অ্যাড মানি’তে Amazing ঈদ! | বিকাশ

অ্যাড মানি’তে Amazing ঈদ!

৪,৫০০ টাকা কার্ড টু বিকাশ করলে আপনার জন্য থাকছে ১০০ টাকার পেমেন্ট কুপন। 

 

অফারের মেয়াদ

চলবে ২১-৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত।

 

অফারের বিস্তারিত

৳৪,৫০০ কার্ড টু বিকাশ করলেই পাচ্ছেন ৳১০০ পেমেন্ট কুপন।

ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্টে কুপনটি নির্দিষ্ট আউটলেটে ব্যাবহারযোগ্য, মেয়াদ ৫ দিন।

 

যেসব দোকানে কুপন উপভোগ করা যাবে:  লিস্ট দেখতে নিচে ক্লিক করুন:

 

বেকারি লিস্ট ১

বেকারি লিস্ট ২

বেকারি লিস্ট ৩

বেকারি লিস্ট ৪

ক্যাফে অ্যান্ড  রেস্টুরেন্ট লিস্ট

 

শর্তাবলি

  • কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো বিকাশ একাউন্টকে এই অফার/অফারগুলো গ্রহণ থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 
  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে অ্যাড মানি করে কুপন/কুপনগুলো উপভোগ করতে পারবেন।
  • কুপন/কুপনগুলো পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে কুপন বিতরণ ব্যর্থ হলে গ্রাহক এই অফার/অফারগুলো আর পাবেন না।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার/অফারগুলো বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার/অফারগুলোর সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন/কুপনগুলো সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

সাধারণ জিজ্ঞাসা

১। অফার কী কী?

- ৪,৫০০ টাকা কার্ড টু বিকাশে ৳১০০ পেমেন্ট কুপন

 

২। গ্রাহক কত বার কুপন পাবেন?

- গ্রাহকেরা কুপন ১ বার পাবেন সফলভাবে কার্ড টু বিকাশ করে।

 

৩। সফলভাবে অ্যাড মানি করে গ্রাহক কখন কুপন পাবেন?

- গ্রাহকের অ্যাড মানি সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সাথেই তিনি কুপন পাবেন।

 

৪। কত দিন পর্যন্ত কুপনগুলো ব্যবহারের মেয়াদ থাকবে?

- প্রতিটি কুপন পাওয়ার পর থেকে ৫ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে।

 

৫। গ্রাহক কি একটি কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য সময় ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের টাকা একবারে পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিকবার ভাগ করে ব্যবহার করতে পারবেন না।

 

৬। কুপন পেতে গ্রাহককে কোন মাধ্যমে অ্যাড মানি করতে হবে?

- গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সফলভাবে কার্ড টু বিকাশ করে কুপন পাবেন।

 

৭। কুপন পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, কুপন/কুপনগুলো উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই অফার/অফারগুলো আর পাবেন না।

 

৮। গ্রাহক কি সফলভাবে অ্যাড মানি করলেই কুপন পাবেন?

- হ্যাঁ, গ্রাহকের অ্যাড মানি-র লেনদেন বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক কুপন/কুপনগুলো পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার/অফারগুলোর সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

৯। গ্রাহকের অফার পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সফলভাবে কার্ড টু বিকাশ করার সাথে সাথেই গ্রাহক কুপন/কুপনগুলো পাবেন। অনাকাঙ্ক্ষিত কারণে কুপন/কুপনগুলো পেতে দেরি হলে গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সার্ভিসেস
হেল্প