রেমিটেন্স স্টেটমেন্ট এখন বিকাশ অ্যাপেই!
রেমিটেন্স গ্রাহকদের জন্য বিকাশ অ্যাপে চলে এলো রেমিটেন্স স্টেটমেন্ট। এখন আপনার বিকাশ একাউন্টের সকল রেমিটেন্স লেনদেনের বিবরণী পেতে রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন সরাসরি বিকাশ অ্যাপ থেকেই!

সাধারণ জিজ্ঞাসা:
১. কেন রেমিটেন্স স্টেটমেন্টে এখন ভিন্ন ফরম্যাটে দেখা যাচ্ছে?
উত্তর: বিকাশ তার রেমিটেন্স স্টেটমেন্ট ফরম্যাট আপডেট করেছে যাতে আরো সুগঠিত এবং বিস্তারিত তথ্য পাওয়া যায়।
২. রেমিটেন্স স্টেটমেন্ট কোন ধরনের?
উত্তর: রেমিটেন্স স্টেটমেন্ট পূর্বের রেমিটেন্স স্টেটমেন্ট ডকুমেন্টের একটি নতুন ফরম্যাট। আপনার নির্ধারিত তারিখ অনুসারে আপনার বিকাশ একাউন্টে গ্রহণকৃত সকল রেমিটেন্সের তথ্য প্রদান করা হয়ে থাকে।
৩. একটি রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আমি কি আরেকটি রেমিটেন্স স্টেটমেন্টের রিকোয়েস্ট করতে পারি?
উত্তর: যখন একটি রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রক্রিয়াধীন থাকে, আপনি অন্য রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন না। রিকোয়েস্টের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোডের জন্য তৈরি হতে কতক্ষণ সময় লাগে?
উত্তর: বিকাশ অ্যাপে রেমিটেন্স স্টেটমেন্ট পেতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। স্টেটমেন্ট প্রক্রিয়া সফল না হলে, গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যেও অবহিত করা হবে।
৫. কর বছরের সময়সীমা কত?
উত্তর: রেমিটেন্স স্টেটমেন্টের কর বছরের সময়সীমা হল পূর্বের বছরের কর বছর (১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত)।
৬. গ্রাহক অ্যাপ থেকেদৈনিক ও মাসিক কয়টি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন?
উত্তর: একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২টি স্টেটমেন্ট এবং মাসে ৫টি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন৷
৭. একটি রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য রেডি ছিল৷ কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। কেন?
উত্তর: বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট করার ৭ দিন ডাউনলোডের জন্য দেখা যাবে। ৭ দিন পরে, রেমিটেন্স স্টেটমেন্ট আপনার রিকোয়েস্ট তালিকা থেকে অটো বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আপনি পছন্দসই সময়সীমা নির্ধারণ করে আবার রিকোয়েস্ট করতে পারবেন।
৮. অ্যাপ থেকে ডাউনলোড করা রেমিটেন্স স্টেটমেন্টের সর্বোচ্চ সময়কাল কয় মাস?
উত্তর: রেমিটেন্স স্টেটমেন্টের জন্য, আপনি বিগত ৩০ দিন, ১৮০ দিন, বিগত কর বছর থেকে যেকোনো ৬ মাসের একটি নির্ধারিত সময়কালের জন্য রিকোয়েস্ট করতে পারেন।
৯. অ্যাপ থেকে আমার রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট সফল হচ্ছেনা। এখন কী করতে পারবো?
উত্তর: যদি একাধিকবার চেষ্টা করার পরেও সমস্যাটি থেকে যায়, আমরা আপনার সমস্যাটির রিকোয়েস্ট গ্রহণ করছি। সমস্যাটি সমাধান হলে শীঘ্রই আপনাকে তা জানানো হবে।
১০. ডাউনলোড করা স্টেটমেন্টটি একটি পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটি কী?
উত্তর: পাসওয়ার্ডটি আপনার নিজের বিকাশ একাউন্ট নাম্বার। অর্থাৎ, স্টেটমেন্টটি যিনি রিকোয়েস্ট করেছেন তার বিকাশ একাউন্ট নাম্বার। এই তথ্যটি স্টেটমেন্ট নোটিফিকেশনে এবং রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট স্ক্রিনে উল্লেখ করা আছে। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার ১১ ডিজিট বিকাশ একাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন।
১১. বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোড করতে কোনো চার্জ কাটা হবে?
উত্তরঃ বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোড করতে কোনো চার্জ প্রযোজ্য নয়।
১২. বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোড করার পরে তা কি প্রিন্ট করা যাবে?
উত্তরঃ পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করার পরে আপনি তা প্রিন্ট করতে পারবেন এবং চাইলে অন্য কাউকে শেয়ার করতে পারবেন।
১৩. বিকাশ অ্যাপ থেকে আমি সরাসরি রেমিটেন্স স্টেটমেন্ট অন্য কাউকে শেয়ার করতে পারবো?
উত্তরঃ বিকাশ অ্যাপ থেকে সরাসরি রেমিটেন্স স্টেটমেন্ট অন্য কাউকে শেয়ার করার অপশন নেই।
১৪. রেমিটেন্স স্টেটমেন্ট কি আজকের রেমিটেন্স গ্রহণের লেনদেনগুলো দেখা যাবে?
উত্তরঃ ডাউনলোড করা রেমিটেন্স স্টেটমেন্টে চলতি তারিখের লেনদেন দেখা যায় না।