অন্যান্য সাধারণ জিজ্ঞাসা | বিকাশ

অন্যান্য সাধারণ জিজ্ঞাসা

১. এই নতুন বিকাশ অ্যাপ এ কী কী নতুন ফিচার রয়েছে?

       স্যার/ম্যাডাম, নতুন বিকাশ অ্যাপ এ রয়েছে আধুনিক সব ফিচার। আপনার বিকাশ একাউন্ট না থাকলেও, এই অ্যাপ এর বিকাশ এর সব সার্ভিস ও অফার সম্পর্কে জেনে নিতে পারবেন । এছাড়া অ্যাপ থেকে এখন আপনি নিজেই নিজের বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন।  তবে সব সার্ভিস এবং অফার পেতে আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ এ লগইন করতে হবে। লগইন করলে আপনি কয়েকটি নতুন সেকশন দেখতে পারবেন যেমন – আমার বিকাশ (মাই বিকাশ), অফার, ও সাজেশন যা আপনার বিকাশ একাউন্টের ব্যবহার এবং লাইফকে আরো সিম্পল করবে। এছাড়াও এখন লেনদেনের সময় বাঁচাতে হোম স্ক্রিনের নিচে থাকা QR স্ক্যান নামের বাটন যুক্ত করা হয়েছে।  নতুন অ্যাপ এর হোম স্ক্রিনের নিচে রয়েছে ইনবক্স যেখান থেকে আপনি আপনার জন্য থাকা বর্তমান প্রমোশনগুলো (অফার ও অন্যান্য ঘোষণা), এবং আপনার সাম্প্রতিক লেনদেনগুলো দেখে নিতে পারবেন।

 

২. বিকাশ অ্যাপ থেকে আমি কীভাবে একাউন্ট খুলবো? 

       স্যার/ম্যাডাম, যদি আপনি বিকাশ গ্রাহক না হয়ে থাকেন, তাহলে অ্যাপ এর “লগইন / রেজিস্ট্রেশন” বাটনে ট্যাপ করে নিজের বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন। আর সেজন্য শুধু আপনার জাতীয় পরিচয়পত্র সাথে থাকতে হবে। এরপর অ্যাপ এর ইনসট্রাকশন অনুযায়ী আপনি নিজের আর জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে, প্রয়োজনীয় তথ্য দিয়ে নিমিষেই বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন। আর সেজন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এবং এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই।  

 

৩. বিকাশ অ্যাপ এর সার্ভিসগুলো কোথায় পাবো? 

       স্যার/ম্যাডাম, বিকাশ হোম পেজের উপরের অংশে একসাথে পাবেন পে বিল, পেমেন্ট ও মোবাইল রিচার্জসহ বিকাশ এর সব সার্ভিস সমূহ। সেখান থেকে ডানে - বামে সোয়াইপ করে আপনি আপনার প্রয়োজনীয় সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। 

 

৪. নতুন অ্যাপ এর ‘আমার বিকাশ’ (In English, it’s My bKash. In Bangla, it’s আমার বিকাশ) মানে কী? আমার বিকাশ এর মধ্যে যা যা দেখছি তা কীভাবে আসছে?

       স্যার/ম্যাডাম, মাই বিকাশ (আমার বিকাশ) সেকশনে আপনি পাবেন আপনার নিয়মিত ব্যবহার করা সব সার্ভিসগুলোর শর্টকাট। এখান থেকে খুব সহজেই মাত্র এক ট্যাপেই আপনার নিয়মিত ব্যবহার করা সার্ভিসটি আবার নিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার বাবার বিকাশ একাউন্টে নিয়মিত টাকা পাঠান (সেন্ড মানি), তাহলে সেই আইকনটি ‘আমার বিকাশ’-এ দেখাবে, যা ট্যাপ করলে সরাসরি আপনার বাবার বিকাশ একাউন্টে ‘সেন্ড মানি’-র ক্ষেত্রে অ্যামাউন্ট স্ক্রিনে চলে যাবেন। মোবাইল রিচার্জের ক্ষেত্রে কনটাক্ট লিস্টে নিয়ে যাবে, যেখানে নাম্বারটি উঠে থাকবে। এভাবে আপনি নিয়মিত করা লেনদেনগুলো খুব অল্প সময়েই করতে পারবেন।

 

৫. অ্যাপ-এর মাঝে এই বড় ব্যনারটি থেকে আমি কী পাবো? 

       স্যার/ম্যাডাম, বিকাশ এর বর্তমানের সবচেয়ে সেরা অফারটি অথবা নতুন কোনো সার্ভিস/ফিচার এর তথ্য অথবা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আপনি দেখতে পারবেন অ্যাপ এর হোম স্ক্রিনে থাকা  বড় ব্যানারটিতে। 

 

৬. অ্যাপে থাকা সাজেশন সেকশন দেখলাম? এখান থেকে কী হবে?

       স্যার/ম্যাডাম, বিকাশ অ্যাপ-এর সাজেশন সেকশনে আপনি আপনার লোকেশন অনুযায়ী বিভিন্ন সার্ভিস এর সাজেশন পাবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আপনার বিকাশ অ্যাপ-এর সাজেশন সেকশনে আপনি ডেসকো বিল প্রদানের অপশন দেখতে পাবেন।

 

৭. নতুন অ্যাপ এর অফার সেকশনে আমি কিসের অফার পাবো? 

       আর  অফার সেকশন থেকে আপনি দেখতে পারবেন আপনি যেখানে আছেন ওই অবস্থানের উপর ভিত্তি করে পছন্দের সব অফার। তবে এজন্য অবশ্যই বিকাশ অ্যাপকে আপনার লোকেশন জানার অনুমতি দিতে হবে, এবং আপনার ফোনের লোকেশন সার্ভিস অথবা জিপিএস অন রাখতে হবে।

 

৮. বিকাশ অ্যাপ এর সবচেয়ে নিচের প্যানেলের কাজ কী? 

       বিকাশ অ্যাপ এর সবচেয়ে নিচের অংশে যে প্যানেল (নেভিগেশন বার)  আছে, সেখানে আপনি পাবেন, হোমপেজ বাটন, QR স্ক্যান ও ইনবক্স বাটন – যার মাধ্যমে আপনি এক পেইজ থেকে আরেক পেইজে যেতে পারবেন।

 

৯. QRস্ক্যান কী? এটা দিয়ে কী করে?

       QR স্ক্যান নতুন বিকাশ অ্যাপ এর একটি বিশেষ ফিচার। লেনদেনের সময় বাঁচাতে হোম স্ক্রিনের নিচে থাকা QR স্ক্যান বাটন ট্যাপ করে সরাসরি এখান থেকেই খুব দ্রুত মার্চেন্ট / এজেন্ট পয়েন্টে থাকা QR কোড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্ট অথবা ক্যাশ আউট করতে পারবেন। আলাদাভাবে ক্যাশ আউট কিংবা পেমেন্ট অপশনে যেয়ে সিলেক্ট করতে হবে না। শুধু QR স্ক্যান করলেই হবে।  

 

১০. ইনবক্সে কী দেখায়/ নোটিফিকেশন কোথায় দেখতে পাবো

       স্যার/ম্যাডাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, পূর্বের নোটিফিকেশনই নতুন বিকাশ অ্যাপ এর ইনবক্স।  নতুন বিকাশ অ্যাপ এর সবচেয়ে নিচের দিকে থাকা ইনবক্স বাটন থেকে আপনি আপনার সাম্প্রতিক লেনদেনসমূহ এবং প্রমোশন (অফার ও অন্যান্য ঘোষণা) সম্পর্কে জানতে পারবেন।

 

১১. *২৪৭# ডায়াল করলে মাই বিকাশ এর ভেতরে তো স্টেটমেন্ট/ লিমিট এগুলো দেখা যায়, অ্যাপ এ গেলে পাই না কেন? 

       স্যার/ম্যাডাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, নতুন বিকাশ অ্যাপ থেকেও আপনি আপনার বিকাশ একাউন্টের স্টেটমেন্ট/ লিমিট দেখতে পারবেন। বিকাশ অ্যাপ এর হোমস্ক্রিনের উপরে ডান দিকে বিকাশ এর পাখি আইকনটিতে ট্যাপ করলে বিকাশ মেন্যু আসবে - সেখানে আপনি স্টেটমেন্ট এবং লিমিট আলাদাভাবে দেখতে পারবেন। 

 

১২. বিকাশ অ্যাপ এর ইন্টারফেস/ চেহারা এমন হয়ে গিয়েছে কেন? আগে তো অনেক সিম্পল ছিল।

       স্যার/ম্যাডাম, গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই বিকাশ অ্যাপ এর ইন্টারফেসকে নতুন ভাবে তৈরি করা হয়েছে। নতুন বিকাশ অ্যাপ এখন আগের চেয়ে আরো আধুনিক এবং এতে যোগ করা হয়েছে নতুন অনেক ফিচার! এখন থেকে আপনি আরো সিম্পলভাবে বিকাশ এর সব সার্ভিস উপভোগ করতে পারবেন। 

 

১৩. বিকাশ এ এত অফার নোটিফিকেশন আসে কেন? আমি এত অফার চাই না

       স্যার/ম্যাডাম, আপনার পছন্দের সব অফার আপনাকে জানানোর জন্যই নোটিফিকেশন পাঠানো হয়। তবে অফার নোটিফিকেশন দ্বারা আপনি বিরক্ত হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের সেটিংস থেকে বিকাশ অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। তার জন্য আপনাকে ফোনের Settings  থেকে App Settings এ যেয়ে bKash সিলেক্ট করে Turn Notifications Off সিলেক্ট করতে হবে।

 

১৪. আপনাদের অ্যাপ এর মধ্যে সার্ভিস এর আইকন এর চেয়ে অফারের আইকন বেশি কেন ? সার্ভিসের আইকন গুলা এত ছোটো ছোটো কেনো? 

       স্যার/ম্যাডাম, গ্রাহককে আগের চাইতে আরো বেশি সুবিধা দেয়ার লক্ষ্যেই এসেছে নতুন বিকাশ অ্যাপ। বিকাশ অ্যাপ এর সব সার্ভিসগুলো আপনি হোম স্ক্রিনের সবচেয়ে উপরের সেকশনে দেখতে পারবেন। ডানে-বামে সোয়াইপ করে প্রয়োজনীয় সার্ভিসটি সিলেক্ট করতে পারবেন। 

আর নিচের  অফার সেকশন থেকে আপনি আপনার লোকেশনের (অবস্থানের) উপর ভিত্তি করে এক জায়গায় পাবেন পছন্দের সব অফার।  এছাড়া মাঝে থাকা বড় ব্যানারটিতে আপনি দেখতে পারবেন বিকাশ এর সবচেয়ে সেরা অফারটি। একজন গ্রাহকের জন্য অফার গুলো সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকে। আপনি অ্যাপ খুললেই অফারগুলো যেন আপনার চোখে পড়ে তাই সেগুলোকে হাইলাইট করা হয়েছে। 

 

১৫. বিকাশের অ্যাপ এ সাজেশনের মধ্যে আইকন চাপলে অন্য ওয়েবসাইটে চলে যায় কেন? আমার ডাটা /ইন্টারনেট এ খরচ হচ্ছে না ?

       নতুন বিকাশ অ্যাপ এর সাজেশন সেকশনে আপনি দেখতে পারবেন বিকাশ এর মূল সার্ভিস ছাড়াও আপনার জন্য প্রয়োজনীয় আরো অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস এবং অফার। এগুলোর আইকনে ট্যাপ করলে কখনো কখনো আপনাকে তা বিস্তারিত তথ্যের জন্য বিকাশ কিংবা বিকাশ এর পার্টনারের ওয়েবপেজে নিয়ে যাবে। যেহেতু ওয়েবপেজে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যসমূহ থাকবে তাই এক্ষেত্রে আপনার ডাটা চার্জ খুবই কম হবে। 

 

১৬. অফার এবং প্রমোশন এর মধ্যে পার্থক্য কি?

       স্যার/ম্যাডাম, বিকাশ অ্যাপ এর নিচের  অফার সেকশন থেকে আপনি আপনার লোকেশনের (অবস্থানের) উপর ভিত্তি করে এক জায়গায় পাবেন পছন্দের সব অফার।  এছাড়া মাঝের বড় ব্যানারটিতে আপনি দেখতে পারবেন বিকাশ এর বর্তমানের সবচেয়ে সেরা অফারটি অথবা নতুন কোনো সার্ভিস/ফিচার এর তথ্য অথবা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা ইনবক্সের প্রমোশন ট্যাব থেকে আপনি দেখতে পারবেন শুধুমাত্র আপনার জন্য বাছাইকৃত কিছু অফার এবং বিকাশ এর পক্ষ থেকে আপনার জন্য প্রযোজ্য বিকাশ এর অন্যান্য ঘোষণা

 

১৭. আমি  তো বিকাশ একাউন্ট খুলিনি কিন্তু আমার বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি/ ক্যাশ আউট সব অপশন দেখা যায়?

       স্যার/ম্যাডাম, নতুন বিকাশ অ্যাপ এ আপনি বিকাশ এর সব সার্ভিস এবং অফার একাউন্ট না খুলেই দেখতে পারবেন।  এটি নতুন অ্যাপ এর একটি বিশেষ সুবিধা। তবে সার্ভিস ও অফার পেতে আপনাকে অবশ্যই বিকাশ একাউন্ট খুলতে হবে অথবা আপনি বিকাশ গ্রাহক হয়ে থাকলে অ্যাপ এ লগইন করতে হবে।

 

১৮. রিকোয়েস্ট মানি অপশন টা কই?

       স্যার/ম্যাডাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, প্রতিনিয়ত আমরা গ্রাহকের সুবিধার জন্য অ্যাপ এর সার্ভিস এবং ফিচার আপডেট করে যাচ্ছি। তাই নতুন বিকাশ অ্যাপ এ ‘রিকোয়েস্ট মানি’ অপশনটি আপাতত বন্ধ করা হয়েছে। 

 

১৯. নতুন অ্যাপ এ আমার নাম ও ছবি পরিবর্তন করবো কিভাবে? 

       স্যার/ম্যাডাম, নতুন অ্যাপ এর বিকাশ মেন্যুতে আপনি পাবেন সেটিংস। এই সেটিংস থেকে আপনি আপনার নাম ও ছবি পরিবর্তন করতে পারবেন।  

 

২০. বিকাশ অ্যাপ আপডেট করতে চাই না, কোনো সমস্যা হবে কি? 

       স্যার/ম্যাডাম, আপনি বিকাশ অ্যাপ আপডেট না করে পুরোনো ভার্সন ব্যবহার করতে পারবেন - তবে তা সীমিত সময়ের জন্য। ভবিষ্যতে এক সময় পুরোনো ভার্সনটি আর কাজ করবে না, তখন বিকাশ অ্যাপ ব্যবহার করতে নতুন ভার্সনটি আপডেট করে নেওয়া লাগবে। তাই, বিকাশ-এর নতুন নতুন সার্ভিস ও ফিচার পেতে যত দ্রুত সম্ভব নতুন ভার্সনটি আপডেট করে নিন।

 

২১. নতুন অ্যাপে লগইন করলে এতো সময় লাগে কেন? আগের অ্যাপ তো খুব দ্রুত চালু হতো!

       স্যার/ম্যাডাম, মোবাইল ডাটা/ওয়াই-ফাই স্পিড ঠিক থাকলে, নতুন অ্যাপ-এ লগ ইন করতে পুরোনো অ্যাপ এর মতই সময় লাগবে। যদি অ্যাপে লগ ইন করতে বেশি দেরি হয়, তাহলে আপনার মোবাইল ডাটা/ওয়াই-ফাই কানেকশন চেক করুন।

 

২২. আমি কি আগের অ্যাপ ভার্শন এ ফেরত যেতে চাই।  কী করতে হবে?

       স্যার/ম্যাডাম, আপনি একবার নতুন অ্যাপ আপডেট করে ফেললে, পুরোনো ভার্সনে আর ফিরে যেতে পারবেন না। তাই,  বিকাশ-এর নতুন নতুন সার্ভিস ও ফিচার পেতে নতুন ভার্সনটি ব্যবহার করুন। 

 

২৩. সোয়াইপ করে বিকাশ অ্যাপ এর সার্ভিসগুলো পেতে ঝামেলা হচ্ছে। এক সাথে পাওয়া সম্ভব কি? 

       স্যার/ম্যাডাম, আপনি যাতে বিকাশের অন্যান্য সার্ভিস ও অফার দেখতে পারেন, এজন্য প্রধান সার্ভিসগুলো উপরে রাখা হয়েছে, যা সহজেই পাশে সোয়াইপ করে বাকিগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনার নিয়মিত করা সার্ভিসগুলো আমার বিকাশ থেকেই ব্যবহার করতে পারবেন।

 

২৪. আমার অ্যাপ-এ অনেক দূরের/ভিন্ন লোকেশনের অফার দেখাচ্ছে কেন?

       স্যার/ম্যাডাম, আপনার বিকাশ অ্যাপ এ ঠিক লোকেশনের অফার পেতে এই দুইটি জিনিস নিশ্চিত করুনঃ

       ১। বিকাশ অ্যাপকে আপনার ফোনের লোকেশন ব্যবহারের অনুমতি দিন

       ২। আপনার ফোনের জিপিএস/লোকেশন সার্ভিস অন রাখুন

       এরপরও যদি দূরের অফার দেখায়, তাহলে আমাদের জানান। আমরা সংশ্লিষ্ট টিমকে বিষয়টি জানাবো।

 

২৫. আমার বন্ধু/আত্মীয় এক রকম অফার/ব্যানার/সাজেশন দেখে, আর আমি আরেক রকম। কেন?

       স্যার/ম্যাডাম, লোকেশনের উপর ভিত্তি করে একই সময়ে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অফার/ব্যানার দেখতে পারে। আর বিকাশ অ্যাপ ব্যবহারের উপর ভিত্তি করেও, একই সময়ে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন সাজেশন দেখতে পারে।

 

২৬. বিকাশ অ্যাপ লোডিং স্ক্রিনে আটকে আছে। কী করবো?

       স্যার/ম্যাডাম, অ্যাপটি টাস্ক ম্যানেজার থেকে বন্ধ করুন। চেক করুন আপনার মোবাইল ডাটা/ওয়াই-ফাই কানেকশন কাজ করছে কিনা। তারপর আবার অ্যাপটি চালু করুন।

অন্যান্য তথ্যাবলি

  • নতুন বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খোলার ক্ষেত্রে, আপনার ছবি তোলার সময়, শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা ব্যবহার হবে। অন্য কোনো অপশন প্রযোজ্য নয়।
  • নতুন বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খোলার ক্ষেত্রে, রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কনফার্মেশন পেতে সাধারণত কয়েক মিনিট সময় লাগে। তবে বিশেষ ক্ষেত্রে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এর চেয়ে বেশি সময় লাগলে অভিযোগ জানাতে হবে।
  • নতুন বিকাশ অ্যাপে লগ ইন এর ক্ষেত্রে ভেরিফিকেশন কোড এর (OTP) মেয়াদ শেষ হবার সময় ৩০ সেকেন্ড।
  • স্টেটমেন্টের লেনদেন সার-সংক্ষেপে বর্তমান মাস এবং তার আগের দুই মাসের লেনদেনের তথ্য দেখা যাবে।
সার্ভিসেস
কাস্টমার সার্ভিস