সেন্ড মানি বান্ডেল
প্রতিমাসে প্রিয়জন, কিংবা পরিজন কিংবা নানা প্রয়োজনে টাকা পাঠাতে হয় কতজনকেই, আবার প্রতিবারই খরচ নিয়ে ভাবতে হয়। এখন প্রতি সেন্ড মানি’তে খরচ নিয়ে আর নয় ভাবনা!
আপনার জন্য আছে বিকাশ সেন্ড মানি বান্ডেল! বিকাশ অ্যাপ দিয়ে আপনার প্রয়োজনমতো বান্ডেল নিলে সেন্ড মানি’তে সাশ্রয় হবে প্রতি লেনদেনে! আর যদি বান্ডেলের লিমিট কিছু থেকেও যায় টেনশন কীসের? এখন মেয়াদ শেষ হবার আগেই একই বান্ডেল আবার কিনে নিলে রয়ে যাবে বাকি থাকা সব লিমিট!
সেন্ড মানি’তে বর্তমানে ৫টি বিকাশ বান্ডেল কিনতে পারবেন।
প্রতিটি বান্ডেলের মেয়াদ ৩০ দিন।
| বান্ডেল | সেন্ড মানি’র সংখ্যা | বান্ডেল মূল্য | সাশ্রয় |
| বান্ডেল ১ | ৫ | ২১ টাকা | ৪ টাকা |
| বান্ডেল ২ | ১০ | ৪১ টাকা | ৯ টাকা |
| বান্ডেল ৩ | ২৫ | ৯৪ টাকা | ৩১ টাকা |
| বান্ডেল ৪ | ৫০ | ১৪৯ টাকা | ১০১ টাকা |
| বান্ডেল ৫ | ১০০ | ২৪৯ টাকা | ২৫১ টাকা |
কোনো বান্ডেলের লিমিট যদি মেয়াদ শেষের আগেও থেকে যায়, সেই একই বান্ডেলটি আপনি পুনরায় কিনে পরবর্তী মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেই বিকাশ বান্ডেল থেকে সকল অব্যবহৃত সেন্ড মানি’র লিমিট নতুন লিমিটের সাথে ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন: বিকাশ সেন্ড মানি বান্ডেল কী?
উত্তর: এটি বিকাশ এর সেবার জন্য একটি সুবিধা। গ্রাহক শুধু বিকাশ অ্যাপ থেকে বিকাশ সেন্ড মানি বান্ডেল একটি নির্দিষ্ট মূল্যে (রেগুলার চার্জের চেয়ে কম হারে) কিনতে পারবেন, যেখান থেকে গ্রাহক বান্ডেল লেনদেনের সংখ্যা এবং মেয়াদের মধ্যে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সেন্ড মানি, গ্রুপ সেন্ড মানি, অটো পে, QR এর মাধ্যমে সেন্ড মানি ইত্যাদি করতে পারবেন। তবে, নন-বিকাশ নাম্বারে সেন্ড মানি’র জন্য বান্ডেলটি ব্যবহৃত হবে না।
প্রশ্ন: বিকাশ সেন্ড মানি বান্ডেলের সুবিধা কী কী?
উত্তর:
প্রশ্ন: বিকাশ সেন্ড মানি বান্ডেল কেনার পর কোনো চার্জ যোগ হবে?
উত্তর: একবার বিকাশ সেন্ড মানি বান্ডেল ক্রয় করার পরে, প্রতিটি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ সেন্ড মানি বান্ডেল ব্যবহৃত হবে এবং সেই সেন্ড মানি’র জন্য কোনো চার্জ প্রযোজ্য হবেনা।
প্রশ্ন: বান্ডেলগুলো মেয়াদ কত?
উত্তর: সকল বিকাশ সেন্ড মানি বান্ডেলের মেয়াদ ৩০ দিন। উদাহরণস্বরুপ, আপনার বান্ডেলের মেয়াদ কেনার দিন থেকে ২৯ দিন পর্যন্ত। উদাহরণস্বরূপ: যদি আপনি ১ জানুয়ারি বিকাল ৩.৩০ মিনিটে একটি বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনেন, তাহলে এটি ৩০ জানুয়ারি বিকাল ১১.৫৯.৫৯ মিনিটে শেষ হয়ে যাবে।
প্রশ্ন: অব্যবহৃত বিকাশ সেন্ড মানি বান্ডেল লিমিটের কী হবে?
উত্তর: মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে আপনি একই বিকাশ সেন্ড মানি বান্ডেল আবার কিনতে পারবেন এবং পরবর্তী মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেই বিকাশ সেন্ড মানি বান্ডেল থেকে সকল অব্যবহৃত সেন্ড মানি’র লিমিট নতুন লিমিটের সাথে যোগ করা হবে। বান্ডেল আবার ক্রয় করা না হলে অব্যবহৃত লিমিট শেষ হয়ে যাবে।
প্রশ্ন: আমি কি কম বা তার বেশি প্যাক কিনে অব্যবহৃত বিকাশ সেন্ড মানি বান্ডেল লিমিট বাড়াতে পারি?
উত্তর: না। বর্তমান বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার তারিখের মধ্যে একই বান্ডেল পুনরায় কেনা হলেই কেবল অব্যবহৃত বান্ডেলের লিমিট ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন: *২৪৭# ডায়াল করে আমি কীভাবে বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনতে পারি?
উত্তর: বিকাশ সেন্ড মানি বান্ডেল বর্তমানে শুধু বিকাশ অ্যাপ থেকে কিনতে পারবেন।
প্রশ্ন: আমি যদি একটি বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনে থাকি এবং প্রিয় এবং রেগুলার উভয় নাম্বারে সেন্ড মানি করি তবে কী হবে?
A: প্রিয় নাম্বারের মতো চার্জ-ফ্রি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ সেন্ড মানি বান্ডেল ব্যবহৃত হবে না।
প্রশ্ন: প্রিয় নাম্বারে সেন্ড মানি ১ম ২৫ হাজার টাকার জন্য ইতোমধ্যেই ফ্রি। যদি আমি বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনে প্রিয় নাম্বারে সেন্ড মানি করি, তাহলে কী হবে?
A: প্রিয় নাম্বারের মতো চার্জ-ফ্রি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ সেন্ড মানি বান্ডেল ব্যবহৃত হবে না।
প্রশ্ন: রেগুলার (প্রিয় ছাড়া) নাম্বারে টাকা পাঠান ১ম ২৫ হাজার টাকার জন্য ৫ টাকা। যদি আমি একটি বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনে রেগুলার নাম্বারে সেন্ড মানি করি, তাহলে কী হবে?
উত্তর: এক্ষেত্রে বান্ডেল ব্যবহৃত হবে, এবং ব্যবহারের জন্য কোনো সেন্ড মানি চার্জ লাগবেনা।
প্রশ্ন: যদি আমি একটি বান্ডেল কিনে থাকি, তাহলে কি বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করলে তা ব্যবহৃত হবে?
প্রশ্ন: বিকাশ অ্যাপ এবং *২৪৭# উভয় থেকেই সেন্ড মানি লেনদেনের জন্য বান্ডেল ব্যবহৃত হবে।
প্রশ্ন: আমি কীভাবে একটি বান্ডেল দেখতে এবং কিনতে পারি?
উত্তর: বিকাশ সেন্ড মানি বান্ডেল কিনতে, বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ অপশন থেকে "বিকাশ বান্ডেল"-এ ট্যাপ করে আপনি বর্তমানে থাকা বান্ডেলগুলো দেখতে পারেন। আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে বিকাশ বান্ডেল উইজেট থেকেও বর্তমান বান্ডেলগুলো দেখতে পারেন।
যেকোনো বান্ডেলে ট্যাপ করে আপনি তার বিস্তারিত দেখতে এবং কিনতে পারবেন।
প্রশ্ন: আমি কীভাবে আমার কেনা বান্ডেলগুলোর ব্যবহার চেক করতে পারি?
উত্তর: আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে "বিকাশ বান্ডেল" এ ট্যাপ করে অথবা সেন্ড মানি অপশনে ‘বিকাশ বান্ডেল’ থেকে ব্যবহারের বিস্তারিত চেক করতে পারেন।
প্রশ্ন: আমি কীভাবে আমার কেনা সকল বান্ডেল চেক করতে পারি?
উত্তর: আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে অথবা সেন্ড মানি অপশন থেকে "বিকাশ বান্ডেল"-এ ট্যাপ করে ‘আমার বান্ডেল’ সেকশন থেকে "সব দেখুন"-এ ট্যাপ করে আপনার ক্রয় করা সকল বান্ডেল চেক করতে পারেন।
প্রশ্ন: "আবার কিনুন" কী?
উত্তর: আপনি যদি ইতোমধ্যে একটি বান্ডেল কিনে থাকেন, তাহলে ‘আবার কিনুন’ অপশনে ট্যাপ করে আপনি একই বান্ডেল পুনরায় কিনতে পারবেন।
প্রশ্ন: আমি কতবার একটি বান্ডেল কিনতে পারি?
উত্তর: আপনি যতবার খুশি একটি বান্ডেল কিনতে পারেন, তবে মনে রাখবেন যে সেন্ড মানি’র জন্য দৈনিক এবং মাসিক লিমিট প্রযোজ্য হবে।
প্রশ্ন: আমি একাধিক বান্ডেল কিনেছি। কোনটি আগে ব্যবহার করা হবে?
উত্তর: যদি একাধিক বিকাশ সেন্ড মানি বান্ডেল কেনা হয়, তাহলে যে বান্ডেলের মেয়াদ আগে শেষ হবে তা আগে ব্যবহৃত হবে।
প্রশ্ন: বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?
উত্তর: জ্বি না। উক্ত গ্রাহকের জন্য এই সেবাটি প্রযোজ্য নয়।
প্রশ্ন: বিকাশ স্টুডেন্ট একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?
উত্তর: জ্বি না। উক্ত গ্রাহকের জন্য এই সেবাটি প্রযোজ্য নয়।
প্রশ্ন: বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে পরিবর্তন করলে আমি কি বান্ডেল ব্যবহার করতে পারব?
উত্তর: গ্রাহক যদি তার বিকাশ একাউন্ট পরিবর্তন করে বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে যায়, তবে ক্রয়কৃত বিকাশ সেন্ড মানি বান্ডেল ব্যবহার করা যাবে না। তবে, ক্রয়কৃত বিকাশ বান্ডেলের মেয়াদের মধ্যে গ্রাহক যদি তাদের রেগুলার বিকাশ একাউন্টে ফিরে যান তবে বিকাশ সেন্ড মানি বান্ডেল আবার ব্যবহার করা যাবে।