তথ্য হালনাগাদ করে লোন নিলে ৳২০০ পর্যন্ত অফার! | বিকাশ

তথ্য হালনাগাদ করে লোন নিলে ৳২০০ পর্যন্ত অফার!

জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে এবং কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করে মাত্র ৩টি ধাপে বিকাশ অ্যাপে তথ্য হালনাগাদ (ইনফরমেশন আপডেট) করে নিতে পারবেন। একবার বিকাশ একাউন্টের তথ্য আপডেট করলে লোন, সেভিংস সহ যেকোনো সার্ভিস ব্যবহার করা যাবে।  

তথ্য হালনাগাদ করে প্রথমবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে আপনার জন্য ২ হাজার টাকা পর্যন্ত ফ্রি ক্যাশ আউট, ৬০ টাকা রিচার্জ কুপন, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং প্রসেসিং ফি ক্যাশব্যাক সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত অফার! 

তথ্য হালনাগাদ কীভাবে করতে হয় দেখে নিন ভিডিওতে:

লোন নিতে এখানে ক্লিক করুন

অফারের মেয়াদ

১৭ মে থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত

অফারের বিস্তারিত

  •  লোনের জন্য উপযুক্ত গ্রাহকরা তথ্য হালনাগাদ করে ১মবার লোন নিলে পাচ্ছেন ৩৭ টাকা ক্যাশ আউট কুপন, ৬০ টাকা রিচার্জ কুপন, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং ০.৫৮% প্রসেসিং ফিও ফেরত পাবেন ক্যাশব্যাক হিসেবে।
  • কুপনগুলো ব্যবহার করা যাবে ন্যূনতম:
    ▫ ৫০০ টাকা ক্যাশ আউট-এ
    ▫ ২০০ টাকা মোবাইল রিচার্জে 
    ▫ ১,০০০ টাকা পেমেন্টে
  • অফারটি নেয়া যাবে সর্বোচ্চ ১ বার।

শর্তাবলি

  • সচল একাউন্ট আছে এবং তথ্য হালনাগাদ করা নেই এমন বিকাশ গ্রাহকেরা সফলভাবে ১মবার লোন নিলে অফার উপভোগ করতে পারবেন।
  • কোনো প্রকারের প্রতারণামূলক কার্যকলাপের প্রেক্ষিতে যেকোনো একাউন্টকে অফার গ্রহণের সুবিধা থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে বিকাশ।
  • কুপন উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই সফলভাবে ক্যাশ আউট ও রিচার্জ করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারগুলো গ্রহণের নিয়ম ও শর্তাবলি বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের কুপন/ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক কুপন/ক্যাশব্যাক গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।

১। অফারটি কতদিন চলবে?

- অফারটি ১৭ মে থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

 

২। অফার কী?

- লোনের জন্য উপযুক্ত নির্দিষ্ট গ্রাহকরা বিকাশ একাউন্টের তথ্য হালনাগাদ করে ১মবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে পাচ্ছেন ৩৭ টাকা ক্যাশ আউট কুপন, ৬০ টাকা রিচার্জ কুপন, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং ০.৫৮% প্রসেসিং ফি ক্যাশব্যাক।

 

৩। কুপন বলতে কী বোঝায়?

- কুপন হলো একটি ভাউচার যার মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পণ্য/সার্ভিস থেকে নির্দিষ্ট অর্থ ছাড় পেতে পারেন।

 

৪। কুপন অ্যামাউন্ট কত?

- ৩৭ টাকা ক্যাশ আউট কুপন
- ৬০ টাকা রিচার্জ কুপন
- ৫০ টাকা পেমেন্ট কুপন

৫। গ্রাহক অফার চলাকালে কত বার কুপন উপভোগ করতে পারবেন?

- গ্রাহক অফার চলাকালে সর্বোচ্চ একবার কুপন উপভোগ করতে পারবেন।

 

৬। গ্রাহক কী যেকোনো অ্যামাউন্ট ক্যাশ আউট, রিচার্জ ও পেমেন্ট করে কুপন উপভোগ করতে পারবেন?

- না, কুপনগুলো উপভোগ করতে হলে গ্রাহককে ন্যূনতম ৫০০ টাকা ক্যাশ আউট, ২০০ টাকা রিচার্জ ও ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে।

 

৭। কুপন পাওয়ার কতদিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে?

- ক্যাশ আউট কুপনের মেয়াদ ৭ দিন
- মোবাইল রিচার্জ ও পেমেন্ট কুপনের মেয়াদ ১০ দিন

৮। গ্রাহক কি একটি লেনদেন কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ আরেকটি লেনদেনে ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপন অ্যামাউন্ট একবারে পুরোপুরি ব্যবহার করতে হবে।

 

৯। ক্যাশব্যাকের পরিমাণ কত?

- গ্রাহকেরা লোনের প্রসেসিং ফি (০.৫৮%) ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন।

 

১০। অফার পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, অফার উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত সমস্যা কারণে গ্রাহক অফার পেতে ব্যর্থ হতে পারবেন।

 

১১। গ্রাহকের অফার পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সফলভাবে তথ্য হালনাগাদ করে ১মবার লোন নেয়ার পরে সংশ্লিষ্ট গ্রাহক অফারগুলো পাবেন। অনাকাঙ্ক্ষিত কোনো কারণে অফার পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস