ট্রাফিক ফাইন পরিশোধ করুন বিকাশ-এ | বিকাশ

ট্রাফিক ফাইন পরিশোধ করুন বিকাশ-এ

ট্রাফিক ফাইন দিন বিকাশ-এ

এখন আপনার ট্রাফিক ফাইন পরিশোধ করতে পারবেন সরাসরি বিকাশ অ্যাপ থেকেই। আপনার কেস আইডি দিয়ে ফাইনের পরিমাণ ও বিস্তারিত দেখে পেমেন্ট করুন যেকোনো সময় আর ডিজিটাল রিসিট পান।

তাই এখন থেকে ট্রাফিক কেস পাবার সাথে সাথে, বিকাশ-এ ফাইন পরিশোধ করে ফেলুন নিশ্চিন্তে।

বিশেষ দ্রষ্টব্য: নিয়ম মেনে গাড়ি চলাচল করুন, নিশ্চিন্ত ও নিরাপদ থাকুন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ট্রাফিক আইন বিষয়ে বিস্তারিত জানতে: ক্লিক করুন

 

সাধারণ জিজ্ঞাসাসমূহ:

১. আমি ‘ট্রাফিক ফাইন’ কোথায় পাবো?

বিকাশ অ্যাপের পে বিল সার্ভিসের মধ্যে সরকারি ফি সেকশন থেকে ‘ট্রাফিক ফাইন’ পাবেন এবং নিশ্চিন্তে পরিশোধ করুন।

২. ট্রাফিক ফাইন পরিশোধ করতে কী তথ্য প্রয়োজন?

কেস স্লিপে উল্লেখ করা কেস আইডি দিয়ে ফাইনের বিস্তারিত দেখে পেমেন্ট করুন।

৩. ট্রাফিক ফাইন পরিশোধে কি কোনো চার্জ প্রযোজ্য?

ট্রাফিক ফাইনের পরিমাণের উপর ১.১৫% ফি প্রযোজ্য।

৪. ট্রাফিক ফাইন পরিশোধের পর কি রিসিট পাওয়া যাবে?

হ্যাঁ, ফাইনের পেমেন্ট সম্পন্ন হলে ডিজিটাল রিসিট পাবেন। রিসিটে মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার ও ফাইনের ও পরিশোধের তারিখ উল্লেখ থাকবে।

৫. ট্রাফিক পুলিশের দেওয়া ফাইনের স্লিপ হারিয়ে গেলে বা প্রিন্ট অস্পষ্ট হলে কী করবো?

এক্ষেত্রে কেস আইডি সংগ্রহের জন্য ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করুন।

৬. পেমেন্টের আগে ফাইনের পরিমাণ কীভাবে জানবো?

কেস আইডি দেওয়ার পর বিকাশ অ্যাপে মোট পরিমাণ দেখানো হবে।

৭. ট্রাফিক ফাইনের আংশিক পেমেন্ট করা যাবে কি?

না, আংশিক পেমেন্ট করা যাবে না।

৮. পেমেন্ট সফল হয়েছে কি না, তা কীভাবে বুঝবো?

পেমেন্ট সফল হলে এসএমএস ও নোটিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য লেনদেনের ডিজিটাল রিসিটও বিকাশ অ্যাপে পাওয়া যাবে।

৯. ফাইন পরিশোধ করা হয়েছে, কিন্তু এখনও Unpaid দেখাচ্ছে। কী করবো?

এবিষয়ে অনুগ্রহ করে বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন।

১০. টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু ফাইন পরিশোধ হয়নি। কী করবো?

এবিষয়ে অনুগ্রহ করে বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন।

১১. অন্য কারোর গাড়ির ট্রাফিক ফাইন পেমেন্ট করা যাবে কি?

হ্যাঁ, অন্য কারোর গাড়ির ট্রাফিক ফাইনও আপনি পেমেন্ট করতে পারবেন।

১২. ট্রাফিক ফাইন পেমেন্টে কোনো লিমিট আছে কি?

না, ট্রাফিক ফাইন পেমেন্টে কোনো লিমিট নেই।

১৩. ভুল তথ্য দিলে কী করবো?

লেনদেন শুরু করার আগে আপনার মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার ভালোভাবে যাচাই করে নিন। ভুল তথ্যের কারণে সমস্যা হলে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস