রিচার্জে ধামাকা ক্যাশব্যাক
বিকাশ থেকে যেকোনো অপারেটরের গ্রাহকদের জন্য রয়েছে মোবাইল রিচার্জের সেরা সব অফার! যেকোনো সময়, যেকোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন অনায়াসে আর সাথে ক্যাশব্যাক আর দারুন সব অফার তো আছেই। তাই আপনার পছন্দের সব প্যাক বা অফার বেছে নিয়ে মোবাইল রিচার্জ করুন বিকাশ থেকে।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই সুপার ক্যাশব্যাক অফার!
এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি গ্রাহকদের জন্য বিকাশ নিয়ে এলো রিচার্জেই সুপার ক্যাশব্যাক অফার। নিজের ও প্রিয়জনের যেকোনো নাম্বারে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করলে প্রতিবারই থাকছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাই সুপার ক্যাশব্যাক পেতে বিকাশ থেকে রিচার্জ করুন এখনই।
অফারের মেয়াদ
১ থেকে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত
গ্রামীণফোন অফারের বিস্তারিত
অফার চলাকালীন যেকোনো বিকাশ গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
স্কিটো অফারের বিস্তারিত
অফার চলাকালীন যেকোনো বিকাশ গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
বাংলালিংক অফারের বিস্তারিত
অফার চলাকালীন যেকোনো বিকাশ গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
এয়ারটেল অফারের বিস্তারিত
অফার চলাকালীন যেকোনো বিকাশ গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
রবি অফারের বিস্তারিত
অফার চলাকালীন যেকোনো বিকাশ গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
শর্তাবলি
- বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে অফারগুলো উপভোগ করা যাবে।
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে অফারগুলো উপভোগ করতে পারবেন।
- ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তবে গ্রাহক আর ক্যাশব্যাক পাবেন না।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
- ক্যাশব্যাক পেতে হলে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে সফলভাবে মোবাইল রিচার্জ করতে হবে।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
সাধারণ জিজ্ঞাসা
১. গ্রাহক কীভাবে জানবেন যে তিনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন?
- এই অফারগুলো সকল বিকাশ গ্রাহকের জন্য প্রযোজ্য। শর্তাবলি অনুযায়ী যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
২. শর্তাবলি অনুযায়ী সফলভাবে মোবাইল রিচার্জ করে গ্রাহক কখন ক্যাশব্যাক পাওয়া যাবে?
- সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
৩. ক্যাশব্যাক পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?
- হ্যাঁ, ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।
৪. সফলভাবে রিচার্জ করে যদি গ্রাহক ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে তিনি কী করবেন?
- গ্রাহক যদি সফলভাবে রিচার্জ করে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে তিনি 16247-এ ডায়াল করে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন।
৫. গ্রাহক কি সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই ক্যাশব্যাক পাবেন?
- হ্যাঁ, বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই সংশ্লিষ্ট গ্রাহক ক্যাশব্যাক পাবেন।
৬. ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহককে কত টাকা রিচার্জ করতে হবে?
- ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহককে মোবাইল অপারেটরভেদে নির্দিষ্ট অ্যামাউন্টের প্যাক রিচার্জ করতে হবে।
৭. গ্রাহক যদি কোনো অফার সুবিধার অপব্যবহার করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে?
- অফার সুবিধার অপব্যবহার সংক্রান্ত কোনো যুক্তিসংগত প্রমাণ পাওয়া গেলে বিকাশ কর্তৃপক্ষ উক্ত গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৮. গ্রাহকেরা ‘মোবাইল রিচার্জে সুপার ক্যাশব্যাক’ অফারটি কবে থেকে উপভোগ করতে পারবেন?
- গ্রাহকেরা ‘মোবাইল রিচার্জে সুপার ক্যাশব্যাক অফারটি ১ জুলাই ২০২৬, রাত ০০:০০ থেকে ৭ জুলাই ২০২৬, রাত ২৩:৫৯:৫৯ পর্যন্ত উপভোগ করতে পারবেন।
৯. একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক কীভাবে ক্যাশব্যাক পাবেন?
- যদি কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই অফারের জন্য আর ক্যাশব্যাক পাবেন না।
১০. একজন গ্রাহক অফার চলাকালীন কত বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন?
- একজন গ্রাহক অফার চলাকালীন সফলভাবে মোবাইল রিচার্জ করে যতবার খুশি ততবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
একাধিক প্ল্যাটফর্মে বিকাশ আছে
*২৪৭#
বিকাশ এর ইউএসএসডি প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি যেকোনো মোবাইল ফোন থেকে ইন্টারনেট ছাড়াও লেনদেন করতে পারবেন। শুরু করতে *২৪৭# ডায়াল করুন।
পেমেন্ট গেটওয়ে
বিকাশ সিকিউর পেমেন্ট গেটওয়ে গ্রাহকদের সুবিধার্থে মার্চেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানদের বিকাশ পেমেন্ট সেবা প্রদান করে।
বিকাশ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন, কিন্তু লগইন করতে পারছেন না, তবে অনুগ্রহ করে এই ধাপগুলো অনুসরণ করুন
১. নিশ্চিত করুন যে ব্যাকগ্রাউন্ডে কোনো ভিপিএন চালু নেই
২. মোবাইল ডাটা ব্যবহার করে লগইন করার চেষ্টা করুন
৩. ফোনে বাংলাদেশি সিম চালু আছে কিনা তা নিশ্চিত করুন
৪. অ্যাপটি বন্ধ করার চেষ্টা করুন এবং এটিকে ব্যাকগ্রাউন্ড থেকে মুছে ফেলুন এবং অ্যাপটি পুনরায় চালু করুন
৫. যদি সমস্যাটি এখনও থেকে যায়, অনুগ্রহ করে আপনার আইপি এবং ঠিকানা এবং আইএসপি এর নামটি বিকাশ এর গ্রাহক সেবা চ্যানেলগুলোতে শেয়ার করুন৷ (দ্রষ্টব্য: আপনি google.com-এ " What is my IP address" সার্চ করে আপনার আইপি খুঁজে পেতে পারেন এবং আপনার আইএসপি নামটি আপনার ইন্টারনেট সেবা প্রদানকারীর নাম যা ইন্টারনেট বিল রিসিটে পাওয়া যেতে পারে)
ক) বিকাশ একাউন্ট
- বিকাশ প্রদত্ত সেবাসমূহ ব্যবহারের জন্য মোবাইল ফোনে যে একাউন্টটি খোলা হয় সেটিই বিকাশ একাউন্ট। একাউন্ট খোলার পর আপনার মোবাইল নাম্বারই হবে আপনার বিকাশ একাউন্ট নাম্বার।
খ) বিকাশ একাউন্ট খোলা
- আপনার মোবাইল ফোনে বিকাশ একাউন্ট চালু করা।
গ) বিকাশ মোবাইল মেন্যু
- *২৪৭# ডায়াল করে আপনি যে মেন্যু দেখতে পান।
ঘ) ক্যাশ ইন
- বিকাশ একাউন্টে টাকা জমা রাখার পদ্ধতি।
ঙ) ক্যাশ আউট
- আপনার বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তোলনের পদ্ধতি। আপনি যেকোনো বিকাশ এজেন্ট অথবা ব্র্যাক ব্যাংক এবং Q-Cash এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন।
চ) সেন্ড মানি
- একটি বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতি।
ছ) মোবাইল রিচার্জ
- মোবাইল রিচার্জ সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
জ) পেমেন্ট
- আপনি যখন আপনার বিকাশ একাউন্ট থেকে একজন বিক্রেতাকে পণ্য অথবা সেবার বিনিময়ে বিল প্রদান করেন।
ঝ) রেমিটেন্স
- বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানো বা গ্রহণ করা।
ঞ) আমার বিকাশ
- বিকাশ মোবাইল মেন্যুর একটি অপশন আমার বিকাশ, যেখান থেকে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে, সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখতে, ম্যানেজ বেনিফিশিয়ারি, এমএনপি তথ্য আপডেট এবং পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।
ট) বিকাশ মোবাইল মেন্যু পিন
- এটি পাসওয়ার্ডের মতো একটি গোপন নাম্বার যা আপনার বিকাশ একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
ঠ) সিকিউরিটি কোড
- সিকিউরিটি কোড একটি একবার ব্যবহারযোগ্য পিন। আপনি যখন এটিএম থেকে ক্যাশ আউট করবেন, তখন আপনার একটি সিকিউরিটি কোড তৈরি করতে হবে, যা পরবর্তী ৫ মিনিটের মধ্যে একবারই ব্যবহারযোগ্য।
ড) ট্রানজেকশন আইডি
- প্রতিটি লেনদেনের জন্য সিস্টেমের মাধ্যমে তৈরিকৃত একটি স্বতন্ত্র তথ্যসূত্র নাম্বার যা শনাক্ত করার জন্য সংরক্ষণ করা হয়।
ঢ) রেফারেন্স
- নিজের ভবিষ্যত প্রয়োজনের জন্যে লেনদেনের উদ্দেশ্য উল্লেখ করা।
হ্যাঁ।
-হ্যাঁ, আপনাকে আপনার মোবাইল ফোনে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে।
বাংলাদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন-
- বাংলাদেশি নাগরিক
- বয়স ১৮ বছর বা তার বেশি
- বৈধ জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট আছে এমন ব্যক্তি
- বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক এবং এয়ারটেল গ্রাহক
সেইসাথে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন-
- বাংলাদেশি নাগরিক
- বয়স ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী (১৭ বছর, ১১ মাস এবং ৩০ দিন)
- বৈধ জন্ম নিবন্ধন সনদ আছে এমন ব্যক্তি
- মা/ বাবা'র সচল বিকাশ একাউন্ট আছে এমন ব্যক্তি
- বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক এবং এয়ারটেল ব্যবহারকারী
এবং বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন-
- প্রবাসী বাংলাদেশি নাগরিক
- বয়স ১৮ বছর বা তার বেশি
- বৈধ জাতীয় পরিচয়পত্র আছে এমন ব্যক্তি
- পাসপোর্টে দেশ ত্যাগ/ বিদেশ আগমনের প্রমাণ রয়েছে এমন ব্যক্তি
- প্রবাসী বাংলাদেশি নাগরিকের অবস্থানরত দেশের বৈধ মোবাইল নাম্বার
না, বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি।



