সরকারি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি এখন বিকাশ-এ
সরকারি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি এখন বিকাশ-এ
বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম-এর মাধ্যমে দেশের সরকারী ও সরকার-অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার জন্য উপবৃত্তি পেয়ে থাকে। এখন সেই উপবৃত্তির টাকা অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রে খোলা বিকাশ একাউন্টে সরাসরি পাওয়া যাবে—সময়মতো, নিশ্চিন্তে ও নিরাপদে।
সুবিধাসমূহ:
বাংলাদেশ সরকার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য “প্রাথমিক শিক্ষা উপবৃত্তি” পরিচালনা করছে। উপবৃত্তি সরাসরি বিকাশ-এ পাওয়ার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা যেসব সুবিধা পেয়ে থাকেন-
- টাকা সরাসরি বিকাশ একাউন্টে জমা হয় নিরাপদে
- যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলা যায় কোনো খরচ ছাড়াই
- সহজে ব্যালেন্স দেখা ও বিকাশ থেকেই সরাসরি অন্যান্য সার্ভিসসমূহে লেনদেনের নিশ্চয়তা
- একাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পাবেন নিকটস্থ এজেন্টভিত্তিক গ্রাহক সেবাতে
বিকাশ-এ যেভাবে উপবৃত্তি পাবেন
ধাপ ১: নিশ্চিত করতে হবে যে সন্তানের নাম বিদ্যালয়ের উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত আছে।
ধাপ ২: বিদ্যালয়ে উপবৃত্তি হালনাগাদ বা নতুন নিবন্ধনের সময় বিকাশ নাম্বার “পছন্দের মাধ্যম (MFS)” হিসেবে দিন।
ধাপ ৩: নিশ্চিত করুন বিকাশ একাউন্টটি আপনার জাতীয় পরিচয়পত্রে খোলা ও সক্রিয়।
ধাপ ৪: নির্ধারিত সময়ে উপবৃত্তির টাকা সরাসরি সেই বিকাশ একাউন্টে জমা হবে।
ধাপ ৫: টাকা জমা হলে বিকাশ থেকে এসএমএস পাবেন এবং নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে খরচ ছাড়া ক্যাশ আউট করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা:
১। সরকারি উপবৃত্তি কী এবং কারা এটি পাবেন?
- বাংলাদেশ সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য “প্রাথমিক শিক্ষা উপবৃত্তি” পরিচালনা করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই পরিচালিত পরীক্ষন বিদ্যালয় এবং শিশু কল্যান ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় (এসকেটি)-তে অধ্যয়নরত শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।
২। বিকাশ দিয়ে কি সরকারি উপবৃত্তি গ্রহণ করা সম্ভব?
- হ্যাঁ। এখন মা/অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রে খোলা সক্রিয় বিকাশ একাউন্টে সরকারি প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা পাওয়া যাবে - সময়মতো, নিশ্চিন্তে ও নিরাপদে।
৩। আমি কীভাবে বিকাশ-এর মাধ্যমে আমার সন্তানের উপবৃত্তি পাবো?
- আপনার সন্তান যদি বিদ্যালয়ের মাধ্যমে সরকারের উপবৃত্তি প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি বিদ্যালয়ে গিয়ে আপনার বিকাশ নাম্বার “পছন্দের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)” হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর নির্ধারিত সময়ে উপবৃত্তির টাকা সরাসরি সেই বিকাশ একাউন্টে জমা হবে।
৪. উপবৃত্তির টাকা কখন পাবো?
- উপবৃত্তি সাধারণত নির্ধারিত পর্যায়ে (অর্ধবার্ষিক) বিতরণ করা হয়। আপনার বিকাশ একাউন্ট বিদ্যালয়ের মাধ্যমে সফলভাবে নিবন্ধিত হলে, সরকারি নির্দেশনা অনুযায়ী সময়মতো টাকা পৌঁছে যাবে।
৫। উপবৃত্তি পাওয়ার জন্য বিকাশ-এ আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে কি?
- না। যদি আপনার বিকাশ একাউন্ট সক্রিয় থাকে এবং জাতীয় পরিচয়পত্রে আপনার তথ্য সঠিকভাবে মিলে যায়, তাহলে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। শুধু বিদ্যালয়ে গিয়ে উপবৃত্তির তথ্য হালনাগাদ করার সময় বিকাশ নাম্বারটি ‘পছন্দের মাধ্যম’ হিসেবে উল্লেখ করুন।
৬। আমি কীভাবে বুঝব যে উপবৃত্তির টাকা এসেছে?
- উপবৃত্তির টাকা একাউন্টে জমা হলে আপনি বিকাশ থেকে একটি নিশ্চয়তামূলক এসএমএস পাবেন। এছাড়া বিকাশ অ্যাপ থেকে বা *247# ডায়াল করে আপনি নিজেই ব্যালেন্স দেখে নিতে পারবেন।
৭। বিকাশ-এ উপবৃত্তির টাকা গ্রহণে কোনো চার্জ বা খরচ আছে কি?
- না। বিকাশ-এর মাধ্যমে সরকারি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি গ্রহণ সম্পূর্ণ ফ্রি। টাকা তোলার ক্ষেত্রে/Cash Out-এ কোনো চার্জ বা খরচ নেই।
৮। যদি উপবৃত্তির টাকা না পাই, কী করবো?
- নিশ্চিত করুন যে, আপনার সন্তান উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত আছে।
- বিকাশ একাউন্ট সক্রিয় আছে এবং NID-এর সাথে সঠিকভাবে সংযুক্ত কিনা যাচাই করুন।
- সব ঠিক থাকলে বিদ্যালয় বা উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন।
- প্রয়োজনে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ কল করুন বা নিকটস্থ বিকাশ গ্রাহকসেবায় যোগাযোগ করুন।
৯। আমি কীভাবে টাকা তুলব?
- আপনার নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন। উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে কোনো চার্জ বা খরচ নেই।
১০। বিকাশ-এ উপবৃত্তি গ্রহণ কতটা নিরাপদ?
- বিকাশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত একটি নিরাপদ ও নির্ভরযোগ্য মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান। আপনার একাউন্টে জমা হওয়া উপবৃত্তির টাকা সম্পূর্ণ নিরাপদ এবং আপনি যেকোনো সময় তা তুলতে বা বিকাশ-এর অন্যান্য সেবায় ব্যবহার করতে পারবেন।
১১। আমি বর্তমানে নগদ-এর মাধ্যমে সন্তানের উপবৃত্তি পাই। বিকাশ-এর মাধ্যমে পেতে কি করতে হবে?
- সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এখন আপনি আপনার পছন্দের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। বিকাশ-এর মাধ্যমে উপবৃত্তি পেতে আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা বিকাশ একাউন্টটি আপনার সন্তানের বিদ্যালয়ে গিয়ে নিবন্ধন করুন।
১২। বিকাশ-এর মাধ্যমে সন্তানের উপবৃত্তি নিতে আমার কি নতুন করে মোবাইল নাম্বার (SIM) কিনে বিকাশ একাউন্ট খুলতে হবে?
- না, নতুন করে মোবাইল নাম্বার (SIM) কেনার প্রয়োজন নেই।
- আপনার বর্তমান মোবাইল নাম্বার (SIM) এ যদি আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সক্রিয় বিকাশ একাউন্ট থাকে তবে এই একাউন্টের তথ্য আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।
- বিকাশ একাউন্ট না থাকলে বর্তমান মোবাইল নাম্বার (SIM) এ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার পর একাউন্টের তথ্য আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।
১৩। আমার জানামতে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কেবলমাত্র নগদ-এর মাধ্যমেই দেয়া হয়, আমি কি বিকাশ-এ উপবৃত্তি নিতে পারবো?
- হ্যাঁ, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এখন আপনি আপনার পছন্দের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। নিশ্চিন্তে আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সচল বিকাশ একাউন্টটি আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।
১৪। বিকাশ-এর মাধ্যমে সন্তানের প্রাথমিক শিক্ষা উপবৃত্তি পেতে কতদিনের মধ্যে নিবন্ধন করতে হবে?
- এই সংক্রান্ত তথ্যের জন্য আপনার সন্তানের বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।