অ্যাড মানি Friday Special
প্রতি শুক্রবার ১৫০ টাকা পর্যন্ত অফার পাবেন ৭,৫০০ টাকা কার্ড টু বিকাশ করলেই।
অফারের মেয়াদ
১৮ সেপ্টেম্বর ২০২৬, সারাদিন
অফারের বিস্তারিত
- বিকাশ গ্রাহকেরা প্রতি শুক্রবার ৭,৫০০ টাকা কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করলেই পাচ্ছেন ১৫০ টাকা পর্যন্ত অফার।
- প্রথম ও দ্বিতীয় ৭,৫০০ টাকা কার্ড টু বিকাশ-এ পাবেন ২৫ টাকা ক্যাশব্যাক, তৃতীয় বার একই অ্যামাউন্ট অ্যাড মানি করে ৫০ টাকা রিচার্জ কুপন ও চতুর্থ বার একই অ্যামাউন্ট এ থাকছে ৫০ টাকা ক্যাশব্যাক।
- ডিসকাউন্ট কুপনের ক্ষেত্রে কুপনটি পাওয়ার ৩ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে।
- গ্রাহকেরা ন্যূনতম ৫০০ টাকা বিকাশ রিচার্জে কুপনটি ব্যবহার করতে পারবেন।
- অফার চলাকালীন গ্রাহকেরা প্রতি শুক্রবার অফার/অফারগুলো উপভোগ করতে পারবেনর
- শুধুমাত্র কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি’র ক্ষেত্রে অফার/অফারগুলো প্রযোজ্য।
- যিনি অ্যাড মানি করবেন (ইনিশিয়েটর), তিনি অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন।
- বিকাশ অ্যাপে ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস (Amex) কার্ড থেকে সফলভাবে অ্যাড মানি করে অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন।
শর্তাবলি
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে বিকাশ গ্রাহকেরা সফলভাবে অ্যাড মানি করে অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন।
- অফার/অফারগুলো উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে অফারগুলোর বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন না।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে অফার/অফারগুলোর বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইনের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে অফার বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করার জন্য বিবেচিত হবেন না।
- অফার/অফারগুলো উপভোগ করতে গ্রাহককে অফার চলাকালীন কার্ড থেকে বিকাশ একাউন্টে সফলভাবে অ্যাড মানি করতে হবে।
সাধারণ জিজ্ঞাসা
১. অফার কত দিনের?
- শুক্রবারের অ্যাড মানি’র অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন:
- ১৮ সেপ্টেম্বর ২০২৬, সারাদিন
২. অফার কী কী?
- গ্রাহকেরা শুক্রবারে কার্ড থেকে বিকাশ-এ ৭,৫০০ টাকা প্রথম দুই বার অ্যাড মানি করলেই পাচ্ছেন প্রতিবার ২৫ টাকা ক্যাশব্যাক, তৃতীয়বার পাবে ৫০ টাকা রিচার্জ কুপন ও চতুর্থ বার একই অ্যামাউন্ট এ থাকছে ৫০ টাকা ক্যাশব্যাক।
৩. অফার চলাকালীন গ্রাহক সর্বোচ্চ কত বার অফারগুলো উপভোগ করতে পারবেন?
- প্রতি শুক্রবার সর্বোচ্চ ৪ বার কার্ড টু বিকাশ করে গ্রাহক অফার উপভোগ করতে পারবেন।
৪. গ্রাহক কি যেকোনো অ্যামাউন্ট অ্যাড মানি করে অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন?
- না, অফার/অফারগুলো উপভোগ করতে গ্রাহককে কার্ড থেকে বিকাশ-এ নির্দিষ্ট ৭,৫০০ টাকা অ্যাড মানি করতে হবে।
৫. গ্রাহক কি প্রতি শুক্রবার কার্ড থেকে বিকাশ-এ ৭,৫০০ টাকা অ্যাড মানি করে অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন?
- হ্যাঁ, অফার চলাকালীন গ্রাহক প্রতি শুক্রবার কার্ড থেকে বিকাশ-এ ৭,৫০০ টাকা অ্যাড মানি করে অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন।
৬. কোন মাধ্যমে অ্যাড মানি করে গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন?
- শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড টু বিকাশ করে গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন।
৭. অফার/অফারগুলো পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?
- হ্যাঁ, অফার/অফারগুলো উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক অফার/অফারগুলো পাবেন না।
৮. অ্যাড মানি সফল হলে কি গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন?
- হ্যাঁ, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি গ্রাহকের অ্যাড মানি সফল হয়, তবেই গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৯. গ্রাহকের অফার/অফারগুলো পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?
- শর্তাবলি অনুযায়ী সফলভাবে অ্যাড মানি করে গ্রাহক অফার/অফারগুলো উপভোগ করতে পারবেন। অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক/কুপন পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এ এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।