বিকাশ অ্যাপ রেফার করুন | বিকাশ

বিকাশ অ্যাপ রেফার করুন

বিকাশ অ্যাপ রেফারেল এসে গেছে আবার, আছে আকর্ষণীয় অফার!

আবারও ফিরে এসেছে বিকাশ অ্যাপ রেফারেল! এখন আপনি বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যেকোনো নন-বিকাশ অ্যাপ গ্রাহককে অ্যাপ রেফার করে প্রতিবার ৫০ টাকা বোনাসসহ আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন।

 

অফারের মেয়াদ:

৫ এপ্রিল, ২০২৬ থেকে ২৩ মে, ২০২৬ পর্যন্ত

 

অফারের বিস্তারিত:

  • বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যেকোনো নন-বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে রেফার করে প্রতিবার ৫০ টাকা বোনাসসহ আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন।
  • সকল বিকাশ অ্যাপ গ্রাহকেরা রেফারকারী হওয়ার এবং বোনাসসহ পুরস্কার পেতে পারেন।
  • একজন রেফারকারীর বোনাস পেতে হলে, নন-বিকাশ গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে আগে রেফারেল লিংক ব্যবহার করে প্রথমে অ্যাপ লগইন এবং পরে অ্যাপ থেকে প্রথম লেনদেন করতে হবে।
  • ক্যাম্পেইন চলাকালে যেকোনো সপ্তাহে ৬টি বা বেশি সফল রেফারেল করে রেফারকারী সাপ্তাহিক রেফারেল বোনাস হিসেবে অতিরিক্ত ১০০ টাকা পাবেন।
  • শীর্ষ রেফারকারী সফল রেফারেল সংখ্যার উপর বিভিন্ন রেঞ্জ অনুযায়ী বিশেষ উপহার হিসেবে অতিরিক্ত পুরস্কার পেতে পারেন।
  • অফার চলাকালে মোট সফল রেফারেল রেঞ্জের উপর ভিত্তি করে রেফারকারী যে রেঞ্জে থাকবেন সেই অনুযায়ী পুরস্কার পাবেন।

 

বিশেষ উপহার হিসেবে যে পুরস্কার পাবেন:

সফল রেফারের রেঞ্জ

উপহার

১০০০ বা বেশি

ফ্রিজ

৮০০ - ৯৯৯

স্মার্ট টিভি

৬০০ - ৭৯৯

স্মার্ট ফোন

৩০০ - ৫৯৯

কিচেন সামগ্রী

১০০ - ২৯৯

আড়ং গিফট ভাউচার

 

  • একজন রেফারকারী কতগুলো সফল রেফারেল করতে পারবেন, এই সংখ্যার কোনো লিমিট নেই। তবে, প্রতিটি সফল রেফারেলের জন্য শুধু একটি বোনাস থাকবে। এছাড়াও, প্রতিজন রেফারকারী ক্যাম্পেইন চলাকালে শুধু একবারই অতিরিক্ত পুরস্কারের জন্য যোগ্য হবেন।

 

সাপ্তাহিক বোনাসের সময়কাল

 

সপ্তাহ ১

০৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল

সপ্তাহ ২

১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল

সপ্তাহ ৩

১৯ এপ্রিল থেকে ২৫ এপ্রিল

সপ্তাহ ৪

২৬ এপ্রিল থেকে ০২ মে

সপ্তাহ ৫

০৩ মে থেকে ০৯ মে

সপ্তাহ ৬

১০ মে থেকে ১৬ মে

সপ্তাহ ৭

১৭ মে থেকে ২৩ মে

 

  • সপ্তাহে ৬টি বা বেশি সফল রেফারেল করে রেফারকারী প্রতি সপ্তাহে একবার অতিরিক্ত ১০০ টাকা বোনাস পাবেন। প্রতিজন রেফারকারী ক্যাম্পেইন চলাকালে একাধিকবার সাপ্তাহিক বোনাসের জন্য যোগ্য হতে পারেন।
  • সাপ্তাহিক বোনাসের যোগ্যতা ৫ এপ্রিল, ২০২৬ থেকে গণনা করা হবে।

 

শর্তাবলি:

১. ক্যাম্পেইন চলাকালে সফল রেফারেলের উপর রেফারকারী বোনাসের জন্য বিবেচিত হবেন।

২. অতিরিক্ত উপহারের জন্য, ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ সফল রেফারেল সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হবে।

৩. যদি একটি নির্দিষ্ট রেফারেল রেঞ্জের অধীনে যোগ্য রেফারকারীর সংখ্যা সেই রেঞ্জের জন্য অফার করা উপহারের পরিমাণকে অতিক্রম করে, তাহলে সবচেয়ে দ্রুত সর্বোচ্চ সফল রেফারেল নিশ্চিত করা যোগ্য রেফারকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। এবং অতিরিক্ত যোগ্য রেফারকারীদের স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী রেঞ্জের উপহারের জন্য বিবেচনা করা হবে।

৪. একজন রেফারকৃত নন-বিকাশ গ্রাহক ক্যাম্পেইন চলাকালে রেফার করা লিংকের মাধ্যমে প্রথমবার বিকাশ অ্যাপটি সফলভাবে ডাউনলোড করে, অ্যাপে লগইন করে এবং অ্যাপ থেকে প্রথম একটি লেনদেন করলে রেফারকারী ৫০ টাকা বোনাস পাবেন। বোনাস শুধু রেফারকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য।

৫. রেফারকারীর রেফারেল বোনাস/গিফট পেতে, রেফারকৃত গ্রাহকের 'প্রথম অ্যাপ লগইন' এবং 'প্রথম অ্যাপ থেকে লেনদেন' উভয়ই ক্যাম্পেইন চলাকালে সম্পন্ন হতে হবে।

৬. রেফারকৃত গ্রাহক যদি বিকাশ নেই এমন নাম্বারে টাকা পাঠান, তাহলে তা 'প্রথম অ্যাপ থেকে লেনদেন' হিসেবে বিবেচিত হবে না।

৭. প্রতিটি সফল রেফারেলের উপর ৫০ টাকা বোনাস, পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে এবং অতিরিক্ত উপহার (যদি প্রযোজ্য হয়) রেফারকারীকে ক্যাম্পেইন শেষে প্রদান করা হবে।

৮. ১০০ টাকা সাপ্তাহিক বোনাসের জন্য যোগ্য রেফারকারী উক্ত সপ্তাহ শেষ হওয়ার পর পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে বোনাসটি পেয়ে যাবেন।

৯. বোনাসের পরিমাণ গ্রহন করার জন্য রেফারকারীর বিকাশ একাউন্ট সচল থাকতে হবে।

১০. যোগ্য রেফারকারী সংশ্লিষ্ট ক্যাম্পেইন টিম দ্বারা সঠিক যাচাইকরণের পরে অতিরিক্ত উপহার পাবেন।

১১. বিকাশ যদি কোনো রেফারকারী দ্বারা ক্যাম্পেইনের কোনো শর্তাবলির অপব্যবহার হয়েছে বলে গণ্য করে, তবে সে ক্যাম্পেইনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

১২. বিকাশ ক্যাম্পেইনের শর্তাবলি পরিবর্তন অথবা কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে।

১৩. যদি একজন রেফারকৃত গ্রাহক এমন একটি একাউন্ট ব্যবহার করেন যা ৯ মে, ২০২৩ ১২:০০ ঘটিকার আগে রিসাইকেল করা হয়েছে এবং বিকাশ অ্যাপটি পূর্ববর্তী একাউন্টধারী দ্বারা ব্যবহার করা হয়েছে, রিসাইকেল করা রেফারকৃত গ্রাহক সফল রেফারেলের জন্য বিবেচিত হবেন না।

 

সচরাচর জিজ্ঞাসা:

১. বোনাস এবং উপহারের জন্য কারা যোগ্য হবেন?

উত্তর: সাধারণ বিকাশ একাউন্ট এবং স্টুডেন্ট একাউন্টসহ সকল বিকাশ অ্যাপ ব্যবহারকারী বোনাস এবং উপহারের জন্য যোগ্য।

 

২. আমি কীভাবে জানবো যে আমি বোনাস এবং উপহারের জন্য যোগ্য কিনা?

উত্তর: আপনি যদি ক্যাম্পেইন অফারগুলোর জন্য যোগ্য হন, তবে আপনি নোটিফিকেশন/কল পাবেন।

 

৩. আমি কীভাবে সাপ্তাহিক বোনাসের জন্য যোগ্য হবো?

উত্তর: ক্যাম্পেইন চলাকালে যেকোনো সপ্তাহে ৬টি বা বেশি সফল রেফার করে রেফারকারী সাপ্তাহিক রেফার বোনাস হিসেবে অতিরিক্ত ১০০ টাকা পাবেন।

 

৪. আমি কি যে কাউকে রেফারেল লিংক পাঠাতে পারি?

উত্তর: আপনার যদি একটি সক্রিয় বিকাশ একাউন্ট এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যে কাউকে রেফারেল লিংক পাঠাতে পারেন।

 

৫. অতিরিক্ত উপহার পেতে আমাকে কতগুলো রেফার করতে হবে?

উত্তর: সকল রেফারকারীকে সফল রেফার সংখ্যার উপর ভিত্তি করে অতিরিক্ত উপহার প্রদান করা হবে। আপনি যদি ক্যাম্পেইন চলাকালে সফল রেফারেল রেঞ্জের মধ্যে সর্বোচ্চ রেফারকারীদের মধ্যে থাকেন, তাহলে আপনি অতিরিক্ত উপহার পাওয়ার জন্য বিবেচিত হবেন।

 

৬. আমি যদি কাউকে রেফারেল লিংক পাঠাই তাহলে কি আমি বোনাস পাবো?

উত্তর: একজন রেফারকারীর বোনাস পাওয়ার জন্য, রেফার করা গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে রেফারেল লিংক ব্যবহার করে প্রথম অ্যাপ লগইন এবং পরবর্তীতে অ্যাপ দিয়ে প্রথম লেনদেন করতে হবে।

 

৭. আমি কীভাবে আমার সফল রেফার সংখ্যা দেখতে পারি?

উত্তর: আপনি বিকাশ অ্যাপের বিকাশ পাখি মেন্যুতে গিয়ে ‘রেফার বিকাশ অ্যাপ’অপশনে গিয়ে সফল রেফার সংখ্যা দেখতে পাবেন।

 

৮. প্রথম অ্যাপ লেনদেনের ধরন কি আছে কোনো?

উত্তর: না, উল্লিখিত গ্রাহক বিকাশ অ্যাপ থেকে শুরু করা যেকোনো লেনদেন তার প্রথম অ্যাপ থেকে লেনদেন হিসেবে বিবেচিত হবে।

 

সার্ভিসেস
হেল্প