মোবাইল রিচার্জ পে-লেটার সাধারণ জিজ্ঞাসা
১। প্রসেসিং ফি কী? মোবাইল রিচার্জ পে-লেটার এর জন্য প্রসেসিং ফি কত?
- মোবাইল রিচার্জ পে-লেটারসেবার জন্য প্রদত্ত চার্জ-ই প্রসেসিং ফি। পে-লেটারের পরিমাণের উপর প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট), যা প্রতি ১০০ টাকায় ০.৫৮ পয়সা। এই প্রসেসিং ফি পে-লেটার করার সময় বিকাশ ব্যালেন্স থেকে নেয়া হবে।
২। আমার জন্য প্রযোজ্য পে-লেটার লিমিট কীভাবে নির্ধারিত হয়?
- আপনার বিকাশ একাউন্ট স্ট্যাটাস ও একাউন্ট ব্যবহারের ধরনের উপর ভিত্তি করেই আর্থিক প্রতিষ্ঠান (সিটি ব্যাংক) আপনার জন্য প্রযোজ্য পে-লেটার লিমিট নির্ধারণ করবে।
৩। মোবাইল রিচার্জ পে-লেটার করার পরে কোনো ইন্টারেস্ট দিতে হবে?
- না, মোবাইল রিচার্জ পে-লেটারটি ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো ইন্টারেস্ট নেই।
৪। মোবাইল রিচার্জ পে-লেটার ৭ দিনের মধ্যে পরিশোধ না হলে কোনো লেট চার্জ দিতে হবে?
- ৭ দিনের মধ্যে পে-লেটারটি পরিশোধ করতে সফল না হলে বিলম্বিত পরিমাণের উপর আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) দৈনিক ০.০৫% হারে জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) আরোপ করবে।
৫। পে-লেটারটি কীভাবে পরিশোধ করা যাবে?
- পে-লেটার করার ৭ম দিনে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে তা অটোমেটিক পরিশোধ হয়ে যাবে। অথবা যেকোনো সময়ে নিজে নিজেও পরিশোধ করা যাবে। নিজে পরিশোধ করতে:
লোন অপশনে যান → লোনের বিবরণী সিলেক্ট করুন → 'লোন পরিশোধ করুন' ট্যাপ করুন → সম্পূর্ণ বা আংশিক পরিশোধ সিলেক্ট করে এগিয়ে যান