শান্তা লাইফ-এর ইন্স্যুরেন্স পলিসি কিনুন বিকাশ-এ
আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় শান্তা লাইফ-এর ইন্স্যুরেন্স কিনুন বিকাশ-এ
বিশ্বস্ত শান্তা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর স্বাস্থ্য ও জীবন বীমা বিকাশ অ্যাপের ইন্স্যুরেন্স-এ! পলিসি কেনা, প্রিমিয়াম পরিশোধ এবং প্রয়োজনে দাবি করা- সবই এখন হাতের মুঠোয়, লাইনে না দাঁড়িয়ে, ঘরে বসে।
কেন বিকাশ ইন্স্যুরেন্স?
- সহজ ও দ্রুত - মাত্র কয়েকটি তথ্য দিয়েই ইন্স্যুরেন্স কিনতে পারবেন নিজের বা পরিবারের জন্য
- ঘরে বসেই সবকিছু - পলিসি কেনা, প্রিমিয়াম পেমেন্ট ও দাবি করা, সব এক অ্যাপেই
- নিজের ও পরিবারের জন্য - আপনাকে ও আপনার প্রিয়জনদের সুরক্ষা
- বিশ্বস্ত পার্টনার - শান্তা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-কে সাথে নিয়ে, বিশ্বস্ততার সাথে
- স্বচ্ছ ও নিরাপদ - বিকাশ-এর নিরাপদ পেমেন্ট সিস্টেম
কীভাবে ইন্স্যুরেন্স কিনবেন?
এখন মাত্র কয়েক ধাপেই আপনি বিকাশ অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি নিতে পারবেন।
১. বিকাশ অ্যাপে লগইন করুন
২. ‘ইন্স্যুরেন্স’ সেকশনে যান
৩. স্বাস্থ্য বা জীবন ইন্স্যুরেন্স বেছে নিন
৪. যার জন্য কভারেজ নিবেন (নিজের, স্বামী/স্ত্রী, সন্তান) তা বেছে নিন এবং বয়স ও অন্যান্য তথ্য দিয়ে এগিয়ে যান
৫. আপনার পছন্দের শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি বেছে নিন
৬. কভারেজের পরিমাণ ও পেমেন্টের ধরন ও বিস্তারিত দেখে এগিয়ে যান
৭. নমিনি বেছে নিন অথবা নমিনির প্রয়োজনীয় তথ্য দিয়ে এগিয়ে যান
৮. ই-মেইল অ্যাড্রেস দিন (ঐচ্ছিক)
৯. বিকাশ পিন দিন
১০. স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ইন্স্যুরেন্স পলিসি কেনার রিকোয়েস্ট প্রসেসিং হয়ে যাবে
কোন কোন ইন্স্যুরেন্স পাবেন?
১) শান্তা লাইফ প্রটেক্ট
|
ইন্স্যুরেন্স সুবিধা |
আর্থিক সুবিধার পরিমাণ |
|
জীবন বীমা (যেকোনো কারণে মৃত্যু, তবে এইচআইভি, আত্মহত্যা, অবৈধ কার্যকলাপে অংশগ্রহণ ও পূর্ব-বিদ্যমান অবস্থা ব্যতীত) |
১,০০,০০০/ ২,০০,০০০/ ৫,০০,০০০ টাকা |
ইন্স্যুরেন্সের ফিচারসমূহ:
- পলিসির মেয়াদ: ১ বছর
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা: ০১
- বয়স: ১৮-৫৫ বছর
- প্রিমিয়াম প্রদান: বার্ষিক
২) শান্তা অ্যাক্সিশিল্ড
|
|
আর্থিক সুবিধার পরিমাণ |
|||
|
ইন্স্যুরেন্স সুবিধা |
প্ল্যান - ১ |
প্ল্যান - ২ |
প্ল্যান - ৩ |
প্ল্যান - ৪ |
|
দুর্ঘটনাজনিত মৃত্যু |
২৫,০০০ টাকা |
৫০,০০০ টাকা |
৭৫,০০০ টাকা |
১,০০,০০০ টাকা |
|
দুর্ঘটনাজনিত স্থায়ী ও সম্পূর্ণ অক্ষমতা (যদি বীমাকৃত ব্যক্তি কোনো দুর্ঘটনার শিকার হয়ে শারীরিকভাবে স্থায়ী এবং সম্পূর্ণ অক্ষম হয়ে যায়, যার ফলে তিনি কোনো পেশা বা চাকরিতে কাজ করতে সম্পূর্ণরুপে অপারগ হন) |
২৫,০০০ টাকা |
৫০,০০০ টাকা |
৭৫,০০০ টাকা |
১,০০,০০০ টাকা |
|
দুর্ঘটনাজনিত স্থায়ী ও আংশিক অক্ষমতা (যদি বীমাকৃত ব্যক্তি কোনো দুর্ঘটনার শিকার হয়ে স্থায়ীভাবে আংশিক অক্ষম হয়ে যায়, যার ফলে শরীরের নির্দিষ্ট কোনো অংশ সম্পূর্ণ এবং স্থায়ীভাবে কার্যক্ষমতা হারায়) |
নিম্নবর্ণিত APPD ক্ষতিপূরণ তালিকা অনুসারে |
নিম্নবর্ণিত APPD ক্ষতিপূরণ তালিকা অনুসারে |
নিম্নবর্ণিত APPD ক্ষতিপূরণ তালিকা অনুসারে |
নিম্নবর্ণিত APPD ক্ষতিপূরণ তালিকা অনুসারে |
|
দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি (যদি বীমাপ্রাপ্তি কোনো দুর্ঘটনার ফলে ৩০ দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়, তবে এই ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত নির্ধারিত পরিমাণের চিকিৎসা ব্যয় বহন করবে। এছাড়াও ১,৫০০ টাকা পর্যন্ত বহির্বিভাগীয় চিকিৎসার খরচ অন্তর্ভুক্তএবং এই পরিমাণ ৩,৭৫০ টাকার লিমিটের মধ্যেই প্রযোজ্য হবে) |
৩,৭৫০ টাকা |
৭,৫০০ টাকা |
১১,২৫০ টাকা |
১৫,০০০ টাকা |
দুর্ঘটনাজনিত স্থায়ী ও আংশিক অক্ষমতার (APPD) ক্ষতিপূরণ তালিকা:
|
|
আর্থিক সুবিধার পরিমাণ (টাকায়) |
|||
|
ক্ষতিগ্রস্ত অঙ্গ |
প্ল্যান - ১ |
প্ল্যান - ২ |
প্ল্যান - ৩ |
প্ল্যান - ৪ |
|
উভয় হাত, উভয় পা, অথবা উভয় চোখের দৃষ্টিশক্তি |
২৫,০০০ |
৫০,০০০ |
৭৫,০০০ |
১,০০,০০০ |
|
এক হাত এবং এক পা |
২৫,০০০ |
৫০,০০০ |
৭৫,০০০ |
১,০০,০০০ |
|
এক হাত/এক পা এবং এক চোখের দৃষ্টিশক্তি |
২৫,০০০ |
৫০,০০০ |
৭৫,০০০ |
১,০০,০০০ |
|
উভয় কানের শ্রবণশক্তি |
২৫,০০০ |
৫০,০০০ |
৭৫,০০০ |
১,০০,০০০ |
|
বাকশক্তি |
২৫,০০০ |
৫০,০০০ |
৭৫,০০০ |
১,০০,০০০ |
|
এক হাত বা এক পা |
১২,৫০০ |
২৫,০০০ |
৩৭,৫০০ |
৫০,০০০ |
|
এক চোখের দৃষ্টিশক্তি |
১২,৫০০ |
২৫,০০০ |
৩৭,৫০০ |
৫০,০০০ |
|
বৃদ্ধাঙ্গুলি (Thumb) ও তর্জনী (Index finger) |
৬,২৫০ |
১২,৫০০ |
১৮,৭৫০ |
২৫,০০০ |
ইন্স্যুরেন্সের ফিচারসমূহ:
- পলিসির মেয়াদ: ১ বছর
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা: ০১
- বয়স: ১৮-৫৫ বছর
- প্রিমিয়াম প্রদান: বার্ষিক
৩) শান্তা হেলথ অ্যাসিওরেন্স
|
|
দৈনিক আর্থিক সুবিধার পরিমাণ (টাকায়) |
||
|
ইন্স্যুরেন্স সুবিধা |
প্ল্যান – ১ |
প্ল্যান – ২ |
প্ল্যান – ৩ |
|
হাসপাতালে ভর্তি অবস্থায় দৈনিক নির্ধারিত আর্থিক সুবিধা (অসুস্থতা অথবা দুর্ঘটনাজনিত কারণে) * সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত হাসপাতালে থাকার ক্ষেত্রে এই আর্থিক সুবিধা প্রদান করা হবে। |
১,০০০ |
২,০০০ |
৩,০০০ |
ইন্স্যুরেন্সের ফিচারসমূহ:
- পলিসির মেয়াদ: ১ বছর
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা: ০১
- বয়স: ১৮-৫৫ বছর
- প্রিমিয়াম প্রদান: বার্ষিক
৪) শান্তা হেলথ অ্যাসিওরেন্স প্লাস
|
|
দৈনিক আর্থিক সুবিধার পরিমাণ (টাকায়) |
||
|
ইন্স্যুরেন্স সুবিধা |
প্ল্যান - ১ |
প্ল্যান - ২ |
প্ল্যান - ৩ |
|
হাসপাতালে ভর্তি অবস্থায় দৈনিক নির্ধারিত আর্থিক সুবিধা (অসুস্থতা অথবা দুর্ঘটনাজনিত কারণে) * প্রত্যেক বীমাকৃত ব্যক্তির জন্য সর্বোচ্চ ২৫ দিন এবং উভয় বীমাকৃত ব্যক্তির জন্য সম্মিলিতভাবে সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত হাসপাতালে থাকার ক্ষেত্রে এই আর্থিক সুবিধা প্রদান করা হবে। |
১,০০০ |
২,০০০ |
৩,০০০ |
ইন্স্যুরেন্সের ফিচারসমূহ:
- পলিসির মেয়াদ: ১ বছর
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা: ০২
- বীমাকৃত ব্যক্তিসমূহ: বীমা গ্রাহক এবং বীমা গ্রাহকের স্বামী/স্ত্রী
- বয়স: ১৮–৫৫ বছর
- প্রিমিয়াম প্রদানের ধরন: বার্ষিক
৫) শান্তা হেলথ অ্যাসিওরেন্স ফ্যামিলি
|
|
দৈনিক আর্থিক সুবিধার পরিমাণ (টাকায়) |
||
|
ইন্স্যুরেন্স সুবিধা |
প্ল্যান – ১ |
প্ল্যান -২ |
প্ল্যান -৩ |
|
হাসপাতালে ভর্তি অবস্থায় দৈনিক নির্ধারিত আর্থিক সুবিধা (অসুস্থতা অথবা দুর্ঘটনাজনিত কারণে) * প্রত্যেক বীমাকৃত ব্যক্তির জন্য সর্বোচ্চ ২৫ দিন এবং সকল বীমাকৃত ব্যক্তির জন্য সম্মিলিতভাবে সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হাসপাতালে থাকার ক্ষেত্রে এই আর্থিক সুবিধা প্রদান করা হবে। |
১,০০০ |
২,০০০ |
৩,০০০ |
ইন্স্যুরেন্সের ফিচারসমূহ:
- পলিসির মেয়াদ: ১ বছর
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা: ০৪
- বীমাকৃত ব্যক্তিসমূহ: বীমা গ্রাহক, বীমা গ্রাহকের স্বামী/স্ত্রী এবং সন্তানসমূহ (সর্বোচ্চ ২)
- বয়স: ১৮-৫৫ বছর (প্রাপ্তবয়স্ক), ৩০ দিন-১৮ বছর (সন্তান)
- প্রিমিয়াম প্রদানের ধরন: বার্ষিক
কাদের জন্য কিনতে পারবেন?
- নিজের জন্য
- স্বামী/স্ত্রীর জন্য
- সন্তানের জন্য
একটি পলিসি থেকেই পরিবারের একাধিক সদস্যের জন্য ইন্স্যুরেন্স করতে পারবেন সহজেই।
ইন্স্যুরেন্স এর সাধারণ জিজ্ঞাসা
১. সচল, ম্যাচিউরড এবং বন্ধ পলিসি দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: আপনার ইন্স্যুরেন্স পলিসির স্ট্যাটাস অনুযায়ী নিম্নোক্ত অবস্থা দেখা যাবে-
- সচল পলিসি: বর্তমানে কার্যকর এবং কভারেজ প্রদানকারী পলিসি। এর মধ্যে নতুনভাবে আবেদনকৃত পলিসিও অন্তর্ভুক্ত, যা এখনো ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান দ্বারা নিশ্চিত হয়নি, তবে সক্রিয় হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
- ম্যাচিউরড পলিসি: যেসব পলিসি নির্ধারিত মেয়াদ পূর্ণ করেছে। কিছু পলিসির ক্ষেত্রে এটি বোঝায় পলিসিধারী পুরো মেয়াদ অতিক্রম করেছেন এবং মেয়াদপূর্তির সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। অন্য ক্ষেত্রে, কভারেজ কেবল মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।
- বন্ধ পলিসি: এ অবস্থায় পলিসি আর সক্রিয় থাকেনা এবং নির্দিষ্ট কারণে বাতিল হয়। এটি তখন ঘটে যখন পলিসিধারী পলিসি বাতিল করেন, অথবা এমন দাবি নিষ্পত্তি হয় যাতে পলিসি শেষ হয়ে যায় কিংবা পলিসিধারী মৃত্যুবরণ করেন বা প্রিমিয়াম পরিশোধ না করার কারণে পলিসি বাতিল হয়ে যায়।
২. পলিসির মেয়াদ শেষে কি আমি প্রদত্ত টাকা ফেরত পাবো?
উত্তর: না, আপনি প্রদত্ত ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফেরত পাবেন না। জীবন বা স্বাস্থ্য ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো আর্থিক সুরক্ষা প্রদান করা। আপনার প্রদত্ত প্রিমিয়াম ভবিষ্যতের অনিশ্চিত পরিস্থিতিতে কভারেজ নিশ্চিত করে। টাকা ফেরত দেওয়া হয় না কেননা এটি আপনার অপ্রত্যাশিত আগামীর জন্য যখনই প্রয়োজন, তখনই খরচ বহন করবে: এটি আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য সফলভাবে আর্থিক নিশ্চয়তা প্রদান করেছে।
৩. আউট-পেশেন্ট কভারেজ কী?
উত্তর: আউট-পেশেন্ট কভারেজ সেই চিকিৎসা ব্যয় বহন করে যেগুলোর জন্য হাসপাতালে রাত্রিযাপন প্রয়োজন হয় না। যেমন: চিকিৎসক পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ এবং একই দিনে সম্পন্ন হওয়া অস্ত্রোপচার।
৪. হাসপাতালে ভর্তি কভারেজ কী?
উত্তর: হাসপাতালে ভর্তি কভারেজ হলো হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সম্পর্কিত ব্যয় বহন করা। এর মধ্যে কক্ষ ভাড়া, অস্ত্রোপচার এবং ভর্তি অবস্থায় প্রদত্ত অন্যান্য চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত।
৫. টেলিমেডিসিন সেবা কী?
উত্তর: টেলিমেডিসিন হলো এমন একটি সেবা যেখানে প্রযুক্তি (যেমন ভিডিও কল বা মোবাইল অ্যাপ) ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এর মাধ্যমে রোগীকে সরাসরি চিকিৎসকের কাছে উপস্থিত না হয়েও চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয়।
৬. আমি কি বিকাশ অ্যাপ থেকে দাবি রিকোয়েস্ট করতে পারি?
না, বর্তমানে বিকাশ অ্যাপের মাধ্যমে দাবি রিকোয়েস্ট করার অপশন চালু নেই। তবে, আপনি ইন্স্যুরেন্স আইকনে গিয়ে আপনার বিদ্যমান পলিসি সিলেক্ট করার পর আপনাকে দাবি রিকোয়েস্ট করার জন্য ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে যোগাযোগের তথ্য প্রদান করা হবে।
৭. ইন্স্যুরেন্স ক্রয় ফিচারে বিকাশ-এর ভূমিকা কী? বিকাশ কি ইন্স্যুরেন্স পলিসি অফার করে এবং দাবির জন্য দায়ী হবে?
উত্তর: বিকাশ লিমিটেড কোনো ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স ব্রোকার, ইন্স্যুরটেক বা এজেন্ট নয়। বিকাশ কোনো ইন্স্যুরেন্স পলিসি আন্ডাররাইট, বিক্রয়, ইন্স্যুরেন্স পণ্য সরবরাহ বা দাবি নিষ্পত্তি করে না। সকল ইন্স্যুরেন্স পণ্য কেবল সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান দ্বারা অফার করা হয়। বিকাশ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ইন্স্যুরেন্স পেমেন্ট সেবা ব্যবহারে সহায়তা করার জন্য বিকাশ-এর ভূমিকা সীমাবদ্ধ। সকল পলিসির বিবরণী, প্রিমিয়ামের পরিমাণ, পেমেন্টের তারিখ, পলিসি ইস্যু নিশ্চিতকরণ এবং দাবি নিষ্পত্তির সময়কাল সরাসরি ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান(গুলো) দ্বারা প্রদান করা হয়। পেমেন্টের পরিমাণ, যেকোনো বিলম্ব, পলিসি বাতিল বা মেয়াদ উর্ত্তীর্ণ হওয়া সংক্রান্ত যেকোনো অসঙ্গতির জন্য সম্পূর্ণভাবে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানই দায়ী থাকবে। এই ধরনের অসঙ্গতির ফলে সৃষ্ট কোনো ভুল তথ্য, বিলম্ব ফি, সেবা ব্যাহত হওয়া বা ক্ষতির জন্য বিকাশ দায়ী থাকবে না।