প্রথমবার অনলাইন শপিংয়ের সব মোমেন্টে বিকাশ পেমেন্ট
বিকাশ পেমেন্টে অনলাইন শপে কেনাকাটা করুন সাশ্রয়ে!
আপনার অনলাইন শপে কেনাকাটার এক্সপেরিয়েন্স আরো এক্সাইটিং করে তুলতে দারাজ ও পিকাবু-তে প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই অফার!
নিম্নলিখিত অনলাইন শপে বিকাশ পেমেন্ট করে অফার উপভোগ করতে পারবেন
|
শপের নাম |
ওয়েবসাইট |
|
দারাজ |
|
|
পিকাবু |
শর্তাবলি
- এই অফারটি শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকদের জন্য, যাদের সাথে পুশ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে।
- গ্রাহকেরা বিকাশ পেমেন্টের সাথে সাথে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন পেয়ে যাবেন।
• ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন উপভোগ করতে গ্রাহককে অবশ্যই ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী নির্দিষ্ট বিকাশ মার্চেন্ট ওয়ালেটে পেমেন্ট করতে হবে। - সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন উপভোগ করতে পারবেন।
- ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক অফারটি পাবেন না।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ সপ্তাহে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন বিতরণের চেষ্টা করবে। সকল চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপনের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
- গ্রাহক বিকাশ একাউন্ট থেকে সফল লেনদেনের ক্ষেত্রে এবং ক্যাম্পেইনের শর্তাবলি পূরণ হলে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপনের জন্য বিবেচিত হবেন।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফার লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- গ্রাহক বিকাশ পেমেন্ট করে অফার পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান, সেক্ষেত্রে গ্রাহকের একাউন্ট থেকে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপনও ফেরত নেওয়া হবে।
সাধারণ জিজ্ঞাসা
১. ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?
- গ্রাহক বিকাশ অ্যাপ ও পেমেন্ট গেটওয়ে থেকে বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক, ডিসকাউন্ট কুপন অথবা মোবাইল রিচার্জ কুপন উপভোগ করতে পারবেন।
২. অফার নিয়ে জানার পর গ্রাহক সফলভাবে বিকাশ পেমেন্ট করে যদি ক্যাশব্যাক/অফারনা পান, সেক্ষেত্রে তার করণীয় কী?
- গ্রাহক 16247-এ ডায়াল করে বিস্তারিত জানতে পারেন।