১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ করুন নিশ্চিন্তে | বিকাশ

১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ করুন নিশ্চিন্তে

 

জমির খাজনা, ই-নামজারি, ই-পর্চা, পাসপোর্ট, হোল্ডিংট্যাক্স সহ ১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ করুন নিশ্চিন্তে!

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে ১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ করুন অনায়াসে। এখন বিকাশ গ্রাহকেরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিংবা বিকাশ অ্যাপ থেকেই সরাসরি জমির খাজনা ও ই-নামজারি ফি বিকাশ দিয়ে জমা দিতে পারবেন সহজে, নিশ্চিন্তে। এছাড়া ই-পর্চা, হোল্ডিংট্যাক্স, পাসপোর্ট, NID, জন্ম নিবন্ধন ফি, পুলিশ ক্লিয়ারেন্স ফি, ব্যক্তিগত আয়কর, ভ্রমণ করসহ ১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ করতে পারবেন মুহূর্তেই, কোনো ঝামেলা ছাড়াই!

 

জমির খাজনাসহ যেকোনো ভূমি সম্পর্কিত ফি বিকাশ এর মাধ্যমে জমা দিবেন যেভাবে-

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে-

> ভূমি মন্ত্রণালয় ওয়েবসসাইটে (https://land.gov.bd) ভিজিট করুন

> তালিকা থেকে ই-নামজারি ফি অথবা ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) সিলেক্ট করুন

> প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিকাশ সিলেক্ট করে ফি প্রদান করুন অনায়াসে!

> আর প্রমাণস্বরূপ পেয়ে যান খাজনার রিসিট মুহূর্তেই।

 

বিকাশ অ্যাপ দিয়ে-

> বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল-এ ট্যাপ করুন

> সরকারি ফি সিলেক্ট করে ই-নামজারি ফি অথবা ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) সিলেক্ট করুন

> প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফি বিকাশ করুন মিনিটে

> আর প্রমাণস্বরুপ পেয়ে যান ডিজিটাল রিসিট মুহূর্তেই!

 

পাসপোর্ট, NID-সহ ১৩০টিরও বেশি সরকারি ফি বিকাশ এর মাধ্যমে জমা দিবেন যেভাবে-

  • অটোমেটেড চালান সিস্টেম-এর ওয়েবসাইট https://ibas.finance.gov.bd/acs/account/login?ReturnUrl=%2Facs%2Fhome -এ ভিজিট করুন
  • ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন অথবা রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করুন
  • যে সার্ভিসের ফি জমা দিতে চান, তা সিলেক্ট করুন
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান
  • পেমেন্ট অপশনে গিয়ে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করুন
  • তালিকা থেকে বিকাশ সিলেক্ট করুন
  • সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর, ‘Save’ বাটনে ট্যাপ ফি বিকাশ করুন নিশ্চিন্তে
  • আর পেয়ে যান ডিজিটাল চালান ফরম মুহূর্তেই

 

সাধারণ জিজ্ঞাসা

১। গ্রাহকেরা জমির খাজনা সার্ভিসটি কোথায় পাবেন?

- গ্রাহকেরা পে বিল-এ গিয়ে সরকারি ফি-তে ট্যাপ করে Land Development (LD) Tax সিলেক্ট করে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) সার্ভিসটি পাবেন।

 

২। জমির খাজনা সার্ভিসটি কি বিকাশ অ্যাপ এবং *247# উভয় মাধ্যমেই পাওয়া যাবে?

- আপনি বিকাশ অ্যাপ কিংবা ভূমি মন্ত্রলায়য়ের ওয়েবসাইট (https://land.gov.bd/)-এর পেমেন্ট গেটওয়ে দিয়ে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) বিকাশ করতে পারবেন।

 

৩। বিকাশ অ্যাপের মাধ্যমে জমির খাজনা দিতে গ্রাহকের কোনটি জানা প্রয়োজন?

- বিকাশ অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) দিতে গ্রাহকের পেমেন্ট টোকেন নাম্বার প্রয়োজন।

 

৪। গ্রাহকেরা কীভাবে পেমেন্ট টোকেন পাবেন?

- পেমেন্ট টোকেন দুইভাবে পেতে পারবেন -

  • https://ldtax.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে সফলভাবে রেজিস্ট্রেশন করার পরে নির্দিষ্ট ভূমি অফিস গ্রাহকের হোল্ডিংয়ের তথ্য দিন। সেখান থেকে হোল্ডিংয়ের বিস্তারিত দেখে গ্রাহক পেমেন্ট টোকেন নাম্বার পেয়ে যাবেন।

  • এছাড়া, গ্রাহক ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নাম্বারে যোগাযোগ করে হোল্ডিংয়ের বিস্তারিত তথ্য দিয়ে কল সেন্টার প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট টোকেন নাম্বার পেয়ে যাবেন।

 

৫। গ্রাহকেরা কীভাবে জানবেন তাদের জমির খাজনা লেনদেন সফল হয়েছে কি না?

- গ্রাহকেরা লেনদেন সফল হওয়া সাপেক্ষে কনফার্মেশন এসএমএস, অ্যাপ নোটিফিকেশন এবং ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) জমা দেওয়ার প্রমাণস্বরূপ ডিজিটাল রিসিট পেয়ে যাবেন।

 

৬। বিকাশ-এর মাধ্যমে জমির খাজনা দেওয়ার পর গ্রাহকের পরবর্তী পদক্ষেপ কী হবে?

- সফলভাবে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) জমা দেওয়ার পর গ্রাহক ৭২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটের দাখিলা সেকশনে তাদের লেনদেনের দাখিলা পাবেন এবং সফল লেনদেন সম্পর্কে অবগত হবেন।

 

৭। গ্রাহক যদি ৭২ ঘণ্টার মধ্যে দাখিলা না পান, সেক্ষেত্রে করণীয় কী?

- ৭২ ঘণ্টার মধ্যে দাখিলা না পেলে গ্রাহককে তার এলাকার নির্দিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করতে হবে বা ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নাম্বারে যোগাযোগ করতে হবে।

 

৮। জমির খাজনা সার্ভিসটির জন্য কত চার্জ প্রযোজ্য?

- সার্ভিসটির জন্য গ্রাহককে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রদান করতে হবে।

 

৯. গ্রাহকরা কীভাবে অটোমেটেড চালান সিস্টেম ব্যবহার করে বিকাশ-এর মাধ্যমে ফি পরিশোধ করবেন?

- অটোমেটেড চালান সিস্টেম (Automated Chalan System-ACS) ব্যবহার করতে, গ্রাহককে https://ibas.finance.gov.bd/acs/account/login?ReturnUrl=%2Facs%2Fhome ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করুন। সেখান থেকে নির্দিষ্ট ফি পরিশোধের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ সিলেক্ট করে ফি পরিশোধ করুন খুব সহজেই।


 ১০. অটোমেটেড চালান সিস্টেমে ফি পরিশোধের জন্য গ্রাহকের কি রেজিস্ট্রেশন বা লগইন করতে হবে?

- তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন ছাড়া সরাসরি লগইন করে ফি পরিশোধ করুন মিনিটেই।

 

১১. গ্রাহক কীভাবে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করবেন?

- ফি পরিশোধের সময় অর্থপরিশোধের ধরণ নির্বাচন অপশনে গিয়ে 'মোবাইল ব্যাংকিং' সিলেক্ট করে বিকাশ বেছে নিন। এরপর বিকাশ-এর মাধ্যমে ফি পরিশোধ করুন সহজেই।

 

১২. গ্রাহক কীভাবে জানবেন তার লেনদেন সফল হয়েছে কি না?

- ফি পরিশোধের পর গ্রাহক বিলের একটি ডিজিটাল চালান ফরম পেয়ে যাবেন, যা প্রমাণ হিসেবে সেভ করে রাখা যাবে।

 

১৩. পেমেন্ট প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে গ্রাহক কী করবেন?

- গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected]এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 

১৪. অটোমেটেড চালান সিস্টেম সার্ভিসটির জন্য কত চার্জ প্রযোজ্য?

- সার্ভিসটির জন্য গ্রাহককে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রদান করতে হবে।

 

১৫. অটোমেটেড চালান সিস্টেম সার্ভিসটির কি বিকাশ অ্যাপ এবং *247# উভয় মাধ্যমেই পাওয়া যাবে?
- না, এই সার্ভিসটি শুধু ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। গ্রাহক https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard ওয়েবসাইটে গিয়ে ফি পরিশোধ করতে পারবেন।

সার্ভিসেস
হেল্প