১৫০ টাকা পর্যন্ত স্পেশাল অফার ক্যাশব্যাক স্টুডেন্ট একাউন্টে, বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে! | বিকাশ

১৫০ টাকা পর্যন্ত স্পেশাল অফার ক্যাশব্যাক স্টুডেন্ট একাউন্টে, বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে!

বিকাশ-এর দারুণ সব সার্ভিস ব্যবহার করতে এখনই বিকাশ অ্যাপে জন্ম সনদ দিয়ে খুলো স্টুডেন্ট একাউন্ট (বয়স ১৪-১৮ বছর)! সেইসাথে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য লেনদেনগুলো সম্পন্ন করে উপভোগ করো ১৫০ টাকা পর্যন্ত স্পেশাল অফার ক্যাশব্যাক!

অফারের বিস্তারিত:

স্পেশাল অফারের ধাপগুলো

ক্যাশব্যাক/বোনাস

ক্যাম্পেইন-এর সময়সীমা

অ্যাপের মাধ্যমে নিজে একাউন্ট খুলে পিন সেট করে (একাউন্ট খোলার ৭২ ঘণ্টার মধ্যে) লগইন করলেই

২৫ টাকা

০১ অক্টোবর, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত

অ্যাপ থেকে প্রথমবার যেকোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করলেই

২৫ টাকা

০১ অক্টোবর, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত

স্পেশাল অফার

প্রথমবার মোবাইল রিচার্জ করার পর সেই মাসে

৫০ টাকা বা বেশি মোবাইল রিচার্জে

২০ টাকা

প্রথমবার অ্যাপে এসে মোবাইল রিচার্জ করে অ্যাপ সচল করার সময় হতে প্রথম ৩০ দিন পর্যন্ত

৩০০ টাকা বা বেশি পেমেন্টে

২০ টাকা

৫০০ টাকা বা বেশি সেন্ড মানি করলে

১০ টাকা

প্রথমবার মোবাইল রিচার্জ করার পর পরবর্তী মাসে

৫০ টাকা বা বেশি মোবাইল রিচার্জে

২০ টাকা

অ্যাপে প্রথমবার মোবাইল রিচার্জ করার সময় হতে প্রথম ৩০ দিন শেষ হওয়ার পর পরবর্তী ৩০ দিন পর্যন্ত

 

৩০০ টাকা বা বেশি পেমেন্টে

২০ টাকা

৩০০ টাকা বা বেশি সেন্ড মানি করলে

১০ টাকা

মোট ক্যাশব্যাকের পরিমাণ

১৫০ টাকা

 

  • ক্যাম্পেইন-এর সময়সীমার মধ্যে নিজে বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে ৭২ ঘণ্টার মধ্যে পিন সেট করে প্রথমবার অ্যাপে লগইন করলেই নতুন স্টুডেন্ট একাউন্টের গ্রাহক ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন।
  • অ্যাপ থেকে প্রথম লেনদেন হিসেবে যেকোনো মোবাইল নাম্বারে যেকোনো অ্যামাউন্ট রিচার্জ করলেই নতুন স্টুডেন্ট একাউন্টের গ্রাহক আরো ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন।
  • স্টুডেন্ট একাউন্টের গ্রাহক বিকাশ অ্যাপ থেকে প্রথমবার মোবাইল রিচার্জ লেনদেন সম্পন্ন করার মাধ্যমে তার একাউন্ট সচল করার পর স্পেশাল অফারে অন্তর্ভুক্ত হবেন।
  • প্রথমবার অ্যাপ সচল করার সময় হতে পরবর্তী ৬০ দিন পর্যন্ত গ্রাহক নির্দিষ্ট লেনদেন করে স্পেশাল অফারে অন্তর্ভুক্ত অফারগুলো নিতে পারবেন।
  • যে সকল স্টুডেন্ট একাউন্টের গ্রাহক ৩১ ডিসেম্বর, ২০২৬-এ তাদের একাউন্ট সচল করবেন, তারা ০১ মার্চ, ২০২৭ পর্যন্ত স্পেশাল অফারে অন্তর্ভুক্ত অফারগুলো উপভোগ করতে পারবেন।

 শর্তাবলিঃ

১। নির্দিষ্ট গ্রাহকেরা বিকাশ অ্যাপে এসে স্পেশাল অফারের জন্য উপযুক্ত হতে পারবেন, যা তারা অ্যাপ এর হোম স্ক্রিন-এ থাকা ‘কুইক ফিচারসমূহ’ সেকশন থেকে দেখতে পারবেন।

২। যদি একজন গ্রাহক স্পেশাল অফার ক্যাম্পেইন-এর জন্য বিবেচিত হন, তিনি অফার-এর জন্য বিবেচিত হওয়ার পরবর্তী এক দিনের মধ্যে স্পেশাল অফার আইকন দেখতে পারবেন।

৩। ‘কুইক ফিচারসমূহ’ সেকশনে থাকা স্পেশাল অফার আইকন ট্যাপ করে উপযুক্ত গ্রাহকেরা স্পেশাল অফারে অন্তর্ভুক্ত পুরো অফার এর লিস্ট দেখতে পারবেন।

৪। স্পেশাল অফারে অন্তর্ভুক্ত সকল অফারগুলোর জন্য বিবেচিত হতে, উপযুক্ত গ্রাহকদের অ্যাপ থেকে প্রথম লেনদেন হিসেবে নির্দিষ্ট মোবাইল রিচার্জ সম্পন্ন করে অ্যাপ সচল করতে হবে।

৫। নির্দিষ্ট অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করে গ্রাহকের বিকাশ অ্যাপ সচল হয়ে গেলে, গ্রাহক স্পেশাল অফারে অন্তর্ভুক্ত বাকি অফারগুলো অ্যাপ সচল হওয়ার সময় হতে পরবর্তী ৬০ দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন।

৬। উপযুক্ত গ্রাহকেরা স্পেশাল অফার ল্যান্ডিং স্ক্রিন থেকে তাদের ক্যাম্পেইন-এর পারফরম্যান্স দেখতে পারবেন।

৭। যদি কোন গ্রাহক নির্দিষ্ট মোবাইল রিচার্জ ব্যতীত অন্য কোনো লেনদেন এর মাধ্যমে অ্যাপ সচল করেন, তাহলে স্পেশাল অফারে অন্তর্ভুক্ত কোন অফার এর জন্য তিনি আর বিবেচিত হবেন না এবং পরবর্তী এক দিনের মধ্যে স্পেশাল অফার আইকনটি ‘কুইক ফিচারসমূহ’ সেকশন থেকে সরে যাবে।

৮। উপযুক্ত গ্রাহক স্পেশাল অফারে অন্তর্ভুক্ত যেকোনো লেনদেন সম্পন্ন করার পরপরই ক্যাশব্যাক পাবেন।

৯। গ্রাহক একাউন্ট স্ট্যাটাস সচল থাকা এবং সফলভাবে লেনদেন সম্পন্ন হওয়া সাপেক্ষে যেকোনো গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হবেন। যদি একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক এই স্পেশাল অফারের জন্য আর ক্যাশব্যাক পাবেননা।

১০। সক্রিয় বিকাশ গ্রাহক যেকোনো মোবাইল নাম্বারে (প্রিপেইড/পোস্টপেইড) রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন।

১১। ক্যাম্পেইন চলাকালে যেকোনো সেন্ড মানি অফার-এর ক্ষেত্রে সচল বিকাশ একাউন্টে সফল লেনদেনকেই বিবেচিত করা হবে। নন-বিকাশ একাউন্টে সেন্ড মানি’র ক্ষেত্রে অফার প্রযোজ্য নয়।

১২। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক প্রতিটি সফল লেনদেনের জন্য একবার করে ক্যাশব্যাক পাবেন।

১৩। যেসকল গ্রাহক এসিস্টেড স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন চ্যানেল-এর মাধ্যমে বিকাশে আসবেন তারা কোনো স্পেশাল অফার ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন না।

১৪। বিকাশ সন্দেহজনক প্রতারণা বা ক্যাম্পেইনেরশর্তের অপব্যবহারের জন্য যেকোনো গ্রাহককে অযোগ্য ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে।

১৫। বিকাশ কোনো পূর্বঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস