অ্যাড মানি করলেই ৳৫০০ পেমেন্ট কুপন | বিকাশ

অ্যাড মানি করলেই ৳৫০০ পেমেন্ট কুপন

ইস্টার্ন ব্যাংক থেকে ৳১৭,৫০০ ব্যাংক টু বিকাশ করলেই পাচ্ছেন ৳৫০০ পেমেন্ট কুপন।

 

অফারের মেয়াদ

চলবে ৫-১৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।

 

অফারের বিস্তারিত

  • ৳১৭,৫০০ ইস্টার্ন ব্যাংক থেকে বিকাশ-এ আনলেই পাচ্ছেন ৳৫০০ পেমেন্ট কুপন
  • কুপনের মেয়াদ ৫ দিন
  • ৳৫,০০০ বা বেশি পেমেন্টে কুপনটি ব্যবহার করা যাবে নির্দিষ্ট আউটলেটে
  • অ্যাড মানি করার ১০ দিনের মধ্যে কুপন পাবেন বিকাশ অ্যাপে

 

🏦 মার্চেন্ট তালিকা
মার্চেন্ট তালিকা দেখতে নিচের যেকোনো একটি তালিকা নির্বাচন করুন


শর্তাবলি

• সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে বিকাশ গ্রাহক সফলভাবে অ্যাড মানি করে অফার উপভোগ করতে পারবেন।

• অফার উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে অফারগুলোর বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক অফার উপভোগ করতে পারবেন না।

• গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে অফার বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইনের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে অফার বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে সফল না হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার উপভোগ করার জন্য বিবেচিত হবেন না।

• অফার পেতে গ্রাহককে অফার চলাকালে ব্যাংক থেকে বিকাশ একাউন্টে সফলভাবে অ্যাড মানি করতে হবে।

• বিকাশ কোনো পূর্বঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

• প্রতারণা কিংবা অফারের অপব্যবহার চিহ্নিত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো একাউন্টকে এই অফার গ্রহণের সুযোগ থেকে বিরত রাখার অধিকার সংরক্ষণ করে।

• অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক/কুপন পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 


সাধারণ জিজ্ঞাসা

১। অফার কী?

-১৭,৫০০ টাকা, ইস্টার্ন ব্যাংক থেকে বিকাশ-এ আনলে ৫০০ টাকা পেমেন্ট কুপন।

 

২। গ্রাহক কত বার অফারটি পাবেন?

- গ্রাহকেরা অফার মেয়াদে মোট একবার অফারটি পাবেন।

 

৩। সফলভাবে অ্যাড মানি করে গ্রাহক কখন কুপন পাবেন?

- গ্রাহকের অ্যাড মানি সফলভাবে সম্পন্ন হওয়ার ১০ দিনের মধ্যে পাবেন।

 

৪। কত দিন পর্যন্ত কুপনগুলো ব্যবহারের মেয়াদ থাকবে?

- প্রতিটি কুপন পাওয়ার পর থেকে ৫ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে।

 

৫। গ্রাহক কি একটি কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য সময় ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের টাকা একবারে পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিকবার ভাগ করে ব্যবহার করতে পারবেন না।

 

৬। কুপন পেতে গ্রাহককে কোন মাধ্যমে অ্যাড মানি করতে হবে?

- গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সফলভাবে ব্যাংক টু বিকাশ করে কুপন পাবেন।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস