রিচার্জ করুন রিওয়ার্ড পয়েন্টে
এখন রিচার্জ করুন রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করে!
এখন মোবাইল রিচার্জে ডিসকাউন্ট পান আরো সহজে, রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করে! নিজের কিংবা যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জ করার সময় উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস” সিলেক্ট করে রিচার্জের অফার দেখে নিন আর সাথে সাথে পেয়ে যান ডিসকাউন্ট।
যেভাবে ব্যবহার করবেন
• মোবাইল রিচার্জের সময় উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস' সিলেক্ট করে আপনার জন্য প্রযোজ্য রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করে রিচার্জের সব অফার দেখে নিন।
• অ্যাপের হোমস্ক্রিনে ‘কুইক ফিচারসমূহ’ সেকশনে ‘রিওয়ার্ডস’ সিলেক্ট করে দেখে নিন আপনার বর্তমান রিওয়ার্ড পয়েন্টের পরিমাণ।
• প্রতিটি অফারের ক্ষেত্রেই ন্যূনতম লেনদেনের একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। মোবাইল রিচার্জে গিয়ে যে নাম্বারে রিচার্জ করতে চান, তা সিলেক্ট করে এরপর নিচে উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস' বেছে নিলেই ‘সব অফার দেখুন’ এ ট্যাপ করে দেখে নিন অফার, যেখান থেকে আপনার পছন্দের অফার সিলেক্ট করে তার বিস্তারিত দেখে এগিয়ে যান।
দেখে নিন যেভাবে রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করে রিচার্জ করবেন:
হোমস্ক্রিন থেকে মোবাইল রিচার্জ-এ যান
নাম্বার সিলেক্ট করুন
অ্যামাউন্ট টাইপ করে রিওয়ার্ড পয়েন্টস সিলেক্ট করুন
সব দেখুন সিলেক্ট করে আপনার জন্য সব অফার এক্সপ্লোর করুন
ডিসকাউন্ট দেখে কনফার্ম করুন
বিকাশ পিন দিন
বিস্তারিত দেখে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
ব্যস, রিচার্জ হয়ে গেলো রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে

সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন ১: মোবাইল রিচার্জে 'রিওয়ার্ড পয়েন্টস' কী?
এখন মোবাইল রিচার্জের সময় আপনার জমা হওয়া রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ডিসকাউন্ট সহ রিচার্জ করতে পারবেন। মোবাইল রিচার্জ করার সময় উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস' সিলেক্ট করে সরাসরি অফার নিতে পারবেন।
প্রশ্ন ২: আমি কোথায় অফারগুলো দেখতে পাবো?
মোবাইল রিচার্জের সময় উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস' সিলেক্ট করার পর, সেখানে থাকা ‘সব অফার দেখুন’-এ ট্যাপ করে আপনার জন্য প্রযোজ্য সব অফার দেখতে পাবেন।
প্রশ্ন ৩: বিকাশ অ্যাপে আমার জমা হওয়া রিওয়ার্ড পয়েন্টস কোথায় দেখতে পাবো?
অ্যাপের হোমস্ক্রিনে ‘কুইক ফিচারসমূহ’ সেকশনে ‘রিওয়ার্ডস’ সিলেক্ট করে দেখে নিন আপনার বর্তমান রিওয়ার্ড পয়েন্টের পরিমাণ। এছাড়াও ‘আমার বিকাশ’ সেকশন এবং মোবাইল রিচার্জের ‘সার্ভিস সোর্স’ অপশনের ‘অল অফার’ সেকশন থেকেও আপনার রিওয়ার্ড পয়েন্টের পরিমাণ দেখে নিতে পারবেন।
প্রশ্ন ৪: মোবাইল রিচার্জের সময় রিওয়ার্ড পয়েন্টস ব্যবহারের জন্য কি কোনো ন্যূনতম লেনদেনের পরিমাণ নির্ধারিত আছে?
প্রতিটি অফারের ক্ষেত্রেই ন্যূনতম লেনদেনের একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। মোবাইল রিচার্জে গিয়ে যে নাম্বারে রিচার্জ করতে চান, তা সিলেক্ট করে এরপর নিচে উৎস হিসেবে 'রিওয়ার্ড পয়েন্টস' বেছে নিলেই ‘সব অফার দেখুন’ এ ট্যাপ করে দেখে নিন অফার, যেখান থেকে আপনার পছন্দের অফার সিলেক্ট করে তার বিস্তারিত দেখে এগিয়ে যান।
প্রশ্ন ৫: একবার কোনো অফার গ্রহণ করার পর কি তা ফেরত দেওয়া বা অন্য কোনো অফারের সাথে পরিবর্তন করা সম্ভব?
না। একবার কোনো অফার গ্রহণ করা হলে তা আর ফেরত দেওয়া, পরিবর্তন করা বা অন্য কোনো অফারে রূপান্তর করা সম্ভব নয়।