এক ট্যাপ রিচার্জ

এখন রিচার্জ হবে এক ট্যাপে

বিকাশ অ্যাপে এক ট্যাপ রিচার্জ চালু করে, নিজ নাম্বারে রিচার্জ করুন মুহূর্তে, আরো সহজে। 

এখন কোনো পিন বা টাচ/ফেস আইডি ছাড়াই আপনার বিকাশ নিবন্ধিত মোবাইল নাম্বারে এক ট্যাপে রিচার্জ করতে পারবেন আরো সহজে, ১,০০০ টাকা পর্যন্ত।

 সাধারণ জিজ্ঞাসা:

১. এক ট্যাপ রিচার্জ কী?

এক ট্যাপ রিচার্জের মাধ্যমে আপনি পিন বা টাচ/ফেস আইডি ছাড়াই আপনার বিকাশ-নিবন্ধিত মোবাইল নাম্বারে এক ট্যাপে রিচার্জ করতে পারবেন। এক ট্যাপ রিচার্জের সর্বোচ্চ পরিমাণ ১,০০০ টাকা।

২. আমি কি আমার বিকাশ-নিবন্ধিত মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনও নম্বরে রিচার্জের জন্য এক ট্যাপ রিচার্জ ব্যবহার করতে পারি?

না। আপনি শুধু বিকাশ-নিবন্ধিত মোবাইল নাম্বার রিচার্জ করার জন্য এক ট্যাপ রিচার্জ ব্যবহার করতে পারেন।

৩. আমি কীভাবে এক ট্যাপ রিচার্জ চালু করবো?

বিকাশ অ্যাপের সর্বশেষ ভার্সন আপডেট করার পর, আপনি বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ কন্ট্যাক্টস স্ক্রিনে আপনার নাম্বারটি প্রথমবার সিলেক্ট করলে এই ফিচারটি চালু করতে পারবেন। অথবা আপনি বিকাশ অ্যাপের ‘প্রোফাইল’ সেকশন থেকে যেকোনো সময় এটি চালু করতে পারবেন।

৪. আমি কি এক ট্যাপ রিচার্জ বন্ধ করতে পারি?

হ্যাঁ। আপনি বিকাশ অ্যাপের 'প্রোফাইল' সেকশন থেকে এক ট্যাপ রিচার্জ বন্ধ করতে পারেন।

৫. আমি যদি একটি নতুন ডিভাইস থেকে বিকাশ অ্যাপে লগইন করি, তাহলে কি এক ট্যাপ রিচার্জ অপশনটি কাজ করবে?

হ্যাঁ।

৬. কেন আমি সকল সেবায় লেনদেনে এক ট্যাপ ব্যবহার করতে পারছি না?

বর্তমানে আপনি শুধু ‘মোবাইল রিচার্জ’-এ লেনদেন এক ট্যাপ ব্যবহার করতে পারবেন।

৭. আমি ‘১,০০৫’ পরিমাণের জন্য একটি লেনদেন করার চেষ্টা করছি, কিন্তু আমি এক ট্যাপ রিচার্জ ব্যবহার করতে পারছি না। আপনি কি আমাকে এতে সাহায্য করতে পারেন?

আপনার চেষ্টা করা লেনদেন এক ট্যাপ রিচার্জ ব্যবহারের সর্বোচ্চ লিমিট অতিক্রম করে থাকতে পারে অথবা আপনি আপনার বিকাশ-নিবন্ধিত মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে রিচার্জ করছেন।

৮. এক ট্যাপ রিচার্জ ব্যবহারের সর্বোচ্চ লেনদেনের লিমিট কত?

এক ট্যাপ রিচার্জের জন্য সর্বোচ্চ লেনদেনের লিমিট প্রতি লেনদেনে '১,০০০ টাকা'। প্রযোজ্য কুপন (যদি থাকে) সহ সর্বোচ্চ লিমিট বিবেচনা করা হবে।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস