অ্যাড মানি-তে ২৫,০০০ পর্যন্ত বোনাস রিওয়ার্ড পয়েন্টস
কার্ড বা ব্যাংক থেকে বিকাশ-এ অ্যাড মানি করলেই অফার। থাকছে ২৫ হাজার পর্যন্ত বোনাস রিওয়ার্ড পয়েন্টস!
অফারের মেয়াদ
চলবে ১-৩০ জুন, ২০২৬ পর্যন্ত।
অফারের বিস্তারিত
| সেবা | পরিমাণ (টাকা) | পয়েন্টস | ক্যাম্পইন চলাকালে |
| কার্ড টু বিকাশ | ৪,৫০০ | ১,২৫০ | ১০ বার |
| ব্যাংক টু বিকাশ | ৪,৫০০ | ১,২৫০ | ১০ বার |
আপনার জন্য অফারটি প্রযোজ্য কিনা, তা দেখতে বিকাশ অ্যাপের ‘মাই অফারস’ চেক করুন।
শর্তাবলি
• কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো বিকাশ একাউন্টকে এই অফার/অফারগুলো গ্রহণ থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
• সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে অ্যাড মানি করে কুপন/কুপনগুলো উপভোগ করতে পারবেন।
• কুপন/কুপনগুলো পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে কুপন বিতরণ সফল না হলে গ্রাহক এই অফার/অফারগুলো আর পাবেন না।
• বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার/অফারগুলো বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
• কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার/অফারগুলোর সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন/কুপনগুলো সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
সাধারণ জিজ্ঞাসা
১। বিকাশ রিওয়ার্ডস ব্যবহারকারী হিসাবে আমি কীভাবে উপকৃত হবো?
-বিকাশ রিওয়ার্ডস ব্যবহারকারী হিসাবে আপনি আপনার ব্যবহারযোগ্য পয়েন্ট ক্লেইম/সংগ্রহ করে বিভিন্ন সার্ভিস ও লেনদেনের মাধ্যমে ক্যাশব্যাকের মতো দারুণ সব অফার পাবেন।
২। আমি কীভাবে পয়েন্ট অর্জন করব?
-আপনি নিয়মিত বিকাশ এর সকল সেবা যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, সেভিংস, লোন, বিকাশ টু ব্যাংক ইত্যাদি ব্যবহার করে কিংবা ‘মাই অফার’ সেকশন থেকে ‘রিওয়ার্ড পয়েন্ট’ অর্জন করতে পারবেন। যত বেশি পয়েন্ট অর্জন করবেন, নতুন লেভেলে যাওয়ার সুযোগ তত বাড়বে।
৩। আমি কীভাবে পরবর্তী লেভেলে যেতে পারি?
-বিকাশ-এর সকল সেবা নিয়মিত ব্যবহার করে বেশি বেশি পয়েন্ট অর্জন করে আপনি পরবর্তী লেভেলে যেতে পারেন। উচ্চতর লেভেলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন হলেই অটোমেটিক আপনি সেই লেভেলে পৌঁছে যাবেন। বিকাশ অ্যাপের ‘রিওয়ার্ডস’ সেকশনে অথবা ‘আমার বিকাশ’ এর ‘রিওয়ার্ড পয়েন্টস’ এ গিয়ে লেভেল অগ্রগতি মিটার দেখে পয়েন্ট অর্জনের অগ্রগতি ও বর্তমান লেভেল দেখতে পাবেন।
৪। ব্যবহারযোগ্য পয়েন্ট দিয়ে আমি কী পেতে পারি?
-ব্যবহারযোগ্য পয়েন্ট ক্লেইম/সংগ্রহ করে আপনি বিভিন্ন সেবায় ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় রিওয়ার্ড পাবেন। অফারগুলো আপনি বিকাশ অ্যাপের ‘বিকাশ রিওয়ার্ডস’ সেকশন থেকে দেখতে পারবেন।
৫। আমি কি চাইলে আগের লেভেলের অফারগুলো সংগ্রহ করতে পারবো?
-হ্যাঁ। পর্যাপ্ত পয়েন্ট থাকা সাপেক্ষে আপনি অব্যবহৃত রিওয়ার্ড পয়েন্ট ক্লেইম/সংগ্রহ করে পূর্বের লেভেলে থাকা অফারসমূহ সংগ্রহ করতে পারবেন।
৬। কতদিন পরপর রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ শেষ হবে?
-রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ, অর্জনের পরবর্তী ১২ মাস পর্যন্ত থাকবে।