বিকাশ স্টুডেন্ট একাউন্ট - শর্তাবলি
1. বিকাশ স্টুডেন্ট একাউন্ট ("স্টুডেন্ট একাউন্ট") –এর বৈশিষ্ট্য কী?
একজন অভিভাবকের সম্মতিতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী (১৭ বছর, ১১ মাস এবং ৩০ দিন) গ্রাহকরা স্টুডেন্ট একাউন্ট খুলতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ধরনের বিকাশ একাউন্ট। স্টুডেন্ট একাউন্টের লেনদেনের সীমা সাধারণ বিকাশ একাউন্টের চেয়ে কম এবং সাধারণ বিকাশ একাউন্টের তুলনায় এই একাউন্টে সীমিত পরিষেবা রয়েছে। স্টুডেন্ট একাউন্ট শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ দিয়েই খোলা যাবে।
2. স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা কত?
স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা ১৪ বছর থেকে ১৮ বছরের নিচে (১৭ বছর, ১১ মাস এবং ৩০ দিন)
3. স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য কোন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন?
স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন।
4. স্টুডেন্ট বিকাশ একাউন্ট কি সাধারণ বিকাশ অ্যাকাউন্টে পরিবর্তন করা যাবে?
বিকাশ ভবিষ্যতে এই ধরনের একাউন্ট টাইপ পরিবর্তন পরিষেবা চালু করতে পারে।
5. বাবা/মা কীভাবে সম্মতি প্রদান করবেন?
অভিভাবকের (বাবা/মা -এর) সক্রিয় বিকাশ একাউন্ট নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। বাবা/মা স্টুডেন্ট গ্রাহককে ভেরিফিকেশন কোড প্রদান করে তার সম্মতি প্রদান করবেন। যদি ৪৮ ঘণ্টার মধ্যে ভেরিফিকেশন কোড প্রদান করা না হয়, তাহলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবেনা এবং স্টুডেন্টকে রেজিস্ট্রেশনের জন্য পুনরায় শুরু থেকে আবেদন করতে হবে।
6. বাবা/মা কি শিক্ষার্থীর একাউন্টের লেনদেন সম্পর্কে জানতে পারবেন?
বাবা/মা তার নিজের বিকাশ অ্যাপ থেকে স্টুডেন্ট একাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন।
7. কোন ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে?
বর্তমানে নিম্নলিখিত জন্ম সনদ ব্যবহার করা যাবেঃ
i. BDR ফরম ৩
ii. CC BDR ফরম ৩
iii. UPBDR ফর্ম ৩
iv. UPIJOMNI ফর্ম ৩
v. https://everify.bdris.gov.bd/ থেকে প্রিন্ট ফরম্যাট
8. গ্রাহকের জন্ম সনদ অনুমোদিত না হলে কী করবেন?
গ্রাহক জন্ম সনদের সরকারি সাইট ভিজিট করতে পারেন এবং সেখান থেকে একটি ডিজিটাল ভার্সন তৈরি করে প্রিন্ট করতে পারেন।
সরকারি সাইট URL: https://everify.bdris.gov.bd/
9. বাংলাদেশের বাইরে কি স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করা যাবে?
না
10. একটি স্টুডেন্ট একাউন্টএ কি নমিনি যোগ করা যাবে?
না। শিক্ষার্থীর বাবা/মা (যিনি স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার সম্মতি প্রদান করেছেন) ডিফল্ট নমিনি হিসেবে মনোনীত হবেন।
11. স্টুডেন্ট কি "তথ্য হালনাগাদ" করতে পারবে?
এই পরিষেবাটি বর্তমানে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য উপলব্ধ/প্রযোজ্য নয়।
12. অভিভাবকের কি একটি সক্রিয় বিকাশ একাউন্ট থাকা দরকার?
হ্যাঁ
13. একজন জাতীয় পরিচয়পত্র হোল্ডার কি স্টুডেন্ট একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন?
এই মুহূর্তে শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ দিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট খোলা যায়। যদি কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থাকে, তবে তিনি রেগুলার বিকাশ একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
14. যদি ১৪-১৮ বছর বয়সী ব্যক্তি একাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে তখন কি হবে?
যদি গ্রাহকের জাতীয় পরিচয়পত্র থাকে, তবে তিনি সাধারণ বিকাশ একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
15. ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তি কি বিকাশ একাউন্ট খোলার জন্য জন্ম সনদ সিলেক্ট করতে পারবেন?
১৮ বছরের বেশি বয়সী গ্রাহক বিকাশ অ্যাপ থেকে জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেননা।
16. "ডিজিটাল জন্ম সনদ" কী?
ডিজিটাল জন্ম সনদ হল জন্ম সনদের একটি টাইপ করা ফর্ম যা নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত এবং তা হাতে লিখিত জন্ম সনদ নয়।
17. একটি স্টুডেন্ট একাউন্টের জন্য লিমিট কী?
| লেনদেনের ধরন | স্টুডেন্ট একাউন্ট | |
| দৈনিক (টাকায়) | মাসিক (টাকায়) | |
| ক্যাশ আউট [এজেন্ট/এটিএম] | ৫,০০০ | ২৫,০০০ |
| মোবাইল রিচার্জ | ২,৫০০ | ৫,০০০ |
| সেন্ড মানি | ৫,০০০ | ১৫,০০০ |
| পেমেন্ট (মার্চেন্ট পেমেন্ট, এডুকেশন পেমেন্ট, পে বিল, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, মাইক্রোফাইন্যান্স পেমেন্ট) | ৫,০০০ | ২০,০০০ |
| লেনদেনের ধরন | স্টুডেন্ট একাউন্ট | |
| দৈনিক (সংখ্যায়) | মাসিক (সংখ্যায়) | |
| ক্যাশ আউট [এজেন্ট/এটিএম] | ৫ | ১০ |
| মোবাইল রিচার্জ | ৫০ | ১০০ |
| সেন্ড মানি | ৫ | ১০ |
| পেমেন্ট (মার্চেন্ট পেমেন্ট, এডুকেশন পেমেন্ট, পে বিল, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, মাইক্রোফাইন্যান্স পেমেন্ট) | ৩ | ১০ |
18. গ্রাহকের ১৮ বছর হলে স্টুডেন্ট একাউন্টের কী হবে?
গ্রাহক একাউন্টটি চালিয়ে যেতে পারবেন, তবে রেগুলার একাউন্টের অন্যান্য সেবাগুলো ব্যবহার করতে পারবে না।
19. একজন বাবা/মা কি একাধিক স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার সম্মতি প্রদান করতে পারবেন?
হ্যাঁ, একটি রেগুলার বিকাশ একাউন্ট সর্বোচ্চ ৩টি স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সম্মতি দিতে পারবেন।
20. আমি বাবা/মার সম্মতি হিসেবে ভুল ভেরিফিকেশন কোড দিলে কী হবে?
একজন স্টুডেন্ট একাউন্টের আবেদনকারী ৪৮ ঘণ্টার মধ্যে ৪ বার বাবা/মা -এর সম্মতি হিসেবে ভেরিফিকেশন কোড দিতে পারবেন। ভেরিফিকেশন কোড ১২০ সেকেন্ড (২ মিনিট) ব্যবধানে দুবার পুনরায় পাঠানো যেতে পারে এবং তারপরে গ্রাহককে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর আবার ১২০ সেকেন্ডের ব্যবধানে দুবার।
দুবার ভুল ভেরিফিকেশন কোড প্রবেশ করানো গ্রাহককে ২৪ ঘণ্টার সতর্কতাসহ আবার ইনপুট করা থেকে ব্লক করবে।
21. আমি কি নিজেই আমার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ইনপুট দিতে পারব?
প্রয়োজনে আপনি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সংশোধন করতে পারবেন।
22. আমি কি বিকাশ অ্যাপ ছাড়া স্টুডেন্ট একাউন্ট খুলতে পারি?
বর্তমানে শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে।
23. আমি কীভাবে আমার বিকাশ স্টুডেন্ট একাউন্ট বন্ধ করবো?
কোনো স্টুডেন্ট বিকাশ একাউন্ট যুক্ত থাকলে বাবা/মা নিজের বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন না। এই পরিস্থিতি স্টুডেন্ট বিকাশ একাউন্টের জন্যও প্রযোজ্য।
24. আমি কি বাবা/মার সম্মতি ছাড়া একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারি?
না, বর্তমানে স্টুডেন্ট একাউন্টের আবেদনকারী তার বাবা/মার সম্মতি ছাড়া অন্য কারো সম্মতি নিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট খোলার অপশন নেই।
25. স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের নিবন্ধনের সাথে সম্পর্কিত কোন ফি আছে?
স্টুডেন্ট বিকাশ একাউন্ট রেজিস্টার/খুলতে কোন চার্জ নেই।
26. স্টুডেন্ট একাউন্ট খুলতে আমার কি কি ডকুমেন্ট লাগবে?
একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে গ্রাহকের ডিজিটাল জন্ম সনদের একটি কপি এবং তার বাবা/মার (যার অবশ্যই একটি সক্রিয় বিকাশ একাউন্ট থাকতে হবে) থেকে সম্মতি প্রয়োজন।
27. একজন বাবা/মা কি স্টুডেন্ট একাউন্টের ব্যালেন্স অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবেন?
না, বাবা/মা শুধুমাত্র তাদের নিজের বিকাশ অ্যাপ থেকে স্টুডেন্ট একাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন।
28. স্টুডেন্ট একাউন্টে সর্বোচ্চ কত টাকা ব্যালেন্স রাখা যাবে?
স্টুডেন্ট একাউন্টে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ব্যালেন্স রাখা যাবে।
29. আমি কি প্রিয় নাম্বারে সেন্ড মানি ফিচারটি ব্যবহার করতে পারব?
জ্বি, স্টুডেন্ট একাউন্টের গ্রাহকরা প্রিয় নাম্বারে সেন্ড মানি ফিচারটি ব্যবহার করতে পারবেন। বিকাশ স্টুডেন্ট একাউন্টে একটি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার হিসেবে সর্বাধিক৫টি বিকাশ একাউন্ট নাম্বার (এজেন্ট বা মার্চেন্ট নাম্বার বাদে) যুক্ত করতে পারবেন।
30. আমি কতজনকে প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করতে পারব?
বিকাশ স্টুডেন্ট একাউন্টে একটি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার হিসেবে সর্বাধিক ৫টি বিকাশ একাউন্ট নাম্বার (এজেন্ট বা মার্চেন্ট নাম্বার বাদে) যুক্ত করতে পারবেন।
31. প্রিয় নাম্বারে সেন্ড মানি ফিচারটির কোন লিমিট প্রযোজ্য?
প্রতি ক্যালেন্ডার মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য নয়।
32. আমি বিকাশ অ্যাপে প্রিয় নাম্বারে সেন্ড মানি দেখতে পাচ্ছি লিমিট ২৫,০০০ টাকা কিন্তু আবার বিকাশ অ্যাপে লিমিট পেইজে দেখতে পাচ্ছি ১৫,০০০ টাকা। অনুগ্রহ করে বিস্তারিত বলুন।
একাউন্ট ধরন অনুযায়ী লিমিট নির্ভর করবে। স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে প্রিয় নাম্বারে সেন্ড মানি লিমিট প্রতি মাসে ১৫,০০০ টাকা। আপনি চাইলে সেন্ড মানি স্ক্রিনে প্রিয় নাম্বারের লিমিট পরিমাণের বক্সের নিচে এই লিমিট দেখতে পারবেন এবং উক্ত স্ক্রিনের ‘i’ বাটনে ট্যাপ করেও লিমিটের বিস্তারিত দেখতে পারবেন।
33. আমি কি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট ব্যবহার করতে পারবো?
জি, স্টুডেন্ট একাউন্টের গ্রাহকরা প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট ফিচারটি ব্যাবহার করতে পারবেন। স্টুডেন্ট একাউন্টে এক ক্যালেন্ডার মাসে ক্যাশ আউটের জন্য প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যেকোনো ২টি বিকাশ এজেন্ট নাম্বার বেছে নিতে পারবেন এবং যেকোনো মুহূর্তে সর্বোচ্চ ২টি প্রিয় এজেন্ট নাম্বার থাকতে পারে।
34. আমি কত জনকে প্রিয় এজেন্ট হিসেবে যুক্ত করতে পারব?
স্টুডেন্ট একাউন্টে এক ক্যালেন্ডার মাসে ক্যাশ আউটের জন্য প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যেকোনো ২টি বিকাশ এজেন্ট নাম্বার বেছে নিতে পারবেন এবং যেকোনো মুহূর্তে সর্বোচ্চ ২টি প্রিয় এজেন্ট নাম্বার থাকতে পারে।
35. প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট ফিচারটির কোন লিমিট প্রযোজ্য?
বিকাশ স্টুডেন্ট একাউন্ট থেকে প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জে ক্যাশ আউট করতে পারবেন। ১.৪৯% ক্যাশ আউট চার্জ একটি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য। ২টি প্রিয় এজেন্ট নাম্বারই যদি প্রথমবার যোগ করা হয়, সেক্ষেত্রে গ্রাহকরা উক্ত ক্যালেন্ডার মাসের মধ্যে কোনো প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে, গ্রাহক প্রথমে সেভ করা প্রিয় এজেন্ট নাম্বার বাদ দিয়ে প্রতি মাসে ২টি প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। তবে, যদি ইতোমধ্যে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা থাকে, তবে গ্রাহক সেই ক্যালেন্ডার মাসে আরও একটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করতে পারবেন এবং দু’টি নাম্বার-ই পরিবর্তন করতে পারবেন।
36. আমি বিকাশ অ্যাপে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট দেখতে পাচ্ছি লিমিট ৫০,০০০ টাকা কিন্তু আবার বিকাশ অ্যাপে লিমিট পেইজে দেখতে পাচ্ছি ২৫,০০০ টাকা। অনুগ্রহ করে বিস্তারিত বলুন।
একাউন্ট ধরন অনুযায়ী লিমিট নির্ভর করবে। স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট লিমিট প্রতি মাসে ২৫,০০০ টাকা। আপনি চাইলে ক্যাশ আউট স্ক্রিনে প্রিয় এজেন্টের লিমিট পরিমাণের বক্সের নিচে ‘i’ বাটনে ট্যাপ করেও লিমিটের বিস্তারিত দেখতে পারবেন।
37. বিকাশ স্টুডেন্ট একাউন্ট থেকে কি বাংলা QR ব্যবহার করা যাবে?
হ্যাঁ। বিকাশ স্টুডেন্ট একাউন্ট গ্রাহকরা বাংলা QR ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। বাংলা QR পেমেন্ট বর্তমানে প্রযোজ্য বিকাশ স্টুডেন্ট একাউন্টের পেমেন্ট নিয়ম ও লিমিট অনুযায়ী পরিচালিত হবে।