Terms of Use
ব্যবহারের শর্তাবলি
এখানে উল্লিখিত ব্যবহারের শর্তাবলি (পরবর্তীতে 'ব্যবহারের শর্তাবলি' হিসেবে উল্লিখিত) আপনি (পরবর্তীতে 'ব্যবহারকারী' বা 'এজেন্ট' হিসেবে উল্লিখিত) এবং বিকাশ লিমিটেড (পরবর্তীতে 'বিকাশ' হিসেবে উল্লিখিত)-এর মধ্যে সম্পাদিত 'এজেন্ট কেওয়াইসি' ফরমে উল্লিখিত শর্তাবলির সম্পূরক।
এই অ্যাপটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই এখানে উল্লিখিত 'ব্যবহারের শর্তাবলি'-তে সম্মতি প্রকাশ করতে হবে। বিকাশ এই শর্তাবলি যেকোনো সময় যেকোনো উপায়ে সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন ও পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি এর 'ব্যবহারের শর্তাবলি' মেনে চলতে সম্মতি প্রকাশ করছেন। আপনি যদি 'ব্যবহারের শর্তাবলি'-তে সম্মত না হন, সেক্ষেত্রে আপনি এই অ্যাপে প্রবেশ কিংবা এর মাধ্যমে কোনো সেবা গ্রহণ করতে অপারগ হবেন। আপনি যদি 'ব্যবহারের শর্তাবলি'র সাথে অসঙ্গতিপূর্ণ উপায়ে অ্যাপটি ব্যবহার করেন, বিকাশ এই অ্যাপটিতে আপনার প্রবেশাধিকার ব্লক করতে পারে বা আপনার একাউন্টটি স্থগিত করতে পারে এবং আপনার অপব্যবহারের মাত্রানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। অনুগ্রহ করে অ্যাপটি ব্যবহারের আগে 'ব্যবহারের শর্তাবলি' সতর্কতার সাথে পড়ে নিন।
দায়িত্ব ও কর্তব্য:
আপনি যে মোবাইল সেটে এই অ্যাপটি ব্যবহার করবেন একই মোবাইলে আপনার এজেন্ট একাউন্ট হিসেবে নিবন্ধিত সিম (মোবাইল নাম্বার) সক্রিয় অবস্থায় থাকতে হবে। অ্যাপে লগইনের জন্য আপনার এজেন্ট একাউন্ট নাম্বার এবং উক্ত একাউন্টের পিন (গোপন নাম্বার) নাম্বারটি প্রবেশ করাতে হবে। আপনার পিন ব্যবহার করে এই অ্যাপে সংগঠিত সকল কার্যক্রমের দায়ভার সম্পূর্ণরূপে আপনার এবং আপনি নিজেই এই অ্যাপটি ব্যবহার করছেন বলে গণ্য করা হবে। এজেন্ট কেওয়াইসি ফরমে উল্লিখিত অনুমোদিত সেবা প্রদান ব্যতীত অন্য উদ্দেশ্যে এই অ্যাপ ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পিন (PIN) এবং লেনদেনের বিবৃতির গোপনীয়তা:
ব্যবহারকারী তার বিকাশ এজেন্ট একাউন্টের পিন এবং লেনদেনের বিবৃতির সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যক্তিগতভাবে এবং এককভাবে দায়ী থাকবেন। ব্যবহারকারীর অবহেলা বা গোপনীয়তার শর্ত ভঙ্গ করার কারণে পিনের কোন অপব্যবহার হলে বা লেনদেনের বিবৃতি (স্ট্যাটমেন্ট) কেউ দেখে ফেললে এবং তার কারণে ব্যবহারকারী কোনো প্রতারণা এবং/অথবা কোনো ক্ষতির সম্মুখীন হলে বিকাশ কোনোপ্রকার দায় বহন করবেনা। ব্যবহারকারী অবশ্যই কারো কাছে পিন প্রকাশ করবেন না। পিনের অপব্যবহারের কোনো আশঙ্কা হলে অতিদ্রুত ব্যবহারকারী অবশ্যই পিন পরিবর্তন করবেন।
ব্যবহারকারী যদি তার পিন ভুলে যান অথবা সেটি পরিবর্তন করতে চান, তাহলে ব্যবহারকারী বিকাশ-এর ওয়েবসাইটে উল্লিখিত নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে অথবা কল সেন্টার (হেল্পলাইন 16247)-এ কল করে পরিবর্তন করতে পারেন।
ব্যবহারকারী বিকাশ অনুমোদিত সংখ্যার অতিরিক্ত বার ভুল পিন প্রবেশ করালে, ব্যবহারকারী যতক্ষণ পর্যন্ত বিকাশ কল সেন্টারে নতুন পিনের জন্য যোগাযোগ না করবে, ততক্ষণ পর্যন্ত বিকাশ সাময়িকভাবে একাউন্টটি স্থগিত রাখবে।
ভুল লেনদেন:
ব্যবহারকারী কর্তৃক কোনো ভুল ইনপুট দেওয়ার জন্য অথবা কোনোপ্রকার প্রলোভন বা প্রতারণার শিকার হয়ে এজেন্ট একাউন্টের মাধ্যমে যেকোনো পরিমাণ অর্থের লেনদেনসহ ব্যবহারকারী তার প্রতিটি লেনদেনের জন্য ব্যক্তিগতভাবে এবং এককভাবে দায়ী থাকবেন।
যোগাযোগ:
আপনি এই অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন গ্রহণ করতে সম্মত হয়েছেন। আপনার একাউন্ট নাম্বারের (মোবাইল নাম্বার) মাধ্যমে বিকাশ আপনার সাথে যোগাযোগ করতে পারে। বিকাশ এবং আপনার মধ্যকার ফোনালাপ ভবিষ্যতের রেফারেন্স হিসেবে রেকর্ড করা হতে পারে।
ব্যবহারকারী সরাসরি বা এই অ্যাপের মাধ্যমে কল সেন্টারে (হেল্পলাইন 16247) ফোন করে অ্যাপ বা এর সেবা সম্পর্কে তাদের অভিযোগ জানাতে পারবেন। বিকাশ যত শীঘ্র সম্ভব অভিযোগ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গোপনীয়তা নীতি
বিকাশ আপনার ব্যক্তিগত তথ্য বা আপনার লেনদেন রিপোর্ট কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ বা বিক্রি করবে না। তবে, আপনাকে উন্নত সেবা বা বৈশিষ্ট্যগুলো (ফিচার) সরবরাহ করতে এবং আপনার অভিজ্ঞতাকে নিরাপদ ও সহজতর করার উদ্দেশ্যে বিকাশ আপনার লেনদেনের আচরণ পর্যবেক্ষণের জন্য কোনো তৃতীয় পক্ষের নিকট আপনার লেনদেনের আচরণের তথ্য প্রকাশ করতে পারে।
রিপ্রেজেন্টেশন এবং ওয়ারেন্টি:
এই অ্যাপ 'ব্যবহারের শর্তাবলি'র প্রতি সম্মতি জ্ঞাপণ করার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে,
ক। আপনার ডিভাইসে বিকাশ কর্তৃক প্রকাশিত এই অ্যাপটির সঠিক সংস্করণ ডাউনলোড ও ইন্সটল করা হয়েছে কিনা তা যাচাই এবং নিশ্চিত করা আপনার দায়িত্ব। আপনার ডিভাইস যদি এই অ্যাপটির জন্য যথোপযুক্ত না হয় অথবা আপনি যদি নকল সংস্করণের অ্যাপ ডাউনলোড করেন, তবে এর জন্য বিকাশ দায়ী থাকবে না।
খ। কোনো ধরনের ভাইরাস প্রোগ্রাম, বা অন্য কোনো প্রোগ্রাম যা এই অ্যাপটিকে বাধাগ্রস্ত, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কিছুই পাঠাবেন না বা বিতরণ করবেন না।
গ। আপনি শুধু সেই উদ্দেশ্যেই এই অ্যাপটি ব্যবহার করবেন, যে উদ্দেশ্যে অ্যাপটি তৈরি করা হয়েছে।
ঘ। আপনি কোনোভাবেই অ্যাপটির যান্ত্রিক পরিবর্তন করে বা অ্যাপটিতে প্রবেশ করে-
- অ্যাপটির সম্পূর্ণ বা যেকোনো অংশকে অনুবাদ, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডিকম্পাইল, আপডেট, সংশোধন, পুনর্গঠন, নকল, অনুকরণ, বিতরণ বা অন্য কোনোভাবে প্রচার করতে অথবা অ্যাপের সোর্স কোড উদঘাটন করা বা উদঘাটন করতে চেষ্টা করবেন না।
- প্রতিযোগিতামূলক কোনো পণ্য বা সেবা তৈরি করবেন না।
- এই অ্যাপের অনুরূপ ধারণা, বৈশিষ্ট্য, ফাংশন বা গ্রাফিক্স ব্যবহার করে কোনো পণ্য তৈরি করবেন না।
- এই অ্যাপের ধারণা, বৈশিষ্ট্য, ফাংশন বা গ্রাফিক্স নকল করবেন না।
মেধাস্বত্ব অধিকার:
এই অ্যাপে ব্যবহৃত সকল বিষয়বস্তু যেমন- বিকাশ-এর নাম, লোগো, লেখা, গ্রাফিক্স, বাটন আইকনস, ছবি, অডিও ক্লিপস, ডিজিটাল ডাউনলোড, ডেটা সংকলন, সোর্স কোড, ইউএক্স ডিজাইন এবং স্বয়ং সফটওয়্যারটি (মোবাইল অ্যাপ) বিকাশ-এর সম্পত্তি এবং কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত।
এখানে উল্লিখিত 'অ্যাপ' শব্দটি দ্বারা অ্যাপের সাথে সংশ্লিষ্ট সকল উপাদান, প্রক্রিয়া এবং নকশা সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করবে। অ্যাপটি একটি একক প্রডাক্ট হিসেবে নিবন্ধিত; কোনো উদ্দেশ্যে এর কোনো অংশ আলাদা করা যাবে না। এই ধরনের কার্যক্রমের সাথে আপনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা আপনার পরিচয় ব্যবহার করে এই ধরনের কার্যক্রম সংগঠিত হলে, বিকাশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
সীমাবদ্ধতা:
আপনার ব্যবহৃত ডিভাইস এবং ইন্টারনেট সেবার কোনো বিলম্ব, সীমাবদ্ধতা এবং অন্যান্য সমস্যার কারণে এই অ্যাপ বা এর সেবা প্রদানে কোনো বিলম্ব, ব্যর্থতা, বা ক্ষতি হলে বিকাশ কোনোভাবেই তার জন্য দায়ী থাকবে না।
অ্যাপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিকাশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। তথাপি, প্রযুক্তির স্বাভাবিক ঝুঁকির বিষয়টি জেনে-বুঝেই এই অ্যাপ ব্যবহারে আপনার সম্মতি প্রদান করছেন।
ক্ষতিপূরণ:
আপনি এই মর্মে সম্মত হচ্ছেন যে, এই অ্যাপ 'ব্যবহারের শর্তাবলি'র কোনো শর্ত লঙ্ঘন বা এখানে উল্লিখিত বা অনুল্লিখিত কোনো আইন পরিপন্থী কাজের কারণে উদ্ভুত সকল দাবি, খরচ, ক্ষতি এবং দায় এর জন্য সমস্ত দায়ভার আপনি বহন করবেন।
স্বীকৃতি:
আপনি স্বীকার করেন যে, আপনি মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ সহ এই সম্পর্কিত বাংলাদেশে প্রচলিত অন্য সকল আইন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশাবলি মেনে চলবেন এবং আপনি সন্দেহজনক বা প্রতারণামূলক বা বেআইলি লেনদেন করবেন না।
এই 'ব্যবহারের শর্তাবলি'র প্রতি সম্মতি জ্ঞাপন এটাই প্রমাণ করে যে, এজেন্ট সকল শর্ত পড়ে এবং বুঝে সজ্ঞানে তার সম্মতি দিয়েছেন।