রিচার্জে ধামাকা ক্যাশব্যাক

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই ধামাকা ক্যাশব্যাক অফার!
গ্রামীণফোন, সার্কেল , রবি ও স্কিট্টো গ্রাহকদের জন্য বিকাশ নিয়ে এলো রিচার্জেই ধামাকা ক্যাশব্যাক অফার। নিজের ও প্রিয়জনের যেকোনো নাম্বারে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করলে প্রতিবারই থাকছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাই ধামাকা ক্যাশব্যাক পেতে বিকাশ থেকে রিচার্জ করুন এখনই।
গ্রামীণফোন অফারের বিস্তারিত
বাংলালিংক অফারের বিস্তারিত
সার্কেল অফারের বিস্তারিত
রবি অফারের বিস্তারিত
স্কিট্টো অফারের বিস্তারিত
অফারের মেয়াদ
৮ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত
শর্তাবলি
• বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে অফারগুলো উপভোগ করা যাবে।
• সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে অফারগুলো উপভোগ করতে পারবেন।
• ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তবে গ্রাহক আর ক্যাশব্যাক পাবেন না।
• গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
• ক্যাশব্যাক পেতে হলে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে সফলভাবে মোবাইল রিচার্জ করতে হবে।
• বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
• কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
সাধারণ জিজ্ঞাসা
১. গ্রাহক কীভাবে জানবেন যে তিনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন?
- এই অফারগুলো সকল বিকাশ গ্রাহকের জন্য প্রযোজ্য। শর্তাবলি অনুযায়ী যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
২. শর্তাবলি অনুযায়ী সফলভাবে মোবাইল রিচার্জ করে গ্রাহক কখন ক্যাশব্যাক পাওয়া যাবে?
- সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
৩. ক্যাশব্যাক পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?
- হ্যাঁ, ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।
৪. সফলভাবে রিচার্জ করে যদি গ্রাহক ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে তিনি কী করবেন?
- গ্রাহক যদি সফলভাবে রিচার্জ করে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে তিনি 16247-এ ডায়াল করে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন।
৫. গ্রাহক কি সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই ক্যাশব্যাক পাবেন?
- হ্যাঁ, বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে সফলভাবে মোবাইল রিচার্জ করার সাথে সাথেই সংশ্লিষ্ট গ্রাহক ক্যাশব্যাক পাবেন।
৬. ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহককে কত টাকা রিচার্জ করতে হবে?
- ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহককে মোবাইল অপারেটরভেদে নির্দিষ্ট অ্যামাউন্টের প্যাক রিচার্জ করতে হবে।
৭. গ্রাহক যদি কোনো অফার সুবিধার অপব্যবহার করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে?
- অফার সুবিধার অপব্যবহার সংক্রান্ত কোনো যুক্তিসংগত প্রমাণ পাওয়া গেলে বিকাশ কর্তৃপক্ষ উক্ত গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৮. গ্রাহকেরা ‘মোবাইল রিচার্জে ধামাকা ক্যাশব্যাক’ অফারটি কবে থেকে উপভোগ করতে পারবেন?
- গ্রাহকেরা ‘মোবাইল রিচার্জে ধামাকা ক্যাশব্যাক অফারটি ৮ অক্টোবর ২০২৬, রাত ০০:০০ থেকে ১৫ অক্টোবর ২০২৬, রাত ২৩:৫৯:৫৯ পর্যন্ত উপভোগ করতে পারবেন।
৯. একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক কীভাবে ক্যাশব্যাক পাবেন?
- যদি কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই অফারের জন্য আর ক্যাশব্যাক পাবেন না।
১০. একজন গ্রাহক অফার চলাকালীন কত বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন?
- একজন গ্রাহক অফার চলাকালীন সফলভাবে মোবাইল রিচার্জ করে যতবার খুশি ততবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।




