ক্যাশ আউট বান্ডেল

খরচ কমান ক্যাশ আউটে, বিকাশ বান্ডেল কিনে

নিয়মিত ক্যাশ আউট করেন? এখন ক্যাশ আউট করুন আরও কম খরচে।

বিকাশ অ্যাপ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাশ আউট বান্ডেল কিনে ক্যাশ আউট করুন কোনো অতিরিক্ত ছাড়াই। বান্ডেল কিনে দেশজুড়ে যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন ক্যাশ আউট বান্ডেল
ক্যাশ আউটের পরিমাণ বান্ডেল মূল্য সাশ্রয় প্রতি হাজারে খরচ
১০,০০০ টাকা ১৩৫ টাকা ৫০ টাকা ১৩.৫০ টাকা
২৫,০০০ টাকা ৩৩৫ টাকা ১২৮ টাকা ১৩.৪০ টাকা
৫০,০০০ টাকা ৬৫০ টাকা ২৭৫ টাকা ১৩.০০ টাকা
১,০০,০০০ টাকা ১,২৫০ টাকা ৬০০ টাকা ১২.৫০ টাকা
কেন কিনবেন ক্যাশ আউট বান্ডেল?

কম খরচে ক্যাশ আউট
আপনার প্রয়োজন অনুযায়ী বান্ডেল কিনে রেগুলার ক্যাশ আউট চার্জের তুলনায় কম খরচে ক্যাশ আউট করুন।

যেকোনো এজেন্ট পয়েন্টে কম খরচে ক্যাশ আউট
ক্যাশ আউট বান্ডেল নির্দিষ্ট কোনো এজেন্টের জন্য নয়। বান্ডেল কিনে দেশজুড়ে যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করুন কম খরচে।

একবার বান্ডেল কিনলেই অতিরিক্ত চার্জ নেই
বান্ডেলের লিমিট ও মেয়াদের মধ্যে ক্যাশ আউট লেনদেনে আলাদা করে ক্যাশ আউট চার্জ দিতে হবে না।

অব্যবহৃত লিমিটও রাখতে পারবেন
বর্তমান বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার আগেই একই বান্ডেল আবার কিনলে আগের বান্ডেলের অব্যবহৃত ক্যাশ আউট লিমিট নতুন বান্ডেলের লিমিটের সাথে যোগ হবে। নতুন মেয়াদ গণনা হবে সর্বশেষ বান্ডেল কেনার তারিখ থেকে।

ক্যাশ আউট বান্ডেল কিনতে-
১.
অ্যাপের বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে অথবা ক্যাশ আউট অপশন থেকে "বিকাশ বান্ডেল"-এ ট্যাপ করুন
২.
আপনার প্রয়োজনমতো ক্যাশ আউট বান্ডেল বেছে নিন
৩.
বান্ডেলের বিস্তারিত দেখে এগিয়ে যান
৪.
বিকাশ একাউন্টের পিন দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
৫.
আপনার বান্ডেল কেনা সফল হবে
৬.
‘বিকাশ বান্ডেল’-এ গিয়ে দেখে নিন কত লিমিট বাকি আছে
পুনরায় একই বান্ডেল কিনতে-
১.
বিকাশ অ্যাপের ‘ক্যাশ আউট’ অপশন থেকে বিকাশ বান্ডেল ইউজেট সিলেক্ট করুন অথবা হোমস্ক্রিনের নিচে ‘বিকাশ বান্ডেল’ অপশনে ‘সব দেখুন’-এ ট্যাপ করুন
২.
‘আমার বান্ডেল’ সেকশন থেকে যে ক্যাশ আউট বান্ডেলটি আবার কিনতে চান তার নিচে ‘আবার কিনুন’-এ ট্যাপ করুন
৩.
বান্ডেলের বিস্তারিত দেখে ‘আবার কিনুন’-এ ট্যাপ করুন
৪.
বিকাশ পিন দিন
৫.
বান্ডেল কিনতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
৬.
হয়ে যাবে আপনার বিকাশ ক্যাশ আউট বান্ডেল ক্রয়
ক্যাশ আউট বান্ডেল - সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ক্যাশ আউট বান্ডেল কী?

উত্তর: এটি বিকাশ ক্যাশ আউট সেবার একটি বিশেষ সুবিধা। গ্রাহক শুধু বিকাশ অ্যাপ থেকে একটি নির্দিষ্ট মূল্যে (প্রতিটি ক্যাশ আউটের রেগুলার চার্জের তুলনায় কম রেটে) ক্যাশ আউট বান্ডেল কিনতে পারবেন। এরপর বান্ডেলের লেনদেন লিমিট ও মেয়াদের মধ্যে ক্যাশ আউট করলে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না। তবে এটিএম ক্যাশ আউট অথবা ০% চার্জযুক্ত লেনদেন এজেন্ট ক্যাশ আউটের ক্ষেত্রে (যেমন: সেভিংস ক্যাশ আউট) ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে না।

প্রশ্ন: বিকাশ বান্ডেলের সুবিধাগুলো কী কী?

উত্তর:

১.
প্রিয় এজেন্ট সুবিধার পাশাপাশি এটি ক্যাশ আউটের একটি অতিরিক্ত সুবিধা।
২.
বান্ডেলের আওতায় নির্দিষ্ট পরিমাণ ক্যাশ আউটের খরচ রেগুলার চার্জের তুলনায় কম।
৩.
বান্ডেলের মেয়াদ শেষ হওয়া বা লিমিট শেষ হওয়া পর্যন্ত ক্যাশ আউটে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না।
৪.
ব্যবহারকারীদের জন্য একাধিক ক্যাশ আউট বান্ডেল প্যাক রয়েছে।
৫.
বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার আগে অব্যবহৃত লিমিট থাকলে একই বান্ডেল আবার কিনতে পারবেন। সেক্ষেত্রে আগের বান্ডেলের অব্যবহৃত ক্যাশ আউট লিমিট নতুন লিমিটের সাথে যোগ হবে।
উদাহরণ: একজন গ্রাহক “বান্ডেল ১” অর্থাৎ ১০,০০০ টাকার লিমিট কিনে প্রথম ২০ দিনের মধ্যে ৭,০০০ টাকা ক্যাশ আউট করলেন। প্রথম বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি আবার “বান্ডেল ১” কিনলে নতুন বান্ডেলের ক্যাশ আউট লিমিট হবে ১৩,০০০ টাকা - নতুন ১০,০০০ টাকার লিমিটের সাথে আগের বান্ডেলের অবশিষ্ট ৩,০০০ টাকা যোগ হবে। আর মেয়াদের হিসাব হবে সর্বশেষ “বান্ডেল ১” কেনার তারিখ থেকে ৩০ দিন।

প্রশ্ন: বিকাশ বান্ডেলে কোন কোন সেবা পাওয়া যায়?

উত্তর: বর্তমানে বিকাশ বান্ডেলে সেন্ড মানি ও ক্যাশ আউট সেবা পাওয়া যায়।

প্রশ্ন: আমি কি এটিএম থেকে ক্যাশ আউটের জন্য ক্যাশ আউট বান্ডেল ব্যবহার করতে পারি?

উত্তর: বর্তমানে, ক্যাশ আউট বান্ডেল শুধু এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

প্রশ্ন: ক্যাশ আউট বান্ডেল কেনার পর ক্যাশ আউটে কি কোনো চার্জ প্রযোজ্য হবে?

উত্তর: ক্যাশ আউট বান্ডেল কেনার পর চার্জ প্রযোজ্য এমন প্রতিটি ক্যাশ আউট লেনদেনে বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে। বান্ডেলের লেনদেন লিমিট ও মেয়াদের মধ্যে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না।

প্রশ্ন: বান্ডেলের মেয়াদ কত দিন?

উত্তর: সব বিকাশ বান্ডেলের মেয়াদ ৩০ দিন। সুনির্দিষ্টভাবে, বান্ডেল কেনার দিন থেকে ২৯ দিন পর্যন্ত এটি কার্যকর থাকে। উদাহরণ: ১ জানুয়ারি বিকাল ৩:৩০টায় একটি বিকাশ বান্ডেল কিনলে সেটির মেয়াদ শেষ হবে ৩০ জানুয়ারি রাত ১১:৫৯:৫৯ টায়।

প্রশ্ন: আমি একাধিক বান্ডেল কিনেছি। কোন বান্ডেলের লিমিট আগে ব্যবহৃত হবে?

উত্তর: একাধিক বিকাশ বান্ডেল কেনা থাকলে যে বান্ডেলের মেয়াদ আগে শেষ হবে, সেটির লিমিট আগে ব্যবহৃত হবে। তবে একাধিক ক্যাশ আউট বান্ডেল থাকলে এবং কোনো ক্যাশ আউট লেনদেনের পরিমাণ একটি বান্ডেলের অবশিষ্ট লিমিটের চেয়ে বেশি হলে, পর্যাপ্ত লিমিট থাকা বেশি ব্যালেন্সের বান্ডেলটি ব্যবহৃত হবে।

[উদাহরণ: একজন গ্রাহক দুটি বিকাশ ক্যাশ আউট বান্ডেল কিনেছেন—“বান্ডেল ১”-এর মেয়াদ শেষ হবে ২৭ নভেম্বর ২০২৬ এবং “বান্ডেল ২”-এর মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর ২০২৬। গ্রাহক ক্যাশ আউট করলে লেনদেনের পরিমাণ “বান্ডেল ১” থেকে সমন্বয় হবে।]

প্রশ্ন: আমি একটি ক্যাশ আউট বান্ডেল কিনেছি। বান্ডেলের বাকি লিমিটের চেয়ে বেশি পরিমাণ ক্যাশ আউট করলে কি শুধু অতিরিক্ত পরিমাণের জন্য চার্জ দিতে হবে?

উত্তর: ক্যাশ আউটের পরিমাণ বান্ডেলের অবশিষ্ট লিমিটের চেয়ে বেশি হলে বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে না এবং পুরো লেনদেনে রেগুলার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। তবে একাধিক ক্যাশ আউট বান্ডেল থাকলে এবং লেনদেনের পরিমাণ একটি বান্ডেলের অবশিষ্ট লিমিটের চেয়ে বেশি হলে, পর্যাপ্ত লিমিট থাকা সাপেক্ষে বেশি ব্যালেন্সের বান্ডেলটি ব্যবহৃত হবে। আর লেনদেনের পরিমাণ কোনো বান্ডেলের অবশিষ্ট লিমিটের মধ্যেই না থাকলে কোনো বান্ডেল লিমিট ব্যবহৃত হবে না এবং রেগুলার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে।

প্রশ্ন: আমি একাধিক ক্যাশ আউট বান্ডেল কিনেছি। ক্যাশ আউট করলে যে বান্ডেলের মেয়াদ আগে শেষ হবে, সেটিই কি সবসময় আগে ব্যবহৃত হবে?

উত্তর: একাধিক বিকাশ বান্ডেল কেনা থাকলে যে বান্ডেলের মেয়াদ আগে শেষ হবে, তার লিমিট আগে ব্যবহৃত হবে। তবে একাধিক ক্যাশ আউট বান্ডেল থাকলে এবং কোনো ক্যাশ আউট লেনদেনের পরিমাণ একটি বান্ডেলের অবশিষ্ট লিমিটের চেয়ে বেশি হলে, পর্যাপ্ত লিমিট থাকা সাপেক্ষে বেশি ব্যালেন্সের বান্ডেলটি ব্যবহৃত হবে।

প্রশ্ন: ক্যাশ আউট বান্ডেলের অব্যবহৃত লিমিটের কী হবে?

উত্তর: মেয়াদ শেষ হওয়ার আগে একই ক্যাশ আউট বান্ডেল আবার কিনলে আগের বান্ডেলের সব অব্যবহৃত ক্যাশ আউট লিমিট নতুন লিমিটের সাথে যোগ হবে এবং নতুন মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে। একই বান্ডেল আবার কিনে মেয়াদ বাড়ানো না হলে অব্যবহৃত লিমিটের মেয়াদ শেষ হয়ে যাবে।

প্রশ্ন: কম বা বেশি মূল্যের অন্য কোনো প্যাক কিনে কি অব্যবহৃত বিকাশ বান্ডেল লিমিটের মেয়াদ বাড়ানো যাবে?

উত্তর: না। বর্তমান বান্ডেলের মেয়াদের মধ্যে একই বান্ডেল আবার কিনলেই শুধু অব্যবহৃত লিমিটের মেয়াদ বাড়বে।

প্রশ্ন: *247# ডায়াল করে কীভাবে বিকাশ বান্ডেল কিনবো?

উত্তর: বর্তমানে বিকাশ বান্ডেল শুধু বিকাশ অ্যাপেই পাওয়া যায়।

প্রশ্ন: বিকাশ বান্ডেল কেনার পর প্রিয় এজেন্ট ও সাধারণ এজেন্ট - দুই ধরনের এজেন্ট থেকেই ক্যাশ আউট করলে কী হবে?

উত্তর: যেসব ক্যাশ আউট লেনদেনে চার্জ প্রযোজ্য, সেসব ক্ষেত্রে ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে। তবে বান্ডেলের লিমিট ব্যবহৃত হলে প্রিয় এজেন্ট ক্যাশ আউট লিমিট ব্যবহৃত হবে না (প্রযোজ্য বান্ডেল লিমিট পর্যন্ত)।

প্রশ্ন: সেভিংস ক্যাশ আউটে আগে থেকেই ০% রেট রয়েছে। আমার সেভিংস ক্যাশ আউট লিমিট থাকা অবস্থায় ক্যাশ আউট বান্ডেল কিনে ক্যাশ আউট করলে কী হবে?

উত্তর: সেভিংস ক্যাশ আউটের মতো ফ্রি ক্যাশ আউট লেনদেনে (প্রযোজ্য লিমিট পর্যন্ত) ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে না।

প্রশ্ন: ডিসবার্সমেন্টের মাধ্যমে আমার বেতনের একটি অংশ বিকাশ-এ পাই, যেখানে ০.৭% স্পেশাল রেটে ক্যাশ আউট করার সুবিধা রয়েছে। এই স্পেশাল ক্যাশ আউট লিমিট থাকা অবস্থায় ক্যাশ আউট বান্ডেল কিনে ক্যাশ আউট করলে কী হবে?

উত্তর: যেসব ক্যাশ আউট লেনদেনে চার্জ প্রযোজ্য, সেসব ক্ষেত্রে ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে। তবে বান্ডেলের লিমিট ব্যবহৃত হলে স্পেশাল ক্যাশ আউট লিমিট ব্যবহৃত হবে না (প্রযোজ্য বান্ডেল লিমিট পর্যন্ত)। বান্ডেলের লিমিট শেষ হয়ে গেলে বা মেয়াদ শেষ হলে পরবর্তী ক্যাশ আউট লেনদেনে স্পেশাল লিমিট ব্যবহৃত হবে (প্রযোজ্য লিমিট পর্যন্ত)।

প্রশ্ন: সরকারের কাছ থেকে ডিসবার্সমেন্টের মাধ্যমে বিকাশ-এ উপবৃত্তি পাই, যেখানে ০.৬% স্পেশাল রেটে ক্যাশ আউট করার সুবিধা রয়েছে। এই স্পেশাল ক্যাশ আউট লিমিট থাকা অবস্থায় ক্যাশ আউট বান্ডেল কিনে ক্যাশ আউট করলে কী হবে?

উত্তর: যেসব ক্যাশ আউট লেনদেনে চার্জ প্রযোজ্য, সেসব ক্ষেত্রে ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে। তবে বান্ডেলের লিমিট ব্যবহৃত হলে স্পেশাল ক্যাশ আউট লিমিট ব্যবহৃত হবে না (প্রযোজ্য বান্ডেল লিমিট পর্যন্ত)। বান্ডেলের লিমিট শেষ হয়ে গেলে বা মেয়াদ শেষ হলে পরবর্তী ক্যাশ আউট লেনদেনে বিশেষ লিমিট ব্যবহৃত হবে (প্রযোজ্য লিমিট পর্যন্ত)।

প্রশ্ন: প্রোমো কোড ব্যবহার করে আমি ২৫ টাকার একটি ক্যাশ আউট কুপন পেয়েছি এবং আমার একটি ক্যাশ আউট বান্ডেলও চালু আছে। কুপন ব্যবহার করে কি ডিসকাউন্ট নিতে পারবো?

উত্তর: যেসব ক্যাশ আউট লেনদেনে চার্জ প্রযোজ্য, সেসব ক্ষেত্রে ক্যাশ আউট বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে। এমন ক্ষেত্রে বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে এবং প্রযোজ্য লিমিট পর্যন্ত অতিরিক্ত কোনো চার্জ থাকবে না। তাই সার্ভিস চার্জের ওপর ডিসকাউন্ট পেতে কুপন ব্যবহার করা যাবে না। তবে ক্যাশ আউট লেনদেনের পরিমাণ বান্ডেল লিমিটের বেশি হলে এবং রেগুলার চার্জ প্রযোজ্য হলে, কুপন ডিসকাউন্টের শর্তাবলি অনুযায়ী কুপন ব্যবহার করে ডিসকাউন্ট নেওয়া যাবে।

প্রশ্ন: আমি বান্ডেল কিনলে কি শুধু বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করলেই বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে?

উত্তর: বিকাশ অ্যাপ ও *247# - দুই মাধ্যমে ক্যাশ আউট করলে বান্ডেলের লিমিট ব্যবহৃত হবে।

প্রশ্ন: কীভাবে বান্ডেল দেখবো ও কিনবো?

উত্তর: বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে “বিকাশ বান্ডেল”-এ ট্যাপ করে অথবা ক্যাশ আউট অপশনে গিয়ে ‘বিকাশ বান্ডেল’ ইউজেটে গিয়ে বর্তমানে থাকা বান্ডেলগুলো দেখতে এবং একই সেকশন থেকে বিকাশ বান্ডেল কিনতে পারবেন।

যেকোনো বান্ডেলে ট্যাপ করে বিস্তারিত দেখে বান্ডেল কেনার পরবর্তী ধাপে যেতে পারবেন।

প্রশ্ন: কেনা বান্ডেলের ব্যবহার কীভাবে দেখবো?

উত্তর: বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে বিকাশ বান্ডেল অপশনে “সব দেখুন”-এ ট্যাপ করে অথবা ক্যাশ আউট অপশনে গিয়ে ‘বিকাশ বান্ডেল’ ইউজেটে গিয়ে ব্যবহারের বিস্তারিত দেখতে পারবেন।

প্রশ্ন: আমার কেনা সব বান্ডেল কীভাবে দেখবো?

উত্তর: বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে বিকাশ বান্ডেল অপশনে “সব দেখুন”-এ ট্যাপ করে অথবা ক্যাশ আউট অপশনে গিয়ে ‘বিকাশ বান্ডেল’ ইউজেটে গিয়ে আপনার কেনা সব বান্ডেল দেখতে পারবেন।

প্রশ্ন: “আবার কিনুন” কী?

উত্তর: আগে কোনো বান্ডেল কিনে থাকলে “আবার কিনুন” অপশনের মাধ্যমে একই বান্ডেল আবার কিনতে পারবেন।

প্রশ্ন: একটি বান্ডেল কতবার কিনতে পারবো?

উত্তর: একটি বান্ডেল যতবার ইচ্ছা কিনতে পারবেন। তবে সেন্ড মানি ও ক্যাশ আউটের দৈনিক ও মাসিক লেনদেন লিমিট প্রযোজ্য থাকবে।

প্রশ্ন: বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?

উত্তর: না। এই ব্যবহারকারীর জন্য সেবাটি প্রযোজ্য নয়।

প্রশ্ন: বিকাশ স্টুডেন্ট একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?

উত্তর: না। এই ব্যবহারকারীর জন্য সেবাটি প্রযোজ্য নয়।

প্রশ্ন: রেগুলার বিকাশ একাউন্ট থেকে বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে পরিবর্তন করার পর কি বান্ডেল ব্যবহার করতে পারবো?

উত্তর: গ্রাহক তার বর্তমান বিকাশ একাউন্ট থেকে বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে পরিবর্তন করলে আগে কেনা বিকাশ বান্ডেলের লিমিট ব্যবহার করা যাবে না। তবে বান্ডেলের মেয়াদের মধ্যে আবার রেগুলার বিকাশ একাউন্টে ফিরে এলে ওই বিকাশ বান্ডেলের লিমিট পুনরায় ব্যবহার করা যাবে।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস