ছুটির দিনে সেভিংস করুন, সাথে নিশ্চিত কুপন পান | বিকাশ

ছুটির দিনে সেভিংস করুন, সাথে নিশ্চিত কুপন পান

বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুললেই পরিমাণ অনুযায়ী পাবেন রিচার্জ বা পেমেন্ট কুপন। মাত্র ৳৫০০ থেকে শুরু করে ৳২০,০০০ পর্যন্ত ডিপিএস খুললে সর্বোচ্চ ৳৫০০ পর্যন্ত কুপন উপভোগ করতে পারবেন। অফারটি প্রতি উইকএন্ডে একবার উপভোগ করা যাবে।

 

 

 

অফারের বিস্তারিত:

সেভিংসের পরিমাণ

অফার

মেয়াদ ও লিমিট

৳৫০০

৳২৫ রিচার্জ কুপন
(৳৫০ রিচার্জে)

৭ দিন, একবার

৳১,০০০

৳৫০ রিচার্জ কুপন
(৳১০০ রিচার্জে)

৭ দিন, একবার

৳২,০০০

৳৭৫ রিচার্জ কুপন
(৳৩০০ রিচার্জে)

৭ দিন, একবার

৳২,৫০০

৳১০০ পেমেন্ট কুপন
(৳১০০০ পেমেন্টে)

৭ দিন, একবার

৳৩,০০০

৳১২৫ পেমেন্ট কুপন
(৳১০০০ পেমেন্টে)

৭ দিন, একবার

৳৫,০০০

৳১৫০ পেমেন্ট কুপন
(৳১৫০০ পেমেন্টে)

৭ দিন, একবার

৳১০,০০০

৳৩০০ পেমেন্ট কুপন
(৳৩০০০ পেমেন্টে)

৭ দিন, একবার

৳২০,০০০

৳৫০০ পেমেন্ট কুপন
(৳৪০০০ পেমেন্টে)

৭ দিন, একবার

 

যেসব মার্চেন্ট কুপন উপভোগ করা যাবে:  লিস্ট দেখতে নিচে ক্লিক করুন

মার্চেন্ট,

লিস্ট-১

লিস্ট-২

লিস্ট-৩

লিস্ট-৪

 

ক্যাম্পেইন

অফারের তারিখ

১৭ জুলাই ২০২৬ থেকে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত

২৪ জুলাই ২০২৬ থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত

৩১ জুলাই ২০২৬ থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত

৭ আগস্ট ২০২৬ থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত

১৪ আগস্ট ২০২৬ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত

২১ আগস্ট ২০২৬ থেকে ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত

২৮ আগস্ট ২০২৬ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত

 

শর্তাবলি

১. অফারটি সকল সক্রিয় বিকাশ গ্রাহকের জন্য প্রযোজ্য। অফার উপভোগ করতে গ্রাহকের অ্যাকাউন্টের ইনকামিং ও আউটগোয়িং ট্রানজেকশন সক্রিয় থাকতে হবে।

২. অংশগ্রহণকারী সেভিংস সার্ভিসে বিকাশ অ্যাপের মাধ্যমে সফলভাবে ডিপিএস খুললেই গ্রাহক অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন।

৩. যোগ্য গ্রাহক অ্যাকাউন্ট-সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কারণে অফার না পেলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ২ মাসের মধ্যে ৩টি ধাপে বিকাশ ম্যানুয়ালি কুপন প্রদানের চেষ্টা করবে। সবগুলো প্রচেষ্টা ব্যর্থ হলে, গ্রাহক আর এই ক্যাম্পেইনের অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৪. কোনো নির্দিষ্ট লেনদেন বা গ্রাহকের লেনদেনের ধরন থেকে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যৌক্তিক সন্দেহ হলে, বিকাশ অফার প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৫. বিকাশ শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদান করে। তাই মার্চেন্টের পণ্য বা সেবার প্রাপ্যতা কিংবা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বিকাশ কোনোভাবেই দায়ী থাকবে না।

৬. মার্চেন্ট পণ্য বা সেবা সরবরাহ করতে ব্যর্থ হয়ে গ্রাহককে অর্থ ফেরত দিলেও সংশ্লিষ্ট লেনদেন বাতিল বলে গণ্য হবে না। ফলে ওই লেনদেনের জন্য অফার ব্যবহৃত হয়েছে বলে বিবেচিত হবে এবং গ্রাহকের অফার গ্রহণের যোগ্যতা পুনর্বহাল করতে বিকাশ বাধ্য থাকবে না।

৭. ভুলবশত কোনো লেনদেন সম্পন্ন হলে, গ্রাহককে সংশ্লিষ্ট মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

৮. কোনো লেনদেন সম্পূর্ণ বা আংশিকভাবে রিফান্ড/রিভার্স হলে (যদি প্রযোজ্য হয়), প্রদত্ত কুপন বা ডিসকাউন্ট সম্পূর্ণভাবে ফেরত নেওয়া হবে। এ ক্ষেত্রে ওই লেনদেনের জন্য অফার ব্যবহৃত হয়েছে বলে গণ্য হবে এবং গ্রাহকের অফার গ্রহণের যোগ্যতা পুনর্বহাল করা হবে না।

৯. কুপন ব্যবহার বা রিডেম্পশন-সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

১০. বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট প্রয়োজনবোধে পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময় এই ক্যাম্পেইনের শর্তাবলি, অংশগ্রহণকারী মার্চেন্ট বা আউটলেট পরিবর্তন, সংশোধন অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

 

সাধারণ জিজ্ঞাসা

১। কুপন বলতে কী বোঝায়?

কুপন হলো একটি ডিজিটাল ভাউচার যার মাধ্যমে নির্দিষ্ট লেনদেনে আপনি সরাসরি অর্থ ছাড় পেতে পারেন।

২। কুপনের অ্যামাউন্ট কত?

কুপনের অ্যামাউন্টগুলো জানতে উপরের 'অফারের বিস্তারিত' টেবিলটি দেখুন।

৩। গ্রাহক অফার চলাকালীন কত বার কুপন উপভোগ করতেপারবেন?

গ্রাহক নির্ধারিত অফারটি ১ বার করে উপভোগ করতে পারবেন।

৪। গ্রাহক কীভাবে কুপন পাবেন?

ছুটির দিনে নির্দিষ্ট অ্যামাউন্টে সফলভাবে ডিপিএস খুললেই গ্রাহক তার বিকাশ একাউন্টে কুপনটি পাবেন।

৫। প্রতিটি কুপনের ব্যবহারের নিয়ম কি একই?

না, একেক কুপনের জন্য ন্যূনতম লেনদেনের পরিমাণ (MOV) আলাদা।

৬। কতদিন পর্যন্ত কুপন ব্যবহারের মেয়াদ থাকবে?

সাধারণত কুপন পাওয়ার পর সেটির মেয়াদ থাকে ৭ দিন।

৭। গ্রাহক কি একটি লেনদেনে একাধিক কুপন ব্যবহার করতে পারবেন?

না, একটি লেনদেনে গ্রাহক কেবল ১টি কুপন ব্যবহার করতে পারবেন।

৮। অফার গুলো পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

হ্যাঁ, অফার উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে।

৯। ক্যাশব্যাক  কুপন পেতে দেরি হলে কী করণীয়?

অনাকাঙ্ক্ষিত কারণে অফার পেতে দেরি হলে গ্রাহক ১৬২৪৭-এ ডায়াল করে অথবা বিকাশ-এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইমেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

১০। অফার চলাকালীন কোনো ক্যাশব্যাক লিমিট আছে কি?

- হ্যাঁ, অফার চলাকালীন গ্রাহকেরা ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারটি গ্রাহক ম্যানুয়ালি পাবেন।

১১। অফারগুলো পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, অফারগুলো উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত সমস্যা কারণে গ্রাহক অফার/অফারগুলো পেতে ব্যর্থ হতে পারবেন।

১২। গ্রাহক কী সফলভাবে ডিপিএস খুললেই অফার পাবেন?

- হ্যাঁ, ছুটির দিনে গ্রাহক সফলভাবে ডিপিএস খুললে, সফলভাবে ডিপিএস-এর টাকা জমা হলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক অফার/অফারগুলো পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক/কুপন সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

১৩। গ্রাহকের ক্যাশব্যাক/কুপন পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

শর্তাবলি অনুযায়ী সফলভাবে প্রথমবার ডিপিএস শুরু করে মাস এবং অফারের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট গ্রাহক ম্যানুয়ালি ক্যাশব্যাক/কুপন পাবেন। অনাকাঙ্ক্ষিত কোনো কারণে অফার/অফারগুলো পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস