প্রাইভেসি নোটিশ | বিকাশ

প্রাইভেসি নোটিশ

বিকাশ-এ আমরা সকল একাউন্ট হোল্ডারের গোপনীয়তাকে সম্মান করি এবং তাদের ব্যক্তিগত ও একাউন্ট সংক্রান্ত  উপাত্ত সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ কীভাবে প্রযোজ্য আইন ও নিয়মাবলি মেনে আপনার ব্যক্তিগত/একাউন্ট  উপাত্ত সংগ্রহ, প্রসেস/ব্যবহার, শেয়ার করে এবং সুরক্ষিত রাখে তা এই প্রাইভেসি নোটিশে ব্যাখ্যা করা হয়েছে।

ডাটা ফিডুশিয়ারির পরিচয়

প্রযোজ্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন অনুযায়ী, বিকাশ লিমিটেড আপনার ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ, প্রকাশ এবং এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল প্রকার প্রক্রিয়াকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ডেটা ফিডিউশিয়ারি।

আমরা যেসব  উপাত্ত সংগ্রহ করি

আমরা নিম্নলিখিত ধরনের ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়া করতে পারি:

  • পরিচয় সংক্রান্ত উপাত্ত: নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি, মা/বাবা’র নাম, জাতীয়তা, সরকার-প্রদত্ত পরিচয়পত্র নাম্বার (NID/পাসপোর্ট/জন্ম সনদ/ড্রাইভিং লাইসেন্স) বা অন্যান্য ছবিযুক্ত পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), পেশা, নমিনির  উপাত্ত।
  • যোগাযোগ সংক্রান্ত উপাত্ত: ঠিকানা, মোবাইল নাম্বার, ই-মেইল ইত্যাদি।

  • আর্থিক ও লেনদেন সংক্রান্ত উপাত্ত: একাউন্ট নাম্বার, ব্যালেন্স, টিআইএন, লেনদেনের বিবরণী ও পেমেন্ট রেকর্ড, অর্থের উৎস/আয়ের উৎস, পেমেন্ট কার্ডের  উপাত্ত।

  • বায়োমেট্রিক ডাটা: মুখের পরিচিতি (Facial Recognition) সংক্রান্ত উপাত্ত।

  • ব্যবহার সংক্রান্ত উপাত্ত: অ্যাক্সেস লগ, অ্যাপ ব্যবহারের ধরন, সহায়তার অনুরোধ।

  • ডিভাইস ও প্রযুক্তিগত উপাত্ত: ডিভাইসের ধরন, অপারেটিং সিস্টেম, আইপি ঠিকানা, আইএমইআই নাম্বার, লোকেশন ডাটা (অনুমতি থাকলে)।

 উপাত্ত সংগ্রহের পদ্ধতি

  • আমরা প্রধানত আপনার নিকট থেকে সরাসরি ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ করি; যেমন, আমাদের কেওয়াইসি (KYC) বা ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার সময় এবং আপনার বিকাশ অ্যাপ বা অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে।

  • আইনগত বাধ্যবাধকতা বা প্রযোজ্য বিধি-বিধানের আলোকে, ক্ষেত্রবিশেষে সরকারি কোনো উপাত্তভান্ডার কিংবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নিকট থেকেও উপাত্ত সংগ্রহ বা যাচাই করা হতে পারে।

 উপাত্ত প্রক্রিয়াকরণের উদ্দেশ্য

আমরা নিম্নলিখিত নির্দিষ্ট, সুস্পষ্ট ও বৈধ উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়া করি:

  • আপনার বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন ও পরিচালনার জন্য

  • আপনার আর্থিক লেনদেনসমূহ সুরক্ষিতভাবে সম্পন্ন করা এবং বিকাশ-এর বিভিন্ন সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার জন্য।

  • আপনার পরিচয় নিশ্চিতকরণ, একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা, কেওয়াইসি (KYC) ও মানি লন্ডারিং প্রতিরোধ (AML) সংক্রান্ত বিধিমালা প্রতিপালন এবং জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকান্ড প্রতিরোধে করার জন্য।

  • বিকাশ-এর সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতার (User Experience) গুণগত মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরিসংখ্যানগত বিশ্লেষণ, সামগ্রিক গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য।

  • আপনার একাউন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পাঠানোর জন্য।

  • গ্রাহক সহায়তা প্রদান এবং আপনার অনুসন্ধান বা জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য।

  • দেশের প্রচলিত আইন, বিচার বিভাগীয় নির্দেশনা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সকল আইনি বাধ্যবাধকতা যথাযথভাবে পূরণের জন্য।

  • আমাদের নতুন কোনো সেবা, বিশেষ ক্যাম্পেইন বা আকর্ষণীয় প্রমোশনাল অফার সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য।

ব্যক্তিগত  উপাত্ত প্রক্রিয়াকরণের আইনগত ভিত্তি

ব্যক্তিগত  উপাত্ত সুরক্ষা সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী সম্মতি (Consent) ছাড়াও নিম্নলিখিত এক বা একাধিক আইনগত ভিত্তিতে আমরা ব্যক্তিগত ডাটা প্রক্রিয়া করি:

  • চুক্তিগত প্রয়োজনীয়তা: আপনার চাওয়া সেবা প্রদানের জন্য - যেমন ট্রান্সফার, বিল পেমেন্ট, রেমিটেন্স, কার্ড লেনদেন এবং একাউন্ট পরিচালনা।

  • চুক্তি পূর্ববর্তী পদক্ষেপ: চুক্তি হওয়ার আগেই আপনার অনুরোধকৃত সেবা প্রস্তুত করতে - যেমন একাউন্ট খোলা, পরিচয় যাচাই, যোগ্যতা যাচাই এবং আবেদন বা অনুসন্ধানের জবাব দেওয়া।

  • আইনি বাধ্যবাধকতা: প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক বিধিমালা মেনে চলতে।

  • আইনি দাবি বা প্রতিরক্ষা: আইনি অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ বা সুরক্ষায়।

  • জীবনগত স্বার্থ: আপনার জীবন, স্বাস্থ্য বা অন্যদের নিরাপত্তা রক্ষায়।

  • কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা: কর্মসংস্থান, শ্রম বা সামাজিক সুরক্ষা আইনের বাধ্যবাধকতা পূরণে।

  • প্রকাশিত উপাত্ত: আপনি নিজে যে  উপাত্ত সর্বসমক্ষে প্রকাশ করেছেন সেগুলো ব্যবহার করতে।

  • ক্ষতি প্রতিরোধ: কাউকে ক্ষতির হাত থেকে বাঁচাতে, বিশেষত যেখানে সম্মতি নেওয়া সম্ভব নয়।

  • পরবর্তী প্রক্রিয়াকরণ: আইন অনুমোদিত ক্ষেত্রে মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সংশ্লিষ্ট কাজে উপাত্ত ব্যবহার।

 উপাত্ত সংরক্ষণ

আমরা আপনার ব্যক্তিগত  উপাত্ত কেবল ততদিন সংরক্ষণ করি যতদিন তা সংগ্রহের উদ্দেশ্য পূরণের জন্য বা প্রযোজ্য আইন ও বিধিমালা মেনে চলার জন্য প্রয়োজন। সংরক্ষণকাল শেষ হলে এবং কোনো আইনগত ভিত্তি না থাকলে  উপাত্তটি নিরাপদে মুছে ফেলা বা বেনামী করা হবে।

ব্যক্তিগত উপাত্ত স্থানান্তর

ব্যক্তিগত উপাত্ত দেশের ভেতরে বা বাইরে কেবল তখনই স্থানান্তর করা হবে যখন:

  • প্রাপক দেশ বা প্রতিষ্ঠান যথাযথ প্রযুক্তিগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করে;

  • প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী এই স্থানান্তর অনুমোদিত হয়।

সকল স্থানান্তর প্রযোজ্য  উপাত্ত সুরক্ষা আইন মেনে পরিচালিত হয়, যাতে ডাটা বিষয়ীদের অধিকার ও গোপনীয়তা রক্ষা পায়।

 উপাত্ত শেয়ার ও প্রকাশ

আমরা কেবল আইনগতভাবে বৈধ উদ্দেশ্যে এবং প্রযোজ্য আইন ও বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নির্দিষ্ট পক্ষসমূহের সাথে আপনার ব্যক্তিগত  উপাত্ত আদান-প্রদান (Share) করে থাকি। নিম্নলিখিত পক্ষগুলোর সাথে  উপাত্ত শেয়ার করা হতে পারে:

  • অংশীদার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট নেটওয়ার্ক: ব্যাংক ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, রেমিটেন্স, কার্ড লেনদেন ও সংশ্লিষ্ট নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার জন্য।

  • অনুমোদিত সেবা প্রদানকারী: আমাদের চুক্তিবদ্ধ ভেন্ডর বা তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী, যারা কঠোর ডাটা সুরক্ষা ও গোপনীয়তা চুক্তি মেনে কাজ করে।

  • সরকার ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ: প্রযোজ্য আইন, বিধিমালা বা বৈধ অনুরোধ মেনে চলতে - নিয়ন্ত্রক রিপোর্টিং ও নিরীক্ষাসহ।

  • আদালত বা ট্রাইব্যুনাল: আইনি কার্যক্রমে জবাব দিতে বা আইনি দাবি মোকাবেলায়।

  • বিরোধ নিষ্পত্তির অংশীদার সেবা প্রদানকারী: বিতর্কিত লেনদেন, চার্জব্যাক, জালিয়াতির দাবি বা গ্রাহকের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য।

সুরক্ষা ব্যবস্থা: আমরা যেকোনো বহিঃপক্ষের সাথে শুধু নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় পরিমাণ ব্যক্তিগত  উপাত্ত শেয়ার করি। আমরা তথ্যের সকল প্রাপক পক্ষের জন্য যথাযথ প্রযুক্তিগত, প্রশাসনিক ও সাংগঠনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বাধ্যবাধকতা আরোপ করি। সংবেদনশীল বা সীমাবদ্ধ ডাটা শেয়ার করার ক্ষেত্রে, আমরা প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক নির্দেশিকা অনুযায়ী অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করি।

 উপাত্ত নিরাপত্তা

আপনার ব্যক্তিগত  উপাত্ত নিরাপদ, নির্ভুল ও গোপন রাখতে এবং  উপাত্ত হারিয়ে যাওয়া, অপব্যবহার, অননুমোদিত প্রবেশ, প্রকাশ বা পরিবর্তন থেকে রক্ষা করতে আমরা যথাযথ প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে:

  • এনক্রিপশন: সংবেদনশীল উপাত্ত এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত রাখা হয়।

  • সিউডোনিমাইজেশন: যেখানে উপযুক্ত সেখানে সিউডোনিমাইজেশনের মতো পদ্ধতি ব্যবহার করে পরিচয় শনাক্তের ঝুঁকি কমানো হয়।

  • অ্যাক্সেস নিয়ন্ত্রণ: ভূমিকা-ভিত্তিক অনুমতি ও নিরাপদ প্রমাণীকরণের মাধ্যমে ব্যক্তিগত ডাটায় প্রবেশ সীমাবদ্ধ রাখা হয়।

  • রক্ষণাবেক্ষণ ও আপডেট: ঝুঁকি ও দুর্বলতা মোকাবেলায় নিয়মিত নিরাপত্তা নিয়ন্ত্রণ আপডেট ও উন্নত করা হয়।

  • নিরাপত্তা নিরীক্ষা: সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত ও সমাধানের জন্য নিয়মিত পর্যালোচনা ও অডিট পরিচালিত হয়।

  • ঘটনা ব্যবস্থাপনা: কোনো শারীরিক বা প্রযুক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত ডাটায় পুনরায় প্রবেশাধিকার পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।

  • প্রসেসরের জবাবদিহিতা: উপাত্ত প্রক্রিয়াকরণে নিয়োজিত সকল তৃতীয় পক্ষের সেবাপ্রদানকারীকে আমাদের সমতুল্য ও কঠোর ডাটা নিরাপত্তা মানদন্ড মেনে চলতে হয়।

আপনার অধিকার

দেশের প্রচলিত আইন সাপেক্ষে, আপনার ব্যক্তিগত ডাটার ওপর আপনার নিম্নলিখিত অধিকারসমূহ সংরক্ষিত রয়েছে:

  • উপাত্ত দেখার অধিকার: আপনি আপনার ব্যক্তিগত  উপাত্ত দেখার অনুরোধ করতে পারেন এবং সহজবোধ্য ফরম্যাটে তার অনুলিপি সংগ্রহ করতে পারেন।

  • সংশোধনের অধিকার: কোনো উপাত্ত ভুল বা অসম্পূর্ণ থাকলে সংশোধনের অনুরোধ করতে পারেন।

  • আপডেটের অধিকার: আপনার উপাত্তকে সর্বদা সঠিক ও সময়োপযোগী রাখতে তা হালনাগাদ করার অনুরোধ করতে পারেন। উপাত্ত

  • মুছে ফেলার অধিকার: আইনগত এবং নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতা সাপেক্ষে, আপনি আপনার ব্যক্তিগত উপাত্ত আমাদের সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলার অনুরোধ করতে পারেন। উপাত্ত

যোগাযোগ

আপনার  উপাত্ত সংক্রান্ত যেকোনো অধিকার প্রয়োগ করতে আপনি বিকাশ অ্যাপ, অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি [email protected] ইমেইল ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের প্রাইভেসি নোটিশ কিংবা ডাটা প্রক্রিয়াকরণ কার্যক্রম নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা, উদ্বেগ বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে [email protected]এ আমাদের জানান। আমরা আপনার  উপাত্ত সুরক্ষা এবং যেকোনো উদ্বেগের দ্রুত ও কার্যকর সমাধানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এই নোটিশের আপডেট

আমাদের কার্যক্রমের পরিধি সম্প্রসারণ কিংবা নিয়ন্ত্রক বিধিমালার পরিবর্তনের সাথে সংগতি রেখে এই প্রাইভেসি নোটিশটি যেকোনো সময় পরিমার্জন বা হালনাগাদ করা হতে পারে।

সার্ভিসেস
হেল্প