লোন সাধারণ জিজ্ঞাসা
১. আমি বিকাশ অ্যাপে একটি লোন আইকন দেখছি, এটা কী? /লোন কী? / লোনের সুবিধা কী? বিস্তারিত বলুন।
- লোন সেবার মাধ্যমে বিকাশ গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপে আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) থেকে লোন নিতে পারবেন মুহূর্তেই। লোন পেতে গ্রাহকদের কোনো কাগজপত্রের প্রয়োজন নেই আর মুহূর্তেই লোন নিতে পারবেন। একজন বিকাশ গ্রাহক ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। লোন নেয়ার পর নির্ধারিত তারিখে বিকাশ একাউন্টের ব্যালেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি পরিশোধ হয়ে যাবে।
২. অটোমেটিক ইন্সটলমেন্ট/কিস্তি কেটে নেয়া বলতে কী বুঝায়?
- অটোমেটিক ইন্সটলমেন্ট/কিস্তি কেটে নেয়া বলতে বোঝায় প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বিকাশ একাউন্টের ব্যালেন্স থেকে লোনের কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়াকে।
৩. প্রসেসিং ফি কী? ফি এর পরিমাণ কত?
- লোন সেবার জন্য প্রদত্ত চার্জ-ই প্রসেসিং ফি। লোনের পরিমাণের উপর লোন প্রসেসিং ফি ০.৫৭৫% (0.৫% + ভ্যাট)।
৪. আমি বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করলে “লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন” দেখাচ্ছে কেন?
- আর্থিক প্রতিষ্ঠানের (সিটি ব্যাংক) লোন প্রদানের নীতিমালা অনু্যায়ী, আপনার বিকাশ একাউন্ট এখনও লোন/পে-লেটার সেবার জন্য উপযুক্ত নয়। ভবিষ্যতে সেবাটি পেতে অনুগ্রহ করে অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ বিকাশ-এর অন্যান্য সার্ভিসগুলো বেশি বেশি ব্যবহার করুন, এবং নিয়মিত ব্যালেন্স রাখুন।
৫. আমার জন্য প্রযোজ্য লোন লিমিট কীভাবে নির্ধারিত হয়?
- আপনার বিকাশ একাউন্ট স্ট্যাটাস ও একাউন্ট ব্যবহারের ধরনের উপর ভিত্তি করেই আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) আপনার জন্য প্রযোজ্য লোন লিমিট নির্ধারণ করবে।
৬. আমি যদি লোন গ্রহণ করি এবং সঠিক সময়ে পরিশোধ করি তাহলে ইন্টারেস্ট রেট কত হবে?
- বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকভেদে ভিন্ন ইন্টারেস্ট হার নির্ধারণ করতে পারে। লোন গ্রহণের সময় বিকাশ অ্যাপে গ্রাহক আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত ইন্টারেস্ট হার দেখতে পারবে যেখানে তার হার মাসিক আকারে দেখানো হবে, এবং ইন্টারেস্টের পরিমাণ দৈনিক হিসেবে দেখানো হবে।
নোটঃ আর্থিক প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে পারে।
৭. সঠিক সময়ে লোনের কিস্তি পরিশোধ না করলে ইন্টারেস্ট রেট/জরিমানা কত হবে?
- নির্দিষ্ট তারিখের মধ্যে লোনের কিস্তি পরিশোধ করতে সফল না হলে, আপনার বিলম্বিত পরিমাণের উপর আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) বার্ষিক ১.৫% হারে জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) আরোপ করবে।
জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) এড়াতে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করুন।
৮. আমি নির্দিষ্ট তারিখে লোনের কিস্তির পেমেন্ট করিনি। আমার ইন্টারেস্ট বেশি এসেছে কেন?
- লোন ইন্টারেস্ট দৈনিক ভিত্তিতে প্রযোজ্য হয়। তাই সঠিক সময়ে কিস্তি পরিশোধ না করলে, এর সাথে প্রতিদিনের জন্য অতিরিক্ত ইন্টারেস্ট যুক্ত হবে। এছাড়াও, আপনার কিস্তির পরিমাণের উপর আর্থিক প্রতিষ্ঠানের (যেমন সিটি ব্যাংকে) পক্ষ থেকে জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) প্রযোজ্য হবে।
ইন্টারেস্টসহ মোট যে পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে, তার বিস্তারিত জানতে অনুগ্রহ করে আপনার বিকাশ অ্যাপ থেকে লোনের বিস্তারিত দেখুন।
৯. আমি যদি কিস্তির পরিমাণের চেয়ে কম বা বেশি পরিশোধ করতে চাই, আমি কি পারবো?
- জ্বি, পারবেন। আপনি চাইলে ‘আংশিক পরিশোধ’ সিলেক্ট করে, নির্ধারিত লিমিটের মধ্যে যেকোনো পরিমাণের কিস্তি পরিশোধ করতে পারবেন নির্দিষ্ট তারিখের মধ্যে অথবা ‘সম্পূর্ণ পরিশোধ’ সিলেক্ট করে সম্পূর্ণ লোন পরিশোধ করতে পারবেন।
১০. সঠিক সময়ে লোনের কিস্তি পরিশোধ না করলে আমার লোন প্রাপ্যতার যোগ্যতা কিংবা লোন লিমিটের কোনো পরিবর্তন আসবে?
- আপনি যদি নির্দিষ্ট তারিখে লোনের কিস্তি পরিশোধ করতে সফল না হন, তাহলে কিস্তির পরিমাণের উপর আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) কর্তৃক নির্ধারিত জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) প্রযোজ্য হবে এবং আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) এবিষয়টি বিবেচনা করে আপনাকে ভবিষ্যতে লোন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। অন্যদিকে সময়মতো লোন পরিশোধ করে থাকলে, আর্থিক প্রতিষ্ঠান আপনার লোন লিমিট বাড়িয়েও দিতে পারে।
১১. ইন্সটলমেন্ট পরিশোধের সময়সীমা কিংবা পরিমাণ পরিবর্তন করা যাবে?
- আর্থিক প্রতিষ্ঠানের (যেমন সিটি ব্যাংক) ডিজিটাল লোন প্রদানের নীতিমালা অনুযায়ী লোন সেবা গ্রহণ করার পর কিস্তির পরিমাণ কিংবা লোন পরিশোধের সময়সীমা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তবে আপনি সম্পূর্ণ বকেয়া টাকা একবারে অথবা আংশিক পরিশোধ করে দিতে পারবেন। এক্ষেত্রে, আপনার মোট বকেয়া লোনের পরিমাণ পরিবর্তিত হবে এবং পরবর্তী কিস্তিও সেই অনুযায়ী সমন্বয় হয়ে যাবে। আপনি বিকাশ অ্যাপের লোন অপশনের বিস্তারিত থেকে সংশোধিত কিস্তি সম্পর্কে জানতে পারবেন।
১২. আমি কি একটা লোন সম্পূর্ণ/আংশিক পরিশোধ করার সাথে সাথে আরেকটা লোন নিতে পারবো?
- আপনি লোন লিমিটের মধ্যে একাধিক লোন নিতে পারবেন। আংশিক/সম্পূর্ণ লোন পরিশোধের পর যদি আপনার লিমিট থেকে থাকে, তাহলে আপনি আরো লোন নিতে পারবেন।