না থেমে টোল পার হতে গাড়ি রেজিস্ট্রেশন করুন আজই
বিকাশ অ্যাপে গাড়ির রেজিস্ট্রেশন করে টোল দিন সহজে
এখন টোল দিতে আর হবে না কোনো ঝামেলা! বিকাশ অ্যাপে টোল দেওয়ার ইজি সল্যুশন। বিকাশ টোল অপশনে মিনিটে আপনার গাড়ির রেজিস্ট্রেশন করে চলাচল করুন বাধাহীন, পেমেন্ট হবে অটোমেটিক।
যেভাবে বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করবেন
১. বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে টোল সিলেক্ট করুন
২. ‘মোটরযান রেজিস্টার করুন’ সিলেক্ট করুন
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে এগিয়ে যান
৪. বিকাশ পিন নাম্বার দিন
৫. গাড়ির রেজিস্ট্রেশন সফল হলে কনফার্মেশন মেসেজ পাবেন
বিকাশ দিয়ে আপনি অটোমেটিক টোল দিতে পারবেন নিম্নের ব্রিজগুলোতে:
সাধারণ জিজ্ঞাসা
১। কীভাবে গ্রাহক বিকাশ-এ টোল দিতে পারবেন?
- বর্তমানে গ্রাহক শুধু বিকাশ অ্যাপে টোল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন করে অটোমেটিক টোল দিতে পারবেন।
২। *২৪৭# ডায়াল করে কি বিকাশ-এ টোল দেওয়া যাবে?
- না, গ্রাহক বিকাশ অ্যাপ ছাড়া *২৪৭# ডায়াল করে কিংবা অন্য কোনোভাবে বিকাশ-এর মাধ্যমে টোল দিতে পারবেন না।
৩। গ্রাহক বিকাশ অ্যাপের কোথায় ‘টোল’ সার্ভিসটি পাবেন?
- গ্রাহক বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ সার্ভিসটি পাবেন।
৪। গ্রাহক কীভাবে ‘বিকাশ টোল’ ব্যবহার করবেন?
- বিকাশ টোল ব্যবহার করতে হলে গ্রাহককে প্রথমে অ্যাপে তার গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে।
৫। কোন ধরনের মোটরযান রেজিস্ট্রেশন করা যাবে বিকাশ-এ‘টোল’ অপশনে?
- গ্রাহক সেডান, প্রাইভেট কার, এসইউভি, এমপিভি (মাইক্রোবাস) ধরনের গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন।
৬। বিকাশ টোল অপশনে কি গ্রাহক মোটরবাইক/মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাতে পারবেন?
- আপাতত বিকাশ-এর টোল অপশনে গ্রাহক মোটরবাইক/মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে পারবেন না।
৭। বিকাশ টোল-এ রেজিস্ট্রেশনের জন্য কী ধরনের বিআরটিএ সিরিয়াল নাম্বার অনুমোদিত?
- বিকাশ টোল-এ রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত বিআরটিএ সিরিয়াল নাম্বারগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে:
- KA (ক)
- KHA (খ)
- GA (গ)
- GHA (ঘ)
- CHA (চ)
- CAA (ছ)
- BHA (ভ)
- ZA (য)
- RA (র)
- THA (ঠ)
- JA (জ)
- JHA (ঝ)
- BA (ব)
- MA (ম)
- SHA (শ)
- AU (অ)
- U (উ)
- NA (ন)
- DA (ড)
- TA (ট)
৮। বিকাশ টোল-এ গ্রাহক কতগুলো গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন?
- গ্রাহক বর্তমানে ২০টি গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন।
৯। একটি গাড়ির রেজিস্ট্রেশন করাতে গ্রাহককে কী কী তথ্য দিতে হবে?
- একটি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য গ্রাহককে নিম্নলিখিত তথ্যগুলো দিতে হবে
- গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার
- গাড়ির চেসিস নাম্বার
১০। বিকাশ অ্যাপে ‘টোল’ ব্যবহার করতে না চাইলে গ্রাহক কি তার গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন?
- হ্যাঁ, গ্রাহক চাইলে বিকাশ অ্যাপের ‘টোল’ অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। টোল অপশনে গিয়ে গ্রাহক রেজিস্ট্রেশন করা গাড়ি দেখতে পারবেন। যে গাড়িটির রেজিস্ট্রেশন তিনি বাতিল করতে চান সেখানে ট্যাপ করে ‘বাতিল’-এ ট্যাপ করুন।
১১। বিকাশ টোল-এ রেজিস্ট্রেশন করা থাকলে গ্রাহক টোল প্লাজাতে গিয়ে কী করবেন?
- গাড়ির রেজিস্ট্রেশনের সময় গ্রাহক পিন যাচাই সম্পন্ন করে বিকাশ-এর শর্তাবলিতে সম্মতি দিয়েছেন। গ্রাহকের গাড়ি যখন একটি টোল প্লাজা অতিক্রম করবেন, প্রয়োজনীয় টোল ফি গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হবে, লাইনে দাড়ানোর কোনো প্রয়োজনই পড়বে না।
১২। গ্রাহক বিকাশ টোল-এ বারবার রেজিস্ট্রেশন করার চেষ্টা করছেন কিন্তু অ্যাপ থেকে ‘পুনরায় রেজিস্ট্রেশন’ করার জন্য নোটিফিকেশন আসছে, এক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?
- গ্রাহক (তার গাড়ি, একাউন্ট) ইতোমধ্যে অন্য কোনো এমএফএসের সাথে টোল ফি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা থাকলে বিকাশ অ্যাপ থেকে ‘পুনরায় রেজিস্ট্রেশন’ করার নোটিফিকেশন পাবেন। সুতরাং, বিকাশ অ্যাপে ফিরে আসার জন্য গ্রাহককে অবশ্যই সেই এমএফএস থেকে উক্ত গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং বিকাশ অ্যাপের টোল অপশনে এসে ‘পুনরায় আবেদন করুন’-এ ট্যাপ করতে হবে।
১৩। কোন কোন সেতুতে বিকাশ টোল ব্যবহার করা যাবে?
- বর্তমানে নিচে দেয়া সেতুগুলোতে গ্রাহক বিকাশ টোল ব্যবহার করতে পারবেন:
১. শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী।
২. মেঘনা - গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা), নারায়ণগঞ্জ।
৩. মেঘনা - গোমতী সেতু (গোমতী টোল প্লাজা), নারায়ণগঞ্জ।
৪. ৩য় শীতলক্ষ্যা সেতু, নারায়ণগঞ্জ।
৫. সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু), ভৈরব।
৬. চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী।
৭. মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু), কালনা।
৮. কর্ণফুলী সেতু টোল প্লাজা (শাহ্ আমানত (রাঃ) সেতু), চট্টগ্রাম।
৯. রূপসা টোল প্লাজা (খান জাহান আলী সেতু), খুলনা।
১০. পাকশী টোল প্লাজা (লালন শাহ্ সেতু ), কুষ্টিয়া।
১১. আত্রাই টোল প্লাজা (হাটিকামরুল - বনপাড়া নতুন সড়ক), নাটোর।
১২. হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট।
১৩. পায়রা সেতু টোল প্লাজা (লেবুখালী সেতু), পটুয়াখালী।
১৪. ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর।
এই তালিকায় নতুন কোনো সেতু যুক্ত হলে গ্রাহক বিকাশ অ্যাপে জানতে পারবেন।
১৪। টোল প্লাজা অতিক্রম করার সময় গ্রাহক কি অটোমেটিক টোল কেটে নেওয়ার ফিচার বন্ধ করতে পারবেন?
- না, অটোমেটিক টোল কেটে নেওয়ার ফিচারটি বন্ধ করা সম্ভব নয়।
১৫। টোল প্লাজা অতিক্রম করার সময় গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে টোল ফি কেটে নেওয়া হয়েছিল, কিন্তু টোল আদায়কারী কর্মকর্তা বলছেন যে গ্রাহক ফি পরিশোধ করেননি। এখন গ্রাহকের করণীয় কী?
- গ্রাহক টোল আদায়কারী কর্মকর্তাকে ট্রানজেকশন আইডি ও স্টেটমেন্টসহ বিকাশ অ্যাপের নোটিফিকেশন দেখাতে পারেন। কিন্তু সমস্যার সমাধান না হলে গ্রাহককে 16247 নাম্বারে কল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
১৬। বিকাশ অ্যাপের কোথায় বা কীভাবে গ্রাহক তার পেমেন্ট দেখতে পারবেন?
- বিকাশ অ্যাপের ‘স্টেটমেন্ট’ অপশনে গ্রাহক তার পেমেন্টের বিস্তারিত দেখতে পারবেন।
১৭। গ্রাহক কি তার বিকাশ একাউন্ট থেকে অন্যদের টোল দিতে পারবেন?
- গ্রাহক যে গাড়ির জন্য টোল দিতে চান তা অবশ্যই তার বিকাশ একাউন্টের অধীনে রেজিস্ট্রেশন করা হতে হবে। যদি উক্ত গাড়িটি গ্রাহকের বিকাশ অ্যাপের টোল অপশনে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে যখন উক্ত গাড়িটি কোনো টোল প্লাজা অতিক্রম করলে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে।
১৮। যেহেতু বিকাশ-এর টোল সেবায় 'অটোমেটিক পেমেন্ট' হয়, টোল প্লাজা অতিক্রমের সময় গ্রাহকের বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে তার করণীয় কী?
- গ্রাহকের গাড়ি উল্লিখিত টোল প্লাজা অতিক্রম করার সময় যদি তার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে লেনদেন 'অসফল' হবে। তখন টোল প্লাজা কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য পেমেন্ট পদ্ধতি অনুসরণ করে গ্রাহককে টোল ফি দিতে হবে।
১৯। যদি বিকাশ একাউন্টে ব্যালেন্সের সমস্যার কারণে 'অটোমেটিক পেমেন্ট' সফল না হয়, সেক্ষেত্রে ব্যালেন্স পূরণ হওয়ার পর কি গ্রাহকের বিকাশ একাউন্টে চার্জ করা হবে?
- না, যদি বিকাশ একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে একবার 'অটো পেমেন্ট' সফল না হয়, তাহলে গ্রাহকের একাউন্টে ব্যালেন্স পূরণ হওয়ার পর আবার টোল চার্জ করা হবে না।
২০। গ্রাহক যদি তার গাড়ি বিক্রি করেন (অর্থাৎ, তিনি আর উক্ত গাড়ির মালিক নন) সেক্ষেত্রে কী হবে? ব্রিজ অতিক্রম করার সময় টোল প্লাজাতে কি গ্রাহকের বিকাশ একাউন্টে চার্জ করা হবে?
- হ্যাঁ, যতক্ষণ না গ্রাহক বিকাশ অ্যাপের টোল অপশন থেকে উক্ত গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল না করবেন, ততক্ষণ পর্যন্ত গ্রাহককে উক্ত গাড়ির টোল ফি’র জন্য চার্জ করা হবে।
২১।RFID টোল বুথ অতিক্রম করার সময় কি গ্রাহকের শারীরিক উপস্থিতি প্রয়োজন?
- RFID টোল প্লাজা দিয়ে গাড়ি অতিক্রম করার সময় বিকাশ একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেওয়া হবে। এক্ষেত্রে উক্ত বিকাশ একাউন্টের গ্রাহককে গাড়িতে উপস্থিত থাকা প্রয়োজন নেই।
২২। সক্রিয় ইন্টারনেট সংযোগ কি প্রয়োজন?
- বিকাশ একাউন্টটি সক্রিয় থাকতে হবে, তবে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক নয়।
২৩। অটো ডেবিট টোল সার্ভিস কীভাবে কাজ করে?
বিকাশ অ্যাপের টোল সার্ভিসে রেজিস্ট্রেশন করা কোনো গাড়ি RFID টোল প্লাজা অতিক্রম করলে, একাউন্ট থেকে অটোমেটিক টোল ফি কেটে নেওয়া হয়।
২৪। গ্রাহকের একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে কী হবে?
এক্ষেত্রে বুথের প্রতিবন্ধক অটোমেটিক উঠবে না। গ্রাহককে টোল প্লাজার নির্ধারিত কর্মীর মাধ্যমে টোল ফি পরিশোধ করতে হবে।
২৫। বিকাশ টোল সার্ভিসে গ্রাহক কখন এসএমএস ও নোটিফিকেশন পাবেন?
- গ্রাহক নিম্নলিখিত সময়ে এসএমএস ও নোটিফিকেশন পাবেন:
|
উপলক্ষ্য |
এসএমএস |
পুশ নোটিফিকেশন |
|
যানবাহন রেজিস্ট্রেশন |
হ্যাঁ |
হ্যাঁ |
|
পেমেন্টের পর (লেনদেন সফল হলে) |
হ্যাঁ |
হ্যাঁ |
|
পেমেন্টের পর (লেনদেন ব্যর্থ হলে) |
না |
হ্যাঁ |