প্রিয়জনকে নমিনি করুন বিকাশ অ্যাপে | বিকাশ

প্রিয়জনকে নমিনি করুন বিকাশ অ্যাপে

বিকাশ গ্রাহকদের জন্য সুখবর! এখন আপনি বিকাশ অ্যাপেই আপনার প্রিয়জনকে আপনার বিকাশ একাউন্টের নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনার লাগবে প্রিয়জনের জাতীয় পরিচয়পত্র।  জেনে নিন নমিনি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।  

 

(১) "নমিনি" বলতে কী বুঝানো হচ্ছে?

"নমিনি" বলতে বিকাশ গ্রাহক দ্বারা মনোনীত এমন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যিনি সেই গ্রাহকের মৃত্যুর পর তার বিকাশ একাউন্টে রাখা টাকা পাবার আইনগত অধিকার রাখেন।

 

(২) বিকাশ গ্রাহকদের জন্য নমিনি বেছে নেয়া কেন গুরুত্বপূর্ণ?

কোনো বিকাশ গ্রাহকের মৃত্যুতে উক্ত গ্রাহকের বিকাশ একাউন্টের অবশিষ্ট টাকা শুধুমাত্র তার নমিনি প্রয়োজনীয় তথ্য প্রদান ও বিকাশ নির্দেশিত প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তুলতে পারবেন। তাই, বিকাশ নমিনি তথ্য সংযোজন/পরিবর্তন প্রক্রিয়া নিয়ে এসেছে। এতে একজন গ্রাহক যে কাউকে তার বিকাশ একাউন্টের নমিনি হিসেবে নির্বাচন করতে পারবেন।

 

(৩) নমিনি তথ্য ‘সংযোজন’ এবং ‘হালনাগাদ’ কী?

নমিনি তথ্য 'সংযোজন' বলতে, আপনার বিকাশ একাউন্টের সাথে জাতীয় পরিচয়পত্র (NID) আছে এমন এক বা একাধিক ব্যক্তিকে উক্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করে যুক্ত করাকে বোঝায়, যিনি বা যাহারা পরবর্তীতে নমিনি হওয়ার ফলে আপনার মৃত্যুর পর আপনার বিকাশ একাউন্টের অবশিষ্ট টাকা পাবার যোগ্য বলে গন্য হবেন।

নমিনি তথ্য 'হালনাগাদ' বলতে, আপনার বিকাশ একাউন্টের সাথে সংযুক্ত নমিনিকে একটি নির্ধারিত সময়ের পর বাতিল করে, নতুন কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করে তাকে নমিনি মনোনীত করাকে বোঝায়।

 

(৪) নমিনি তথ্য সংযোজন এবং হালনাগাদ কে করতে পারবে?

যাদের সচল বিকাশ একাউন্ট আছে এমন সকল বিকাশ গ্রাহকই তার নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করতে পারবেন।

 

 

(৫) নমিনি হিসেবে কাকে কাকে সংযোজন করা যাবে? 

নমিনি হিসেবে আপনি নিম্নের ব্যক্তিদের যে কাউকেই সংযোজন করতে পারবেন, যার সাথে আপনার সম্পৰ্ক -  

  • পিতা/মাতা/স্বামী/স্ত্রী/পুত্র/কন্যা/ভাই/বোন।

এছাড়া, 'অন্যান্য' সিলেক্ট করেও যে কাউকেই সংযোজন করতে পারবেন, যদি উপরে উল্লিখিত কাউকে যুক্ত করা সম্ভব না হয়। তবে, যাকে নমিনি হিসেবে যুক্ত করবেন, তাঁর জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই থাকতে হবে।

 

(৬) নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করতে কী কী প্রয়োজন?

নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করতে আপনার প্রয়োজন, আপনার সচল বিকাশ একাউন্ট নাম্বার (মোবাইল নাম্বার)

নমিনির জাতীয় পরিচয়পত্র (NID কার্ড)।

 

(৭) নমিনি তথ্য ‘সংযোজন’ করার পদ্ধতি কী?

নমিনি তথ্য সংযোজন করার জন্য নিম্নে বর্ণিত ধাপসমূহ অনুসরণ করুন: 
 
ধাপ ১: বিকাশ অ্যাপ-এর মেন্যু-তে গিয়ে 'নমিনি আপডেট‘-এ ট্যাপ করুন।
ধাপ ২: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ শুরু করার জন্য ভূমিকা পেইজটি দেখুন এবং শুরু করতে ‘নমিনি তথ্য হালনাগাদ শুরু করুন’ বাটনে ট্যাপ করুন। নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ-এর জন্য আপনি উপযুক্ত হলে পরবর্তী ধাপে স্বয়ংক্রিয়ভাবে যাবেন, অন্যথায় নির্ধারিত বার্তা স্ক্রিনে দেখতে পারবেন।  
ধাপ ৩: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ-এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা, নিয়ম ও শর্তাবলি পড়ুন এবং তাতে সম্মতি দিন।
ধাপ ৪: নমিনি ১ সিলেক্ট করুন। তাতে প্রয়োজনীয় তথ্য দিয়ে এগিয়ে যান, যেমন: নমিনির নাম (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), নমিনির জাতীয় পরিচয়পত্র (NID) নাম্বার, নমিনির জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), নমিনির সাথে সম্পর্ক (পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, অন্যান্য) এবং নমিনির মোবাইল নাম্বার (যদি দিতে চান)।  
ধাপ ৫: নমিনি ১ যুক্ত করুন। উল্লেখ্য, আপনি চাইলে সর্বোচ্চ ২ জন নমিনি যুক্ত করতে পারবেন।

ধাপ ৬: নমিনি ২ যুক্ত করতে চাইলে, নমিনি ১-এর ধাপসমূহ অনুসরণ করুন।
ধাপ ৭: যুক্ত হওয়া নমিনির শেয়ার পার্সেন্টেজ (%) ঠিক করুন।

 

মনে রাখবেন: নমিনি ১ জন হলে শেয়ার ১০০% হবে, একাধিক হলে পছন্দমতো শেয়ার (%) উল্লেখ করুন, যার সর্বমোট পরিমাণ ১০০% হতে হবে।

৮) নমিনি তথ্য ‘হালনাগাদ’ করার পদ্ধতি কী?


নমিনি তথ্য হালনাগাদ করতে পূর্ববর্তী নমিনি সংযোজন করার ৩০ দিন পর নিম্নে বর্ণিত ধাপসমূহ অনুসরণ করুন: 

 

ধাপ ১: বিকাশ অ্যাপ-এর মেন্যু-তে গিয়ে 'নমিনি আপডেট‘-এ ট্যাপ করুন। 
ধাপ ২: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ শুরু করার জন্য ভূমিকা পেইজটি দেখুন এবং শুরু করতে ‘নমিনি তথ্য হালনাগাদ শুরু করুন’ বাটনে ট্যাপ করুন। নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ-এর জন্য আপনি উপযুক্ত হলে পরবর্তী ধাপে স্বয়ংক্রিয়ভাবে যাবেন, অন্যথায় নির্ধারিত বার্তা স্ক্রিনে দেখতে পারবেন।
ধাপ ৩: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ-এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা, নিয়ম ও শর্তাবলি পড়ুন এবং তাতে সম্মতি দিন।

ধাপ ৪: যে নমিনির (নমিনি ১ / নমিনি ২) তথ্য হালনাগাদ করতে চান তা সিলেক্ট করুন। 
ধাপ ৫: সিলেক্ট করা নমিনির তথ্য বাতিল করুন।

ধাপ ৬: নতুন নমিনি তথ্য সংযোজন করুন। তথ্য সংযোজনের জন্য 'নমিনি তথ্য সংযোজন'-এর ধাপগুলো অনুসরণ করুন। 

ধাপ ৭: ২য় নমিনি তথ্য হালনাগাদ করতে তা সিলেক্ট করুন এবং সিলেক্ট করা তথ্য বাতিল করুন। 

ধাপ ৮: যুক্ত হওয়া নমিনি/নমিনিদ্বয়ের শেয়ার %ঠিক করুন। 

ধাপ ৯: রিকোয়েস্টটি (অ্যাপ্লিকেশন) জমা (সাবমিট) দিন। 

জমা (সাবমিশন) সফল হলে এই স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখানো হবে। 

 

লক্ষ্য করুনঃ আপনার দুই (২) জন নমিনি থাকলে, আপনি এক (১) জন নমিনি বাতিল করে অপরজনকে রেখে দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে, সাবমিশন সফল হলে আপনার একাউন্টে এক (১) জন নমিনি স্থায়ী হবে।

 

(৯) কত দিন পরপর নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করা যাবে?

আপনার বিকাশ একাউন্টে সফলভাবে নমিনি তথ্য একবার সংযোজন বা হালনাগাদ করার ৩০ দিন পর আপনি পুনরায় নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করতে পারবেন।

 

(১০) নমিনি তথ্য সংযোজন করার পর সেই তথ্য মুছে ফেলার উপায় কী?

ধাপ ১: সংযোজনের ৩০ দিন পর বিকাশ অ্যাপের মেন্যু-তে গিয়ে 'নমিনি আপডেট‘-এ ট্যাপ করুন।

ধাপ ২: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ শুরু করার জন্য ভূমিকা পেইজটি দেখুন এবং শুরু করতে ‘নমিনি তথ্য হালনাগাদ শুরু করুন’ বাটনে ট্যাপ করুন। নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ-এর জন্য আপনি উপযুক্ত হলে পরবর্তী ধাপে স্বয়ংক্রিয়ভাবে যাবেন, অন্যথায় নির্ধারিত বার্তা স্ক্রিনে দেখতে পারবেন।  

ধাপ ৩: নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ -এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা, নিয়ম ও শর্তাবলি পড়ুন এবং তাতে সম্মতি দিন।

ধাপ ৪: তারপর উক্ত নমিনির তথ্য খুলে 'বাতিল করুন'-এ ক্লিক করে বাতিল করুন এবং রিকোয়েস্টটি (অ্যাপ্লিকেশন) জমা দিন। রিকোয়েস্ট সফল হলে উক্ত নমিনি আপনার একাউন্ট থেকে মুছে যাবে।

  

তবে বিশেষভাবে লক্ষণীয়, 

 একাউন্টে নমিনি এক (১) জন হলে, আপনি সেটি মুছে ফেলতে পারবেন না; সেক্ষেত্রে সেই নমিনি বাতিল করে তার জায়গায় অন্য এক (১) জনকে নমিনি হিসেবে যুক্ত করতে হবে। 

একাউন্টে নমিনি দুই (২) জন হলে, একজনকে মুছে ফেলে সে জায়গায় আরেকজনকে যুক্ত করা সম্ভব, কিংবা একজনকে মুছে ফেলে শুধুমাত্র অবশিষ্ট একজনকেই রেখে দেয়া সম্ভব।

বিকাশ একাউন্টে সফলভাবে একবার ১ বা ২ জন নমিনি সংযোজনের পর, একাউন্ট থেকে সব নমিনি বাতিল করে একাউন্টকে নমিনি-বিহীন করা সম্ভব নয়।

 

(১১) একজন নমিনি কি অন্য আরেকজনের নমিনি হতে পারবে?

বিকাশ একাউন্টের নমিনি হিসেবে আপনি যাকে সংযুক্ত করবেন, উনি অন্য যেকোনো গ্রাহকের বিকাশ একাউন্টের নমিনি হিসেবে যুক্ত হতে পারবেন। তবে একই ব্যক্তিকে আপনার একাউন্টে নমিনি হিসেবে থাকা অবস্থায় পুনরায় যুক্ত করতে পারবেননা।

 

উদাহরণঃ

আপনার একাউন্টে 'ক' একজন নমিনি উপস্থিত আছেন, আপনি আপনার দ্বিতীয় নমিনি হিসেবে আবার 'ক'-কে পুনরায় যুক্ত করতে পারবেননা। কিন্তু আপনার নমিনি 'ক' আপনার একাউন্টে উপস্থিত থাকা অবস্থায় অন্য যে কারোর* বিকাশ একাউন্টের নমিনি হিসেবে যুক্ত হতে পারবেন। 

 

[* লক্ষ্য রাখবেন, যে কারোর সাথে নমিনি হিসেবে যুক্ত হওয়ার জন্য তাঁর সাথে উক্ত নমিনির সম্পর্ক বিবেচ্য হবে।]

 

(১২) একাধিক নমিনি থাকলে শেয়ার পার্সেন্টেজ (%) সবার জন্য কীভাবে বরাদ্দ করা যাবে? 

আপনি দুই (২) জন নমিনি সংযোজন করার লক্ষ্যে তথ্য প্রদানকালে, স্বয়ংক্রিয়ভাবে প্রথমেই ৫০% এবং ৫০% সমান দুই ভাগে শেয়ার পার্সেন্টেজ বরাদ্দের জন্য দেখানো হবে, যা আপনি নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করার রিকোয়েস্ট (অ্যাপ্লিকেশন) জমা দেয়ার পূর্ব পর্যন্ত পরিবর্তন করতে পারবেন। 

সেক্ষেত্রে, লক্ষ্য রাখতে হবে - শেয়ার পার্সেন্টেজের সর্বমোট পরিমাণ ১০০ পূর্ণ সংখ্যা হতে হবে, যেখানে একজন নমিনির শেয়ার পার্সেন্টেজ নূন্যতম ১ পূর্ণ সংখ্যা হতে হবে। 

 

উদাহরণঃ 

 

নমিনি এক (১) জন হলে: (ধরুন, 'ক' একজন নমিনি)

 

স্বয়ংক্রিয়ভাবে 'ক'-এর জন্য বরাদ্দকৃত শেয়ার পার্সেন্টেজ ১০০%।

 

যা পরিবর্তন করে ১০০%-ই দিতে হবে, কেননা শেয়ার পার্সেন্টেজের সর্বমোট পরিমাণ ১০০ হতে হবে।

 

নমিনি দুই (২) জন হলে: (ধরুন, 'ক' এবং 'খ' দুইজন নমিনি)

 

স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ্দকৃত শেয়ার পার্সেন্টেজ 'ক'-এর জন্য ৫০% এবং 'খ'-এর জন্য ৫০%।

 

যা পরিবর্তন করে আপনি 'ক'-এর জন্য ৬০% (কিংবা ১০০-এর মধ্যে যেকোনো পূর্ণ সংখ্যা), এবং 'খ'-এর জন্য ৪০% (কিংবা ১০০-এর মধ্যে যেকোনো পূর্ণ সংখ্যা) দিতে পারবেন, যেখানে সর্বমোট পরিমাণ ১০০% হতে হবে।

 

আপনি কখনোই 'ক'-এর জন্য শূন্য পার্সেন্টেজ (০%) এবং 'খ'-এর জন্য ১০০% বরাদ্দ করতে পারবেননা, কেননা নূন্যতম শেয়ার পার্সেন্টেজ এক (১) জন নমিনির জন্য ১% এবং সর্বোচ্চ ১০০%।

 

 

(১৩) সর্বোচ্চ কত জনকে নমিনি হিসেবে সংযোজন করা যাবে?

নমিনি হিসেবে নূন্যতম এক (১) জন এবং সর্বোচ্চ দুই (২) জনকে সংযুক্ত করতে পারবেন।

 

 

(১৪) নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ সফল হয়েছে কি না তা জানার উপায় কী?

নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান সফলভাবে সম্পন্ন হলে আপনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা স্ক্রিনে দেখানো হবে। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন নমিনি তথ্য সংযোজন বা হালনাগাদ সফল হয়েছে। পরবর্তীতে কবে পুনরায় তথ্য সংযোজন বা হালনাগাদ করতে পারবেন তাও উক্ত বার্তা থেকে জানা যাবে।

 

সার্ভিসেস
হেল্প