প্রথমবার লোন নিলে ট্রিপল অফার | বিকাশ

প্রথমবার লোন নিলে ট্রিপল অফার

প্রথমবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট ফ্রি, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং প্রসেসিং ফি ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন! 

লোন নিতে এখানে ক্লিক করুন

অফারের মেয়াদ

১৫ মে থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত

অফারের বিস্তারিত

  • বিকাশ লোনের জন্য উপযুক্ত গ্রাহকরা ১মবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে পাচ্ছেন ৩৭ টাকা ক্যাশ আউট কুপন, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং ০.৫৮% প্রসেসিং ফি ক্যাশব্যাক।
  • কুপনগুলো ব্যবহার করা যাবে ন্যূনতম: 
    ▫ ৫০০ টাকা ক্যাশ আউট-এ 
    ▫ ১,০০০ টাকা পেমেন্টে
  • কুপনের মেয়াদ ৭ দিন।
  • অফারটি নেয়া যাবে সর্বোচ্চ ১ বার।

শর্তাবলি

  • সচল একাউন্ট আছে এমন বিকাশ গ্রাহকেরা সফলভাবে ১মবার লোন নিলে অফার উপভোগ করতে পারবেন।
  • কোনো প্রকারের প্রতারণামূলক কার্যকলাপের প্রেক্ষিতে যেকোনো একাউন্টকে অফার গ্রহণের সুবিধা থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে বিকাশ।
  • কুপনটি উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই সফলভাবে ক্যাশ আউট করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারগুলো গ্রহণের নিয়ম ও শর্তাবলি বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের কুপন/ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক কুপন/ক্যাশব্যাক গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।

১। অফারটি কতদিন চলবে?

- অফারটি ১৫ মে থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

 

২। অফার কী?

- বিকাশ লোনের জন্য উপযুক্ত গ্রাহকরা ১মবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে পাচ্ছেন ৩৭ টাকা ক্যাশ আউট কুপন, ৫০ টাকা পেমেন্ট কুপন এবং সাথে ০.৫৮% প্রসেসিং ফিও ফেরত পাবেন ক্যাশব্যাক হিসেবে।

 

৩। কুপন বলতে কী বোঝায়?

- কুপন হলো একটি ভাউচার যার মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পণ্য/সার্ভিস থেকে নির্দিষ্ট অর্থ ছাড় পেতে পারেন।

 

৪। কুপন অ্যামাউন্ট কত?

- ৩৭ টাকা ক্যাশ আউট কুপন
- ৫০ টাকা পেমেন্ট কুপন 

 

৫। গ্রাহক অফার চলাকালে কত বার কুপনটি উপভোগ করতে পারবেন?

- গ্রাহক অফার চলাকালে একবার কুপনটি উপভোগ করতে পারবেন।

 

৬। গ্রাহক কী যেকোনো অ্যামাউন্ট ক্যাশ আউট করে কুপনটি উপভোগ করতে পারবেন?

- না, কুপনগুলো ব্যবহার করা যাবে ন্যূনতম: 
▫ ৫০০ টাকা ক্যাশ আউট-এ 
▫ ১,০০০ টাকা পেমেন্টে

 

৭। কুপন পাওয়ার কতদিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে?

- কুপন পাওয়ার পর ৭ দিন পর্যন্ত মেয়াদ থাকবে।

 

৮। গ্রাহক কি একটি লেনদেন কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ আরেকটি লেনদেনে ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের টাকা একবারে পুরোপুরি ব্যবহার করতে হবে।

 

৯। ক্যাশব্যাকের পরিমাণ কত?

- গ্রাহকেরা লোনের প্রসেসিং ফি (০.৫৮%) ক্যাশব্যাক হিসেবে ফেরত পাবেন।

 

১০। অফার পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, অফার উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত সমস্যা কারণে গ্রাহক অফার পেতে ব্যর্থ হতে পারবেন।

 

১১। গ্রাহক কী সফলভাবে ১মবার লোন নিলেই অফার পাবেন?

- হ্যাঁ, গ্রাহক সফলভাবে ১মবার ৫০০ টাকা বা বেশি লোন নিলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক অফার পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক/কুপন সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

১২। গ্রাহকের অফার পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সফলভাবে ১মবার লোন নেয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট গ্রাহক অফারগুলো পাবেন। অনাকাঙ্ক্ষিত কোনো কারণে অফার পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 

সার্ভিসেস
হেল্প