প্রথমবার FDR খুললেই পাবেন ৳১০০ পেমেন্ট কুপন | বিকাশ

প্রথমবার FDR খুললেই পাবেন ৳১০০ পেমেন্ট কুপন

প্রথমবার FDR খুললেই পাবেন ৳১০০ পেমেন্ট কুপন। নির্বাচিত মার্চেন্টে সর্বনিম্ন ৳১,০০০ পেমেন্টে কুপনটি ব্যবহার করা যাবে। কুপনের মেয়াদ ৫ দিন।

 

অফারের মেয়াদ
৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত

 

মার্চেন্ট লিস্ট

☕ ক্যাফে ও রেস্টুরেন্ট

 

শর্তাবলি:
১. কুপন উপভোগ করার জন্য গ্রাহককে যেকোনো বিকাশ মার্চেন্ট ওয়ালেটে পেমেন্ট করতে হবে।

২. বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণের বিষয় পরিবর্তন বা সংশোধন করতে অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৩. কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেনের ধরন থেকে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যৌক্তিক সন্দেহ তৈরি হলে, বিকাশ কুপন প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৪. কুপনের ক্ষেত্রে মার্চেন্ট পণ্য সরবরাহ বা পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর জন্য বিকাশ দায়ী থাকবে না, কারণ বিকাশ শুধুমাত্র গ্রাহককে পেমেন্ট সেবা প্রদান করছে। মার্চেন্ট পণ্য সরবরাহ না করায় গ্রাহককে কোনো অর্থ ফেরত দিলেও সংশ্লিষ্ট লেনদেনটি বাতিল বলে গণ্য হবে না এবং ওই লেনদেনটি বাদ দিয়ে ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকের অফার পাওয়ার যোগ্যতার সীমা পুনর্বহাল করতে বিকাশ বাধ্য থাকবে না। সংশ্লিষ্ট লেনদেনের জন্য কুপন অফারটি গ্রহণ করা হয়েছে বলে বিবেচিত হবে।

 

সাধারণ জিজ্ঞাসা
১. কুপন কী?

· কুপন হলো এমন একটি ভাউচার, যা কোনো নির্দিষ্ট পণ্য/সেবায় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ দেয়।

২. কুপনের পরিমাণ কত?

· ৳১০০ পেমেন্ট কুপন।

৩. ক্যাম্পেইন চলাকালীন কতবার কুপনটি উপভোগ করতে পারব?

· একবার।

৪. কীভাবে কুপন পাওয়ার জন্য যোগ্য হব?

· প্রথমবার FDR খোলার মাধ্যমে।

৫. যেকোনো পরিমাণ পেমেন্টে কি কুপনটি ব্যবহার করতে পারব?

· ৳১,০০০ বা বেশি পেমেন্টে।

৬. বিকাশ থেকে কুপন পাওয়ার পর কতদিন পর্যন্ত এর মেয়াদ থাকবে?

· কুপনের মেয়াদ: ৫ দিন।

৭. যেকোনো বিকাশ মার্চেন্ট আউটলেটে কি এই কুপন ব্যবহার করতে পারব?

· নির্বাচিত আউটলেটে।

৮. এক লেনদেনে কুপনের কিছু অংশ এবং অন্য লেনদেনে বাকি অংশ ব্যবহার করতে পারব কি?

· না, কুপনের ডিসকাউন্টের পরিমাণ ভাগ করে ব্যবহার করা যাবে না। একটি মাত্র লেনদেনে সম্পূর্ণ কুপনটি ব্যবহার করতে হবে।

৯. আমার কুপন পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? থাকলে কী করব?

· যোগ্যতা অনুযায়ী সাধারণত আপনি তাৎক্ষণিকভাবে কুপনটি পাবেন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কারণে কুপন প্রদান করতে দেরি হতে পারে। কুপন না পেলে বিস্তারিত জানতে ১৬২৪৭-এ কল করতে পারেন অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, Facebook Fan Page, Web Chat (Live Chat Service)-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন কিংবা [email protected]এ ই-মেইল করতে পারেন।

 

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস