এজেন্ট থেকে ক্যাশ আউট

এজেন্ট থেকে ক্যাশ আউট

আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনি সারাদেশে বিস্তৃত যেকোনো বিকাশ এজেন্ট থেকে টাকা ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এজেন্ট থেকে ক্যাশ আউট এর জন্য:-

১. যেকোনো বিকাশ এজেন্টের কাছে যান
২. এজেন্টকে আপনার টাকা তোলার পরিমাণ বলুন (টাকার পরিমাণ ৫,০০০ বা তার বেশি হলে ছবি যুক্ত পরিচয়পত্র বা পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করতে হবে)
৩. আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ এজেন্ট রেজিস্টারে লিখুন

*২৪৭# ডায়ালের ক্ষেত্রে:

১। বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করুন
২। “ক্যাশ আউট” সিলেক্ট করুন
৩। “ফ্রম এজেন্ট” সিলেক্ট করুন
৪। এজেন্টের বিকাশ একাউন্ট নাম্বারটি দিন
৫। টাকার পরিমাণ লিখুন
৬। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন

আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন।

 

বিকাশ অ্যাপের ক্ষেত্রে:

১। বিকাশ অ্যাপে লগইন করে ক্যাশ আউট সিলেক্ট করুন
২। এজেন্ট নাম্বার অথবা কিউআর স্ক্যান করুন
৩। প্রিয় এজেন্ট না করা থাকলে প্রিয় এজেন্ট হিসেবে যোগ করুন
৪। টাকার পরিমাণ লিখুন
৫। বিকাশ পিন দিন
৬। ট্যাপ করে ধরে রেখে ক্যাশ আউট সম্পন্ন করুন

আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন।

প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট

২টি প্রিয় এজেন্ট নাম্বার থেকে এখন ক্যাশ আউট করুন আরো কম খরচে হাজারে ১৩.৯৫ টাকায়, ৫০,০০০ টাকা পর্যন্ত!

বিকাশ-এ ক্যাশ আউটে খরচ আরো কমলো! এখন একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো ২টি এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করে ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ১৩.৯৫ টাকায় প্রতি মাসে, ৫০,০০০ টাকা পর্যন্ত!

  • একজন গ্রাহক এক ক্যালেন্ডার মাসে ক্যাশ আউটের জন্য প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যেকোনো ২টি বিকাশ এজেন্ট নাম্বার বেছে নিতে পারবেন এবং একজন গ্রাহকের যেকোনো মুহূর্তে সর্বোচ্চ ২টি প্রিয় এজেন্ট নাম্বার থাকতে পারে।
  • গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১৩.৯৫ টাকা/হাজার চার্জে ক্যাশ আউট করতে পারবেন।
  • ১৩.৯৫ টাকা/হাজার ক্যাশ আউট চার্জ একটি ক্যালেন্ডার মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য।
  • ২টি প্রিয় এজেন্ট নাম্বারই যদি প্রথমবার যোগ করা হয়, সেক্ষেত্রে গ্রাহকরা উক্ত ক্যালেন্ডার মাসের মধ্যে কোনো প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে, গ্রাহক প্রথমে সেভ করা প্রিয় এজেন্ট নাম্বার বাদ দিয়ে প্রতি মাসে ২টি প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। তবে, যদি ইতোমধ্যে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা থাকে, তবে গ্রাহক যেকোন ক্যালেন্ডার মাসে আরও একটি যোগ করতে এবং পূর্বেরটি পরিবর্তন করতে পারবেন।
  • গ্রাহক *247# এবং বিকাশ অ্যাপ উভয়ের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারবেন
  • গ্রাহক *247# এবং বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন
  • গ্রাহক *247# এবং বিকাশ অ্যাপ উভয়ের মাধ্যমে ১৩.৯৫ টাকা/হাজার ক্যাশ আউট চার্জের জন্য প্রযোজ্য লিমিট বা অবশিষ্ট পরিমাণ দেখতে পারবেন
  • যদি কোনো ক্যাশ আউট লেনদেন ৫০,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তাহলে সেই লেনদেনের পরিমাণের জন্য ১৮.৫ টাকা/হাজার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট ক্যাশ আউট লিমিট ব্যবহার হয়ে যাবে।
    উদাহরণ: একজন গ্রাহক ইতোমধ্যে এক মাসে তার প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৪৯,৫০০ টাকার ক্যাশ আউট লেনদেন করেছেন। এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা (মোট ৫০,১০০ টাকা) ক্যাশ আউট করতে চান, তাহলে ১৮.৫ টাকা/হাজার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট ক্যাশ আউট লিমিট খরচ হবে।

কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়মঃ

  • প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন;
  • ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন;
  • প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন।
     

প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট:

  • প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে ক্যাশ আউটের ক্ষেত্রে ১৮.৫ টাকা/হাজার চার্জ প্রযোজ্য হবে।
  • অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য।
সার্ভিসেস
হেল্প