আইডিএলসি'র লোনের কিস্তি, ফি এবং চার্জ বিকাশ করুন | বিকাশ

আইডিএলসি'র লোনের কিস্তি, ফি এবং চার্জ বিকাশ করুন

এখন আইডিএলসি'র লোনের কিস্তি, ফি এবং চার্জ জমা দিন বিকাশ-এ, ঘরে বসে!

 

সাধারণ জিজ্ঞাসা

১. সেবাটি কী?

বিকাশ গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের পে বিল সেবার মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর লোনের কিস্তি, ফি এবং চার্জ পরিশোধ করতে পারবেন।

২. কারা সেবাটি পেতে পারে?

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-তে লোন/অন্যান্য একাউন্ট আছে এমন গ্রাহকরা এই সেবাটি পেতে পারেন।

৩. এই সেবাটি কি বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি প্ল্যাটফর্ম উভয়েই পাওয়া যায়?

সেবাটি শুধু বিকাশ অ্যাপে পাওয়া যাচ্ছে।

৪. এই সেবার জন্য গ্রাহকদের কত চার্জ নেওয়া হবে?

গ্রাহকদের থেকে ১.৫% চার্জ প্রযোজ্য হবে।

৫. গ্রাহক যদি বিকাশ থেকে কনফার্মেশন নোটিফিকেশন/এসএমএস না পান বা ডুয়াল ব্যালেন্স না পান তাহলে কী করবেন?

ব্যর্থ বা অসফল লেনদেনের ক্ষেত্রে, লেনদেনের ৭২ ঘণ্টার মধ্যে ডুয়াল ব্যালেন্স সমস্যা সমাধান করা হবে।

৬. গ্রাহক কি বেশি বা কম পেমেন্ট করতে পারেন?

না, গ্রাহককে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর প্রদত্ত একাউন্ট নাম্বারের বিপরীতে গ্রাহককে দেখানো সঠিক ইএমআই পেমেন্টের পরিমাণ দিতে হবে।

৭. পেমেন্ট করার পরে কি একটি রিসিট পাওয়া যাবে?

হ্যাঁ, বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার পর গ্রাহক একটি ডিজিটাল রিসিট পাবেন যা ডাউনলোডও করতে পারবেন।

৮. গ্রাহকরা ১ বা ২ মাসের কিস্তি মিস করলে কী হবে? তারা কি ১টি লেনদেনে মোট পরিমাণ পরিশোধ করতে পারবে?

মিস করা কিস্তি মোট বকেয়া হিসাবে জমা হয় এবং গ্রাহক ১টি লেনদেনে মোট বকেয়া পরিমাণ পরিশোধ করতে পারবেন।

৯. বিকাশ ব্যবহার করে মাসিক লোনের কিস্তি পরিশোধের কি কোনো সময়সীমা আছে?

না, বিকাশ ব্যবহার করে পেমেন্ট করার কোনো সময়সীমা নেই। গ্রাহকরা কিস্তির শেষ তারিখ সম্পর্কে অবগত আছেন এবং যদি বিকাশ গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে কিস্তি সংগ্রহ করতে না পারে, তাহলে গ্রাহক বিকাশ বা ব্যাংক ডিপোজিট করে পেমেন্ট করতে পারেন। তবে, গ্রাহক এবং আইডিএলসি-এর মধ্যে চুক্তি অনুযায়ী, লেট পেমেন্টের জন্য লেট পেমেন্টের ইন্টারেস্ট নেওয়া হবে।

১০. বিকাশ অ্যাপে ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়ার পর, গ্রাহককে কি নিজে থেকে টাকার পরিমাণ দিতে হবে?

আইডিএলসি ফাইন্যান্স API-এর মাধ্যমে পেমেন্টের জন্য বকেয়া পরিমাণ প্রদান করবে। এই পরিমাণ পরিবর্তন/এডিট করা যাবে না।

১৩. লোন পেমেন্টের পর গ্রাহক কি বিদ্যমান লোনের পরিমাণ দেখতে পারবেন? গ্রাহকের প্রশ্নের জন্য যোগাযোগ প্রয়োজন?

না, গ্রাহক পেমেন্ট করার পরে বকেয়া লোনের পরিমাণ দেখতে পারবেন না। কারণ, পেমেন্ট পাওয়ার পর, আইডিএলসি-কে লোন একাউন্টে কালেকশন প্রসেস করতে হবে। তবে, গ্রাহক পেমেন্ট সম্পন্ন হওয়ার পরেও যেকোনো জিজ্ঞাসায় আইডিএসলি’র সাথে যোগাযোগ করতে পারেন।

১৪. গ্রাহক যদি লোন পেমেন্টের কোনো পূর্বের তথ্য দেখতে কি কোনো অপশন আছে?

বর্তমানে পে বিল রিসিট থেকে পূর্বের পেমেন্টের ডিজিটাল রিসিট পাবেন।

১৫. গ্রাহক যদি নির্ধারিত তারিখে লোন পেমেন্ট করতে মিস করেন এবং পরে পেমেন্ট করতে চান, তাহলে বিকাশ অ্যাপে দেখানো পরিমাণে কি ইন্টারেস্ট যোগ হবে?

হ্যাঁ, বিলম্বিত লোন পেমেন্টের সময় লেট পেমেন্ট ইন্টারেস্ট যোগ হবে। গ্রাহক উদ্দেশ্য থেকে ‘লেট পেমেন্ট ইন্টারেস্ট’ সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন।

১৬. গ্রাহক কি বিকাশ অ্যাপের রিসিটে চার্জ দেখতে পারবেন?

রিসিটে বিকাশ ফি হিসেবে চার্জটি দেখতে পারবেন (শুধু গ্রাহক দ্বারা চার্জটি প্রদান করার ক্ষেত্রে প্রযোজ্য)

১৭. আইডিএলসি’র জন্য, একাউন্ট/রেফারেন্স নাম্বার কী?

রেফারেন্স নাম্বার: যে গ্রাহক লোনের জন্য আবেদন করেছেন, তাকে লোন প্রসেসিং ফি প্রদানের জন্য একটি সেলস লিড রেফারেন্স নাম্বার দেওয়া হয়।

একাউন্ট নাম্বার: আইডিএলসি’র সাথে গ্রাহকের বিদ্যমান লোন এবং ডিপোজিট একাউন্ট নাম্বার

 

দেখে নিন কিভাবে করতে হবে:

সার্ভিসেস
হেল্প