এফডিআর (ফিক্সড ডিপোজিট)
এফডিআর (ফিক্সড ডিপোজিট) খুলতে
এখানে ক্লিক করুন
বিকাশ অ্যাপে এফডিআর (ফিক্সড ডিপোজিট) করে নিরাপদে বাড়ান আপনার সেভিংস
এখন বিকাশ অ্যাপ থেকেই ব্যাংকে যাওয়া বা কাগজপত্র ছাড়া এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর (ফিক্সড ডিপোজিট) করুন, মুনাফা পান।
বিকাশ অ্যাপের সেভিংস অপশনে গিয়ে মাত্র ১০,০০০ টাকা থেকে মিনিটেই খুলতে পারবেন । মেয়াদ ও টাকার পরিমাণ দিয়ে পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিলেক্ট করুন, প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই হয়ে যাবে আপনার এফডিআর (ফিক্সড ডিপোজিট)।
এফডিআর (ফিক্সড ডিপোজিট) কী?
এফডিআর (ফিক্সড ডিপোজিট) হলো এমন একটি সেভিংস সুবিধা, যেখানে আপনি এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন। এই সময়ের মধ্যে আপনার জমাকৃত টাকার ওপর প্রযোজ্য হারে মুনাফা যুক্ত হয়। নির্দিষ্ট মেয়াদে আপনি মূল টাকার সঙ্গে অর্জিত মুনাফাও পান।
DPS-এর ক্ষেত্রে সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সময় পরপর টাকা জমা দিতে হয়। কিন্তু FDR-এর ক্ষেত্রে শুরুতেই একবারে পুরো টাকা জমা দিতে হয়।
কখন এফডিআর (ফিক্সড ডিপোজিট) করার কথা ভাববেন?
যদি হাতে কিছু পরিমাণ টাকা থাকে যা খুব শীঘ্রই আপনার প্রয়োজন হবে না, তাহলে সেই টাকা এফডিআর-এ রাখুন, মুনাফা পান।
নিচের যেকোনো উদ্দেশ্যে এফডিআর হতে পারে একটি ভালো সিদ্ধান্তঃ
* হাতে থাকা উদ্বৃত্ত টাকা থেকে লাভ অর্জন করতে চাইলে
* ব্যবসার অতিরিক্ত লাভের টাকা নিরাপদে সংরক্ষণ করতে চাইলে
* সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য টাকা জমাতে চাইলে
* বাড়ি সংস্কারের মতো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য টাকা সংরক্ষণ করতে চাইলে
* জরুরি প্রয়োজনের জন্য একটি ফান্ড বা তহবিল গড়ে তুলতে চাইলে
কেন বিকাশ অ্যাপে FDR করবেন?
বিকাশ অ্যাপের মাধ্যমে FDR খোলা সহজ, নিরাপদ এবং সম্পূর্ণ ডিজিটাল।
সুবিধাসমূহ
* দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে এফডিআর খোলা যায়
* কোনো কাগজপত্রের প্রয়োজন নেই
* ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই
* মাত্র ১০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত এফডিআর করার সুযোগ
* ৬ মাস অথবা ১২ মাস মেয়াদ নির্বাচন করার সুবিধা
* পার্টনার ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিরাপদে টাকা জমা রাখা যায়
* বিকাশ অ্যাপ থেকেই সহজে যেকোন সময় নিজের চালু করা এফডিআর-এর সকল তথ্য পাওয়া যায়
* নির্ধারিত সময় অনুযায়ী লাভ গ্রহণের সুবিধা
বিকাশ অ্যাপে কীভাবে এফডিআর খুলবেন?
মাত্র কয়েকটি সহজ ধাপেই এফডিআর খুলতে পারবেন।
১. বিকাশ অ্যাপ খুলে সেভিংস-এ ট্যাপ করুন
২. নতুন সেভিংস খুলুন ট্যাপ করুন
৩. এফডিআর (ফিক্সড ডিপোজিট) নির্বাচন করুন
৪. আপনার পছন্দের মেয়াদ (৬ মাস বা ১২ মাস) নির্বাচন করুন
৫. এফডিআর-এর পরিমাণ সিলেক্ট করুন (ন্যূনতম ১০,০০০ টাকা)
৬. কিভাবে মুনাফা পেতে চান তা নির্বাচন করুন
৭. আপনার পছন্দের পার্টনার ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করুন
৮. অটো রিনিউ চালু করুন (অপশনাল)
৯. নমিনির তথ্য দিন
১০. সব তথ্য ভালোভাবে যাচাই করুন
১১. বিকাশ PIN দিন
১২. নিশ্চিত করুন
১৩. এফডিআর সফলভাবে সম্পন্ন হলে অ্যাপে একটি কনফার্মেশন পাবেন।
