অফারের বিস্তারিত
স্পেশাল অফার – বিকাশ অ্যাপের প্রয়োজনীয় সব লেনদেনে আকর্ষণীয় ক্যাশব্যাক!
নির্দিষ্ট নতুন গ্রাহকেরা এখন বিকাশ অ্যাপে প্রথমবার আসার পরই উপভোগ করতে পারবেন “স্পেশাল অফার”। এই ক্যাম্পেইনটি নতুন গ্রাহকদের বিকাশ এর বিভিন্ন সেবা ব্যবহার করতে এবং ক্যাশব্যাক অর্জন করতে উৎসাহ করে।
উদ্দেশ্য
নতুন গ্রাহকদের নির্দিষ্ট মোবাইল রিচার্জের মাধ্যমে অ্যাপ অ্যাক্টিভেশনের পর বিকাশ অ্যাপে সক্রিয় থাকা এবং তাদের প্রথম ৬০ দিনের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় লেনদেনে অংশগ্রহণে উৎসাহিত করাই ‘স্পেশাল অফার’ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। অ্যাপ অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের অধীনে নির্দিষ্ট মোবাইল রিচার্জ লেনদেনের মাধ্যমে অ্যাপ সক্রিয় করলে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে “স্পেশাল অফারে” অন্তর্ভুক্ত হবেন।
স্পেশালঅফারের মেয়াদ:
০১ জুলাই, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।
শর্তাবলি
১। নির্দিষ্ট গ্রাহকেরা বিকাশ অ্যাপে এসে স্পেশাল অফারের জন্য উপযুক্ত হতে পারবেন, যা তারা অ্যাপ এর হোম স্ক্রিন-এ থাকা ‘কুইক ফিচারসমূহ’ সেকশন থেকে দেখতে পারবেন।
২। যদি একজন গ্রাহক স্পেশাল অফার ক্যাম্পেইন এর জন্য বিবেচিত হন, তিনি অফার এর জন্য বিবেচিত হওয়ার পরবর্তী এক দিনের মধ্যে স্পেশাল অফার আইকন দেখতে পারবেন।
৩। স্পেশাল অফার আইকন ট্যাপ করে উপযুক্ত গ্রাহকেরা স্পেশাল অফারে অন্তর্ভুক্ত পুরো অফার এর লিস্ট দেখতে পারবেন।
৪। স্পেশাল অফারে অন্তর্ভুক্ত সকল অফারগুলোর জন্য বিবেচিত হতে, উপযুক্ত গ্রাহকদের অ্যাপ থেকে প্রথম লেনদেন হিসেবে নির্দিষ্ট অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করে অ্যাপ সচল করতে হবে।
৫। নির্দিষ্ট অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করে গ্রাহকের বিকাশ অ্যাপ সচল হয়ে গেলে, গ্রাহক স্পেশাল অফারে অন্তর্ভুক্ত বাকি অফারগুলো, অ্যাপ সচল হওয়ার সময় থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন।
৬। উপযুক্ত গ্রাহকেরা স্পেশাল অফার ল্যান্ডিং স্ক্রিন থেকে তাদের ক্যাম্পেইন এর পারফরম্যান্স দেখতে পারবেন।
৭। যদি কোন গ্রাহক নির্দিষ্ট মোবাইল রিচার্জ ব্যতীত অন্য কোনো লেনদেন এর মাধ্যমে অ্যাপ সচল করেন, তাহলে স্পেশাল অফারে অন্তর্ভুক্ত কোন অফার এর জন্য তিনি আর বিবেচিত হবেন না এবং পরবর্তী এক দিনের মধ্যে স্পেশাল অফার আইকনটি ‘কুইক ফিচারসমূহ’ সেকশন থেকে সরে যাবে।
৮। উপযুক্ত গ্রাহক স্পেশাল অফারে অন্তর্ভুক্ত যেকোনো লেনদেন সম্পন্ন করার পরপরই ক্যাশব্যাক পাবেন।
৯। গ্রাহক একাউন্ট স্ট্যাটাস সচল থাকা এবং সফলভাবে লেনদেন সম্পন্ন হওয়া সাপেক্ষে যেকোনো গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হবেন। যদি একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক এই স্পেশাল অফারের জন্য আর ক্যাশব্যাক পাবেন না।
১০। সক্রিয় বিকাশ গ্রাহক যেকোনো মোবাইল নাম্বারে (প্রিপেইড/পোস্টপেইড) রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন।
১১। ক্যাম্পেইন চলাকালে যেকোনো সেন্ড মানি অফার-এর ক্ষেত্রে সচল বিকাশ একাউন্টে সফল লেনদেনকেই বিবেচিত করা হবে। নন-বিকাশ একাউন্টে সেন্ড মানি’র ক্ষেত্রে অফার প্রযোজ্য নয়।
১২। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক প্রতিটি সফল লেনদেনের জন্য একবার করে ক্যাশব্যাক পাবেন।
১৩। দেশের বাইরে থেকে বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকেরা, এসিস্টেড স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন, মাইজিপি এবং মাই রবি অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা গ্রাহকেরা কোন স্পেশাল অফার ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন না।
১৪। বিকাশ সন্দেহজনক প্রতারণা বা ক্যাম্পেইনের শর্তের অপব্যবহারের জন্য যেকোনো গ্রাহককে অযোগ্য ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে।
১৫। বিকাশ কোনো পূর্বঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।