মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি এখন বিকাশ-এ | বিকাশ

মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি এখন বিকাশ-এ

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ, যার লক্ষ্য দেশের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি ঝরে পড়া রোধ করে এবং শিক্ষার সুযোগ সম্প্রসারিত করে। এখন এই উপবৃত্তির অর্থ আরো সহজে, নিশ্চিন্তে ও নিরাপদে পাওয়া যাচ্ছে বিকাশ-এর মাধ্যমে, সরাসরি অভিভাবকের বিকাশ একাউন্টে।

উপবৃত্তি সরাসরি বিকাশ-এ পাওয়ার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা যেসব সুবিধা পেয়ে থাকেন-

  • ব্যাংকে লম্বা লাইনে দাঁড়ানো বা দূরে যাওয়ার ঝামেলা নেই।
  • ডিজিটাল প্রক্রিয়ায় টাকা গ্রহণ করায় টাকা হারানোর ঝুঁকি নেই।
  • টাকা একাউন্টে আসার পর মুহূর্তেই নোটিফিকেশন পাওয়া যায়।
  • সহজে ব্যালেন্স দেখা ও বিকাশ থেকেই সরাসরি অন্যান্য সার্ভিসসমূহে লেনদেনের নিশ্চয়তা
  • বাড়ির পাশে বা যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলা যায় কোনো খরচ ছাড়াই
  • একাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পাবেন নিকটস্থ গ্রাহক সেবাতে

 

বিকাশ-এ যেভাবে উপবৃত্তি পাবেন

বিদ্যালয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির রেজিস্ট্রেশনের সময় নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: রেজিস্ট্রেশনের আগে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন:

  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি): বাবা বা মা’র এনআইডি প্রয়োজন হবে। তবে মায়ের এনআইডিকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • জন্ম নিবন্ধন সনদ: ছাত্র বা ছাত্রীর সঠিক ও হালনাগাদ জন্ম সনদ সাথে আনতে হবে।

 

ধাপ ২: বাবা বা মার এনআইডি দিয়ে খোলা একটি সক্রিয় বিকাশ একাউন্ট থাকতে হবে। না থাকলে নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে বিনা খরচে খুলে নিন।

 

ধাপ ৩: নিচের লিংক থেকে রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন। ফর্মের পেমেন্ট অপশনে "মোবাইল ব্যাংকিং" টিক দিয়ে বিকাশ লিখুন এবং সক্রিয় বিকাশ একাউন্ট নাম্বারটি সঠিকভাবে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ফর্মটি আপনার বিদ্যালয়ে জমা দিন।

 

রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড

 

ধাপ ৪: রেজিস্ট্রেশন সম্পন্ন ও যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়েই উপবৃত্তির টাকা সরাসরি অভিভাবকের বিকাশ একাউন্টে পৌঁছে যাবে।

 

সাধারণ জিজ্ঞাসা:

১। সরকারি উপবৃত্তি কী এবং কারা এটি পাবেন?

- প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “সমন্বিত শিক্ষা উপবৃত্তি” পরিচালনা করছে। যেসব শিক্ষার্থী সরকারি বা বেসরকারি স্কুল, কলেজ বা মাদ্রাসায় অধ্যয়নরত এবং প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদিত (যার ইআইআইএন নাম্বার রয়েছে), তারা এই উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।

 

২। বিকাশ দিয়ে কি সরকারি উপবৃত্তি গ্রহণ করা সম্ভব?

- হ্যাঁ। এখন অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রে খোলা সক্রিয় বিকাশ একাউন্টে সরকারি মাধ্যমিক শিক্ষা উপবৃত্তির টাকা পাওয়া যাবে - সময়মতো, নিশ্চিন্তে ও নিরাপদে।

 

৩। আমি কীভাবে বিকাশ-এর মাধ্যমে আমার সন্তানের উপবৃত্তি পাবো?

- আপনার সন্তান যদি বিদ্যালয়ের মাধ্যমে সরকারের উপবৃত্তি প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি বিদ্যালয়ে গিয়ে আপনার বিকাশ নাম্বার “পছন্দের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)” হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর নির্ধারিত সময়ে উপবৃত্তির টাকা সরাসরি সেই বিকাশ একাউন্টে জমা হবে।

 

৪. উপবৃত্তির টাকা কখন পাবো?

- উপবৃত্তি সাধারণত নির্ধারিত পর্যায়ে (অর্ধবার্ষিক) বিতরণ করা হয়। আপনার বিকাশ একাউন্ট বিদ্যালয়ের মাধ্যমে সফলভাবে নিবন্ধিত হলে, সরকারি নির্দেশনা অনুযায়ী সময়মতো টাকা পৌঁছে যাবে।

 

৫। উপবৃত্তি পাওয়ার জন্য বিকাশ-এ আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে কি?

- না। যদি আপনার বিকাশ একাউন্ট সক্রিয় থাকে এবং জাতীয় পরিচয়পত্রে আপনার তথ্য সঠিকভাবে মিলে যায়, তাহলে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। শুধু বিদ্যালয়ে গিয়ে উপবৃত্তির তথ্য হালনাগাদ করার সময় বিকাশ নাম্বারটি ‘পছন্দের মাধ্যম’ হিসেবে উল্লেখ করুন।

 

৬। আমি কীভাবে বুঝবো যে উপবৃত্তির টাকা এসেছে?

- উপবৃত্তির টাকা একাউন্টে জমা হলে আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন। এছাড়া বিকাশ অ্যাপ থেকে বা *247# ডায়াল করে আপনি নিজেই ব্যালেন্স দেখে নিতে পারবেন।

 

৭। বিকাশ-এ উপবৃত্তির টাকা গ্রহণে কোনো চার্জ বা খরচ আছে কি?

- না। বিকাশ-এর মাধ্যমে সরকারি মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি গ্রহণ সম্পূর্ণ ফ্রি। এই উপবৃত্তির টাকা ক্যাশ আউটে কোনো খরচ নেই।

 

৮। যদি উপবৃত্তির টাকা না পাই, কী করবো?

- নিশ্চিত করুন যে, আপনার সন্তান উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত আছে।

- বিকাশ একাউন্ট সক্রিয় আছে এবং এনআইডি’র সাথে সঠিকভাবে সংযুক্ত কিনা যাচাই করুন।

- সব ঠিক থাকলে বিদ্যালয় বা উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন।

- প্রয়োজনে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ কল করুন বা নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন।

 

৯। আমি কীভাবে টাকা তুলবো?

- আপনার নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই টাকা তুলতে পারবেন। উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে কোনো খরচ নেই।

 

১০। বিকাশ-এ উপবৃত্তি গ্রহণ কতটা নিরাপদ?

- বিকাশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত একটি নিরাপদ ও নির্ভরযোগ্য মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান। আপনার একাউন্টে জমা হওয়া উপবৃত্তির টাকা সম্পূর্ণ নিরাপদ এবং আপনি যেকোনো সময় তা তুলতে বা বিকাশ-এর অন্যান্য সেবায় ব্যবহার করতে পারবেন।

 

১১। আমি বর্তমানে একটি নির্দিষ্ট মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সন্তানের উপবৃত্তি পেতাম। বিকাশ-এর মাধ্যমে উপবৃত্তি পেতে কী করতে হবে?

- সরকারের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার পছন্দের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। বিকাশ-এর মাধ্যমে উপবৃত্তি পেতে আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা বিকাশ একাউন্টটি আপনার সন্তানের বিদ্যালয়ে গিয়ে নিবন্ধন করুন।

 

১২। বিকাশ-এর মাধ্যমে সন্তানের উপবৃত্তি নিতে আমার কি নতুন করে মোবাইল নাম্বার (SIM) কিনে বিকাশ একাউন্ট খুলতে হবে?

- না, নতুন করে মোবাইল নাম্বার (SIM) কেনার প্রয়োজন নেই।

- আপনার বর্তমান মোবাইল নাম্বার (SIM) এ যদি আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সক্রিয় বিকাশ একাউন্ট থাকে তবে এই একাউন্টের তথ্য আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।

- বিকাশ একাউন্ট না থাকলে বর্তমান মোবাইল নাম্বার (SIM) এ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার পর একাউন্টের তথ্য আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।

 

১৩। আমার জানামতে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি কেবল একটি নির্দিষ্ট মোবাইল আর্থিক সেবার মাধ্যমেই দেয়া হয়, আমি কি বিকাশ-এ উপবৃত্তি নিতে পারবো?

- হ্যাঁ, সরকারের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার পছন্দের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। নিশ্চিন্তে আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সচল বিকাশ একাউন্টটি আপনার সন্তানের বিদ্যালয়ে নিবন্ধন করুন।

 

১৪। বিকাশ-এর মাধ্যমে সন্তানের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি পেতে কতদিনের মধ্যে নিবন্ধন করতে হবে?

- এই সংক্রান্ত তথ্যের জন্য আপনার সন্তানের বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

 

সার্ভিসেস
হেল্প