বিকাশ থেকে রিচার্জ করলেই কুপন
মেয়াদ: ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত
বিকাশ থেকে রিচার্জ করলেই ডিসকাউন্ট অফার
মোবাইল রিচার্জে কুপন পেতে চান? বিকাশ নিয়ে এলো মোবাইল রিচার্জে দারুণ অফার! যেকোনো নাম্বারে ৯৮ টাকা মোবাইল রিচার্জে MR98 ও ৯৯ টাকা মোবাইল রিচার্জে MR99 কোড দিলেই পাচ্ছেন ৮ টাকা কুপন।
অফারের মেয়াদ
২ থেকে ১৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত
অফারের বিস্তারিত
•
যেকোনো নাম্বারে ৯৮ টাকা মোবাইল রিচার্জে MR98 ও ৯৯ টাকা মোবাইল রিচার্জে MR99 কোড দিলেই পাচ্ছেন ৮ টাকা কুপন।
•
অফারটি দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার উপভোগ করা যাবে।
•
অফারটি বিকাশ অ্যাপ ব্যবহার করে উপভোগ করা যাবে।
•
তিনদিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে।
শর্তাবলি
•
সচল একাউন্ট আছে এমন বিকাশ গ্রাহকেরা কুপনটি উপভোগ করতে পারবেন।
•
কুপন পেতে, গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের সমস্যার কারণে কুপন বিতরণ সফল না হলে, গ্রাহকরা এই ক্যাম্পেইনে কুপন পাবেন না।
•
সফলভাবে মোবাইল রিচার্জ করে কুপন উপভোগ করা যাবে।
•
অফারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে (একাউন্ট স্ট্যাটাসজনিত কারণ ব্যতীত) অফার পেতে ব্যর্থ হন, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ডিসকাউন্ট বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
•
বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
•
গ্রাহক বিকাশ পেমেন্ট করে কুপন পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান (পূর্ণ বা আংশিক রিফান্ড), সেক্ষেত্রে গ্রাহকের একাউন্ট থেকে কুপন অ্যামাউন্টও ফেরত নেওয়া হবে।
•
কুপন উপভোগ করতে বিবেচিত হলে গ্রাহকেরা বিকাশ অ্যাপের কুপন সেকশন থেকে কুপন ব্যবহার করতে পারবেন।
•
এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো ধরনের দাবি ক্যাম্পেইনের শেষ তারিখের ৫ দিনের মধ্যে বিকাশ-এর গ্রাহক চ্যানেলে জানাতে হবে। বিকাশ টিম গ্রাহকের যোগ্যতা যাচাই করবে এবং প্রয়োজনে ম্যানুয়াল পদ্ধতিতে কুপন বিতরণ করবে।
সাধারণ জিজ্ঞাসা
কুপন কী?
- কুপন হলো একটি ভাউচার যার মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পণ্য/সার্ভিস থেকে নির্দিষ্ট অর্থ ছাড় পেতে পারেন।
অফারটি কতদিন চলবে?
- অফারটি চলবে ২ নভেম্বর ২০২৬, ০০:০০:০০ থেকে ১৬ নভেম্বর, ২০২৬, ২৩:৫৯:৫৯ পর্যন্ত
কুপনের পরিমাণ কত?
- গ্রাহকেরা যেকোনো নাম্বারে ৯৮ টাকা মোবাইল রিচার্জে MR98 ও ৯৯ টাকা মোবাইল রিচার্জে MR99 কোড দিলেই পাচ্ছেন ৮ টাকা কুপন।
গ্রাহক অফার চলাকালে কত বার কুপন উপভোগ করতে পারবেন?
- অফার চলাকালে গ্রাহক কুপনটি সর্বোচ্চ ২ বার উপভোগ করতে পারবেন।
গ্রাহক কীভাবে কুপনটি উপভোগ করতে পারবেন?
- ক্যাম্পেইনের জন্য ৯৮ টাকা মোবাইল রিচার্জে MR98 ও ৯৯ টাকা মোবাইল রিচার্জে MR99 কোড দিলেই কুপনটি উপভোগ করতে পারবেন।
কুপনটি পাওয়ার পর কত দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে?
- তিনদিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে।
গ্রাহক কি একটি মোবাইল রিচার্জে কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য মোবাইল রিচার্জে ব্যবহার করতে পারবেন?
- না, গ্রাহককে কুপনের অ্যামাউন্ট একবার মোবাইল রিচার্জেই পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিক রিচার্জে ভাগ করে ব্যবহার করা যাবে না।