বিকাশ রেমিটেন্সে ক্যাশ আউট কম খরচে!

বিকাশ-এ রেমিটেন্স পাঠালে বা গ্রহণ করলে প্রবাসী ও তাদের পরবারের জন্য থাকছে দারুণ সব অফার।
বিদেশ থেকে প্রিয়জনের বিকাশ একাউন্টে রেমিটেন্সের টাকা পাঠালেই থাকছে আইফোন, ক্যাশব্যাকসহ অনেক অনেক পুরস্কার। আর ৫০ হাজার টাকা বা বেশি রেমিটেন্সের টাকা বিকাশ-এ গ্রহণ করলেই পাচ্ছেন প্রতি মাসে ক্যাশ আউটে ৳৩০০ পর্যন্ত ডিসকাউন্ট।
এছাড়াও বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট খরচ এখন আরও কম, হাজারে মাত্র ৳১৩.৯৫
অফারের মেয়াদ:
১ অগাস্ট ২০২৬, ০০:০০ ঘণ্টা - ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৫৯:৫৯ ঘণ্টা পর্যন্ত
ক্যাম্পেইনের বিস্তারিত:
- শুধুমাত্র বিকাশ একাউন্টে রেমিটেন্স গ্রহণ করলেই ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন
- ৫০ হাজার টাকা বা বেশি রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহক ৩টি ক্যাশ আউট কুপন পাবেন
- প্রতিটি কুপনে ক্যাশ আউট চার্জের উপর ৳১০০ পর্যন্ত ডিসকাউন্ট
- কুপন গুলো পাওয়ার পর থেকে ১০ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে
- একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে প্রতি মাসে একবার করে এই অফার নিতে পারবেন
- সর্বনিম্ন ৫০,০০০ টাকা (হাজারে ২৫ টাকা সরকারি বোনাস ব্যতীত) রেমিটেন্স গ্রহণে এই অফারের জন্য বিবেচিত হবেন
- ক্যাশ আউট কুপনটি যেকোন বিকাশ এজেন্টে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রযোজ্য
বিদেশ থেকে বিকাশ-এ কেন টাকা গ্রহণ করবেন?
- ঘরে বসেই বিদেশ থেকে বিকাশ-এ টাকা গ্রহণ করতে পারবেন
- বিকাশ একাউন্টে যতখুশি তত টাকা বিদেশ থেকে গ্রহণ করতে পারবেন
- টাকা গ্রহণ করতে পারবেন ছুটির দিনও
- সাথে পাবেন হাজারে ২৫ টাকা সরকারি বোনাস
- রেমিটেন্স ক্যাশ আউট হাজারে মাত্র ৭ টাকায় নির্ধারিত এটিএম থেকে
বিকাশ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন:
![]()
| প্রবাসীর জন্য অফার | ||
| দেশ | পার্টনার | অফার |
| সিঙ্গাপুর | ![]() |
রেমিটেন্স পাঠালেই SGD 15 ক্যাশব্যাক* *ন্যূনতম SGD 300 পাঠালে |
| মালয়েশিয়া | ![]() |
RM 300 জেতার সুযোগ প্রথমবার বিকাশ-এ রেমিটেন্স পাঠালেই |
| সংযুক্ত আরব আমিরাত | ![]() |
বিকাশ-এ সেরা এক্সচেঞ্জ রেট |
যোগ্যতা এবং শর্তাবলি:
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্টে সফলভাবে রেমিটেন্স গ্রহণ করে কুপন উপভোগ করতে পারবেন।
- সফলভাবে রেমিটেন্স গ্রহণ করার সাথে সাথেই সংশ্লিষ্ট গ্রাহক অফার/অফারগুলো পাবেন।
- বিকাশ যেকোনো সময়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন করার অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- বিকাশ গ্রাহকের কোনো আচরণ যদি যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করে যে শর্তাবলি লঙ্ঘন করা হয়েছে, বিকাশ গ্রাহক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার করেছেন অথবা বিকাশ গ্রাহক কর্তৃক অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়েছে, তাহলে বিকাশ কুপন বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।
- যদি ভুলবশত বা/এবং কোনো ভুল হিসাবের কারণে বিকাশ গ্রাহকের কাছে কুপন জমা হয়ে যায়, তাহলে বিকাশ তা ফেরত নেওয়ার অধিকার সংরক্ষণ করে। এধরনের পরিস্থিতিতে, বিকাশ গ্রাহকের কোনো আপত্তি থাকবেনা।
- যদি বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাস সমস্যা ব্যতীত অন্য কোনো কারণে কুপন বিতরণ সফল না হয়, তাহলে ক্যাম্পেইনের সময়কালের পরে বিকাশ ২ (দুই) মাসের মধ্যে আরো ৩ (তিন) বার কুপন বিতরণ করার চেষ্টা করবে। যদি সমস্যাটি পরবর্তীতে থাকে, তাহলে বিকাশ সমস্যাটি সমাধানের জন্য বিকাশ গ্রাহকের সাথে যোগাযোগ করবে (যদি সমস্যাটি বিকাশ গ্রাহকের পক্ষ থেকে হয়) এবং আবার কুপন বিতরণের চেষ্টা করবে। যদি সমস্যাটি অব্যাহত থাকে এবং বিকাশ গ্রাহক সমস্যাটি সমাধানের জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেন এবং চেষ্টা করার পরেও কুপন বিতরণ করা না যায়, তাহলে ৩০ দিন পরে, কুপন বাতিল করা হবে এবং বিকাশ গ্রাহকের কুপনের পরিমাণের উপর কোনো দাবি থাকবে না।
- যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি থেকে উদ্ভূত কোনো সমস্যার জন্য বিকাশ দায়ী থাকবেনা। কোনো অবস্থাতেই প্রচারণার ফলে উদ্ভূত সম্ভাব্য ক্ষতি বা প্রতিকূল পরিস্থিতির জন্য বিকাশ দায়ী থাকবেনা।
- যোগ্য বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্টটি সক্রিয় অবস্থায় থাকতে হবে। বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাসে কোনো সমস্যার কারণে যদি কুপন বিতরণ সফল না হয়, তাহলে কুপনটি বাতিল করা হবে এবং বিকাশ গ্রাহকের কুপনের পরিমাণের উপর কোনো দাবি থাকবে না।
- বিকাশ গ্রাহকের জন্য কুপনের পরিবর্তে সমপরিমাণ ক্যাশ গ্রহণ করা প্রযোজ্য নয়।
- এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে, বিকাশ গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলি নিঃশর্তভাবে মেনে নিয়েছেন বলে গণ্য হবেন।
- এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসায়, অনুগ্রহ করে বিকাশ গ্রাহক হেল্পলাইনে (১৬২৪৭) যোগাযোগ করুন।


