মাসের ১ম সরকারি বিল দিন ফ্রি

মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত

মাসের ১ম সরকারি বিল দিন ফ্রি
প্রতিমাসের প্রথম বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল বিকাশ করুন একদম ফ্রি, আর ইন্টারনেট ও টিভি বিল দিন যত খুশি।

মাসের প্রথম বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল বিকাশ করুন একদম ফ্রি!

দেশের যেখানেই থাকুন, প্রয়োজনীয় বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। প্রতিমাসে চার্জ ছাড়াই প্রথমবিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল বিকাশ করুন যখনই প্রয়োজন আর, ইন্টারনেট ও টিভি বিল বিকাশ করুন যত খুশি তত। আর মুহূর্তেই পেয়ে যান ডিজিটাল রিসিট! 

মেয়াদ

৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত 

অফারের বিস্তারিত

অফার চলাকালীন প্রতিমাসে প্রথম বিদ্যুৎ, পানি, টেলিফোন বা গ্যাস বিল কোনো চার্জ ছাড়াই এবং ইন্টারনেট ও টিভি বিল বিকাশ করতে পারবেন যত খুশি ততবার

  • এই অফারটি বিকাশ-এর সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে বিল প্রদান করতে পারবেন
  • ১টি বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল দেওয়ার পর পরবর্তী বিল থেকে নির্দিষ্ট বিলারভেদে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে
  • লেনদেনের পরিমাণে কোনো লিমিট নেই
  • মাসে সর্বোচ্চ ১ বার অফারটি উপভোগ করা যাবে
  • তবে, বাম্বেলবিলিমিটেডটিভিবিলেরউপর.৪৫% চার্জপ্রযোজ্যহবে

অফারটি নিম্নলিখিত বিলারের ক্ষেত্রে প্রযোজ্য (প্রথম ফ্রি বিলের জন্য)

DPDC Postpaid

DPDC Prepaid

BREB Prepaid

REB

Pallibidyut

BPDB

DESCO Post

NESCO

WZPDCL

BPDB Prepaid

BPDB Sylhet

DESCO

NESCO Pre

WZPDCL Pre

Jalalabad

PGCL

SGCL

BTCL

CWASA

DWASA

KGDCL

TITAS

TITAS Meter

RWASA

EKPAY

KWASA

BGDCL

শর্তাবলি

  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে সফলভাবে পেমেন্ট করে অফার উপভোগ করতে পারবেন।
  • অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল পেমেন্ট করতে হবে।
  • শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক বিকাশ একাউন্ট থেকে লেনদেন করে অফারটি উপভোগ করতে পারবেন। 
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় অফারের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফার লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফার গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
সার্ভিসেস
হেল্প