ক্যাশ আউটে কোড দিলেই পাবেন ডিসকাউন্ট

১. এই অফারটি সক্রিয় বিকাশ-এ একাউন্টধারী সকল গ্রাহকের জন্য প্রযোজ্য। ডিসকাউন্ট কুপন পেতে গ্রাহকের ইনকামিং ও আউটগোয়িং ট্রানজেকশন চালু থাকতে হবে।
২. অফারটি শুধুমাত্র প্রোমো কোডের মাধ্যমে পাওয়া যাবে এবং বিকাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা সব ট্রানজেকশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৩. গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে সফল ক্যাশ আউট ট্রানজেকশনের জন্য তিনি ডিসকাউন্ট অফারটি পাবেন।
৪. বিকাশ অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করার সময় ‘CO1’ ও ‘CO2’ প্রোমো কোড ব্যবহার করে গ্রাহক তাৎক্ষণিক ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট কুপনটি পেতে সংশ্লিষ্ট কোড প্রয়োগ করে এবং কুপন ব্যবহার করে এজেন্ট ক্যাশ আউট সার্ভিসের মাধ্যমে ১০,৫০০ টাকা বা ২০,৫০০ টাকা ক্যাশ আউট করতে হবে।
৫. গ্রাহক মেনু অপশনের নিচে থাকা কুপন আইকনে ক্লিক করেও প্রোমো কোড দিতে পারবেন।
৬. ডিসকাউন্ট অফার একাধিকবার পাওয়ার সুযোগ থাকলে, নতুন কুপন যোগ করার আগে গ্রাহককে আগের কুপনটি ব্যবহার করতে হবে।
৭. ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক প্রতিটি নির্দিষ্ট ক্যাশ আউট পরিমাণের অফার সর্বোচ্চ ৪ বার উপভোগ করতে পারবেন।
৮. প্রোমো কোড প্রয়োগ করার পর প্রতিটি ডিসকাউন্ট কুপন দিনে ১ বার ব্যবহার করা যাবে।
৯. গ্রাহক তাঁর বিকাশ অ্যাপ ব্যবহার করে যেকোনো এজেন্টের কাছ থেকে এজেন্ট ক্যাশ আউট করলে অফারটি প্রযোজ্য হবে।
১০. ঝুঁকি কমানোর জন্য ক্যাম্পেইন চালুর আগে যথাযথ বিজনেস UAT সম্পন্ন করতে হবে।
১১. বিকাশ যদি যুক্তিসংগতভাবে সন্দেহ করে যে কোনো গ্রাহক এই ক্যাম্পেইন থেকে অন্যায্য সুবিধা পাওয়ার উদ্দেশ্যে প্রতারণামূলক, সন্দেহজনক, যোগসাজশমূলক বা অপব্যবহারমূলক কার্যক্রমে জড়িত হয়েছেন, তাহলে ওই গ্রাহককে ক্যাম্পেইনের পুরস্কার (ক্যাশব্যাক/কুপন/ডিসকাউন্ট) পাওয়ার অযোগ্য ঘোষণা করা হতে পারে। ক্যাম্পেইনের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের যোগ্যতা ও প্রাপ্যতা নির্ধারণের অধিকার বিকাশ সংরক্ষণ করে এবং এ বিষয়ে বিকাশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ছাড়া, বিকাশ ওই গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং ভবিষ্যতে বিকাশের ক্যাম্পেইনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার অধিকারও সংরক্ষণ করে।
১২. কোনো ট্রানজেকশন রিভার্স হলে সম্পূর্ণ কুপনের মূল্য ফেরত নেওয়া হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
১৩. ডিসকাউন্ট কুপন ব্যবহারের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে গ্রাহককে ১৬২৪৭ নম্বরে কল করে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।