দেশ সেরা বিকাশ-এ, সুবিধা বেশি প্রিয় এজেন্টে
প্রিয় এজেন্ট,
বিকাশ লিমিটেড (বিকাশ) - এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিকাশ-এর সেবাকে আরও সাশ্রয়ী করতে ক্যাশ আউটের খরচ কমেছে। এখন থেকে প্রিয় এজেন্ট পয়েন্টে গ্রাহকরা ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ১৩.৯৫ টাকা রেটে। একই সাথে প্রিয় এজেন্ট পয়েন্টে ক্যাশ আউটে আপনার জন্য থাকছে আকর্ষণীয় অফার; “নতুন প্রিয় ক্যাশ আউটে ৫ টাকা পর্যন্ত বোনাস।”
প্রিয় এজেন্ট হয়ে এজেন্টের সুবিধা:
গ্রাহক আপনাকে প্রিয় এজেন্ট হিসেবে যুক্ত করে প্রথমবার ক্যাশ আউট করলেই আপনার জন্য বোনাস
|
ক্যাশ আউটের পরিমাণ (টাকা) |
নেট বোনাস (টাকা) |
|
৩,০০০ – ১৯,৯৯৯ |
২ |
|
২০,০০০+ |
৫ |
প্রিয় এজেন্ট পয়েন্টে গ্রাহকের সুবিধা:
আপনার এজেন্ট পয়েন্টে আসা গ্রাহকদের বলুন “আমাকে প্রিয় এজেন্ট হিসেবে যুক্ত করুন এবং কম খরচে ক্যাশ আউট করুন”:
- ২টি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ হাজারে ১৩.৯৫ টাকা
- প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত বিকাশে ক্যাশ আউট সর্বনিম্ন রেটে
- প্রতি মাসে একবার প্রিয় এজেন্ট পরিবর্তন করা যাবে
ক্যাম্পেইন সময়সীমা: ১২ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
- ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক এজেন্টকে নতুন প্রিয় হিসেবে যুক্ত করে ক্যাশ আউট করলে এজেন্ট বোনাস পাবেন।
- প্রিয় হিসেবে যুক্ত করে কেবলমাত্র প্রথম ক্যাশ আউটের জন্যই বোনাস অফার প্রযোজ্য হবে।
- ক্যাম্পেইনের অফার ১২ জুলাই ২০২৬ থেকে প্রযোজ্য হবে।
- প্রতিদিনের অর্জিত বোনাস এজেন্ট একাউন্টে পরবর্তী কার্যদিবসে প্রদান করা হবে।
- বিকাশ কর্তৃপক্ষ যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন এমনকি সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।