২৪ ঘণ্টা ৭ দিন, যেকোন সময় বিটুবি সেবা নিন | বিকাশ

২৪ ঘণ্টা ৭ দিন, যেকোন সময় বিটুবি সেবা নিন

প্রিয় বিকাশ এজেন্ট,

বিকাশ-এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার ব্যবসায়িক সুবিধার্থে প্রতিনিয়ত নিত্য নতুন সেবা সংযোজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকাশ। এরই ধারাবাহিকতায়, আপনার এজেন্ট অ্যাপ থেকে বিটুবি সেন্ড (ব্যাংক) এবং বিটুবি রিসিভ (ব্যাংক) ফিচারের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং মাসে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা পর্যন্ত যেকোন সময় ই-মানি গ্রহণ এবং ট্রান্সফার করতে পারবেন। 

 

বিটুবি সেন্ড/রিসিভ (ব্যাংক) -এর দৈনিক এবং মাসিক লিমিট

বিটুবি সেন্ড (ব্যাংক)

বিটুবি রিসিভ (ব্যাংক)

দৈনিক

মাসিক

দৈনিক

মাসিক

সংখ্যা

পরিমান

সংখ্যা

পরিমান

সংখ্যা

পরিমান

সংখ্যা

পরিমান

২,০০,০০০

১৫০

৫০,০০,০০০

২,০০,০০০

১৫০

৫০,০০,০০০

 

বিটুবি সেন্ড/রিসিভ (ব্যাংক) এর সুবিধা সমূহ:

এই সেবাটি পেতে হলে একজন এজেন্টের অবশ্যই নিম্নলিখিত ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে

 

নং

ব্যাংকের নাম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি*

ঢাকা ব্যাংক পিএলসি

সিটি ব্যাংক পিএলসি**

প্রাইম ব্যাংক পিএলসি

সাউথইস্ট ব্যাংক পিএলসি

ইস্টার্ণ ব্যাংক পিএলসি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

১০

এনসিসি ব্যাংক পিএলসি

১১

যমুনা ব্যাংক পিএলসি

 

আপনার বিকাশ এজেন্ট ওয়ালেটের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য অনুগ্রহ করে নিশ্চিত করুন যে নিম্নলিখিত তথ্যগুলো উভয় প্রতিষ্ঠানের (বিকাশ এবং ব্যাংক) মধ্যেই সমান আছে:

১। জাতীয় পরিচয়পত্র নম্বর

২। জন্ম তারিখ

৩। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (TIN)***

এই পদ্ধতি নিয়ে বিস্তারিত জনাতে আপনার ডিএসও এর সাথে যোগাযোগ করুন

 

নোটকরুণ

* শুধুমাত্র মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাংক এর ক্ষেত্রে

  • প্রতিষ্ঠান একক মালিকানাধীন হতে হবে
  • ব্যাংক একাউন্ট এর ধরন "কারেন্ট অ্যাকাউন্ট" হতে হবে

** এই মুহূর্তে সিটি ব্যাংক পিএলসি-এর "ইসলামিক অ্যাকাউন্ট" এবং "আবাবিল অ্যাকাউন্ট" হোল্ডাররা এই সমাধানটি পাওয়ার জন্য প্রযোজ্য নয়.

*** ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) এর মিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, এবং সিটি ব্যাংক পিএলসি-এর অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য

 

বিশেষ দ্রষ্টব্য:

  • বিকাশ কর্তৃপক্ষ যেকোন সময় বিটুবি সেন্ড /রিসিভ (ব্যাংক) সংক্রান্ত যেকোন লিমিট পরিবর্তন, সংযোজন, বিয়োজন কিনবা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  • বিটুবি সেন্ড (ব্যাংক) এবং রিসিভ (ব্যাংক) এর দৈনিক এবং মাসিক লিমিট ১ ডিসেম্বর ২০২৪ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে
সার্ভিসেস
হেল্প