এবার বিকাশ অফারে ইচ্ছেমতো কেনাকাটা হবে Daraz থেকে | বিকাশ

এবার বিকাশ অফারে ইচ্ছেমতো কেনাকাটা হবে Daraz থেকে

ক্যাশব্যাক অফারে কেনাকাটা হবে Daraz-এ! 

Daraz থেকে মনমতো কেনাকাটা করতে বিকাশ নিয়ে এলো দারুণ অফার! গ্রাহক Daraz থেকে কেনাকাটায়  প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এখনই কেনাকাটা করুন: https://www.daraz.com.bd/#  

 

অফারের মেয়াদ

২৩ এপ্রিল থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত

 

অফারের বিস্তারিত

  • গ্রাহকেরা Daraz-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রথমবার কেনাকাটা করলেই পাচ্ছেন ১০% করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
  • ন্যূনতম ৩০০ টাকার কেনাকাটা করে অফারটি উপভোগ করা যাবে। 
  • অফার চলাকালীন অফারটি একবার উপভোগ করা যাবে। 
  • গ্রাহকেরা অফার চলাকালীন পেমেন্ট গেটওয়েতে (টোকেনাইজড পেমেন্ট) বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করে সফলভাবে পেমেন্ট করে উপভোগ করতে পারবেন ক্যাশব্যাক।

 

শর্তাবলি

  • অফারটি নির্দিষ্ট গ্রাহককের জন্য প্রযোজ্য। 
  • লেনদেনের সাথে সাথে ক্যাশব্যাক প্রদান করা হবে। 
  • ক্যাম্পেইন চলাকালীন শুধুমাত্র দারাজ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সাপেক্ষে ক্যাশব্যাক অফারটি উপভোগ করা যাবে।  
  • সচল একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন। 
  • ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না। 
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার শেষ সপ্তাহে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না। 
  • সফলভাবে লেনদেন সম্পন্ন হওয়া সাপেক্ষে যেকোনো গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য বিবেচিত হবেন।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • গ্রাহক বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান, সেক্ষেত্রে গ্রাহকের একাউন্ট থেকে ক্যাশব্যাক অ্যামাউন্টও ফেরত নেওয়া হবে।

 

সাধারণ জিজ্ঞাসা 

 

১. অফারটি কত দিন চলবে?

- অফারটি ২৩ এপ্রিল ২০২৬, ০০:০০:০০ থেকে ৩১ মে ২০২৬, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে।

 

২. ক্যাশব্যাকের পরিমাণ কত?

- Daraz-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রথমবার কেনাকাটায় ১০% করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

 

৩. গ্রাহক কীভাবে ক্যাশব্যাক পাবেন?

- গ্রাহক Daraz থেকে ন্যূনতম ৩০০ টাকার কেনাকাটায় প্রথমবার বিকাশ পেমেন্টে অফারটি উপভোগ করতে পারবেন।  

 

৪. ক্যাশব্যাক পেতে গ্রাহককে কোন মাধ্যমে লেনদেন করতে হবে? 

- গ্রাহকেরা অফার চলাকালীন পেমেন্ট গেটওয়েতে (টোকেনাইজড পেমেন্ট) বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করে সফলভাবে পেমেন্ট করে উপভোগ করতে পারবেন ক্যাশব্যাক।

৫. গ্রাহক কীভাবে বুঝবেন যে তিনি কোনো অফার পেতে উপযুক্ত কি না?

- বিকাশ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্রাহককে ইন-অ্যাপ পুশ নোটিফিকেশনের মাধ্যমে অফার সম্পর্কে জানাবেন।

 

৬. ক্যাশব্যাক পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই অফার পাবেন না।

 

৭. গ্রাহক কি সফলভাবে পেমেন্ট করলেই ক্যাশব্যাক পাবেন?

- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি গ্রাহকের পেমেন্ট সফল হয়, তবেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

৮. অফার নিয়ে জানার পর গ্রাহক সফলভাবে বিকাশ পেমেন্ট করে যদি ক্যাশব্যাক/অফার না পান, সেক্ষেত্রে তার করণীয় কী?

- সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ যোগাযোগ করে এ সম্পর্কে জানাতে পারবেন।

সার্ভিসেস
হেল্প