মাসিক ডিপিএস
এখন টাকা জমান প্রতি মাসে, বিকাশ-এ!
এখন ঘরে বসে, নিশ্চিন্তে মাসিক ডিপিএস খুলে, টাকা জমান ব্র্যাক ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংকের সিটি ইসলামিক পিএলসি-তে, বিকাশ অ্যাপের মাধ্যমে!
* নেই কোনো কাগজপত্রের ঝামেলা
* মেয়াদ শেষে মুনাফাসহ টাকা ক্যাশ আউট করুন চার্জ ফ্রি
* মাত্র ৫০০ টাকা থেকে শুরু
তাই আজই খুলে ফেলুন মাসিক ডিপিএস, বিকাশ অ্যাপ দিয়ে!
মাসিক ডিপিএস এর বিস্তারিত
- জমার পরিমাণ: প্রতি মাসে ৫০০/১,০০০/২,০০০/২,৫০০/৩,০০০/৫,০০০/১০,০০০/২০,০০০ টাকা
- মেয়াদ: ৬/১২/২৪/৩৬/৪৮ মাস
- মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচ লাগবেনা
- দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারি শুল্ক প্রযোজ্য হবে
জেনে নিন বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে টাকা জমানো শুরু করবেন

- বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে 'সেভিংস' বাটনে ট্যাপ করে নিয়ম ও শর্তাবলি’তে সম্মতি দিয়ে এগিয়ে যান।
- এখন ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করুন।
- সেভিংস এর ধরন থেকে “ডিপিএস অথবা ইসলামিক ডিপিএস” বেছে নিন।
- সেভিংস-এর উদ্দেশ্য নির্বাচন করুন।
- সেভিংস-এর মেয়াদ হিসেবে ৬/১২/২৪/৩৬/৪৮ মাস বেছে নিন।
- ডিপিএস এর ধরন হিসেবে মাসিক নির্বাচন করুন।
- যে পরিমাণ টাকা জমাবেন (প্রতি মাসে ৫০০/১,০০০/২,০০০/২,৫০০/৩,০০০/৫,০০০/১০,০০০/২০,০০০ টাকা) তা সিলেক্ট করুন।
- আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দের ডিপিএস বেছে নিয়ে মোট জমার তথ্য দেখে এগিয়ে যান।
- আপনার নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিন।
- ডিপিএসের বিস্তারিত দেখুন।
- নিয়ম ও শর্তাবলি পড়ে এগিয়ে যান।
- আপনার বিকাশ একাউন্টের পিন দিন।
- স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
- ডিপিএস-এর রিকোয়েস্টটি সম্পন্ন হলে, বিকাশ ও ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে কনফার্মেশন মেসেজ পাবেন।
ব্যাস! আপনি সফলভাবে ডিজিটাল পদ্ধতিতে খুলে ফেললেন আপনার মাসিক ডিপিএস। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। আপনার ডিপিএসের সম্পূর্ণ মেয়াদ শেষে, মুনাফাসহ মোট জমা আপনার বিকাশ একাউন্টে জমা হবে এবং ক্যাশ আউট করুন কোনো চার্জ ছাড়াই!
এছাড়া ডিপিএস সম্পর্কিত নিচের বিষয়গুলো অবশ্যই জেনে নিন
- আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক ডিপিএস খুলতে পারবেন
- ডিপিএসে নমিনির তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন
- ডিপিএসের জন্য বিকাশ/প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লুকানো/অতিরিক্ত চার্জ নেই
- ডিপিএসের গ্রাহক যদি মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা বা আংশিক পরিমাণ ক্যাশ আউট করেন, বিকাশ প্রযোজ্য ক্যাশ আউট খরচ মওকুফ করবে
- ৩ মাস পূর্ণ হবার আগে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কোনো ডিপিএস বাতিল করা সম্ভব নয়। তবে আপনি ৩ মাস শেষে যেকোনো সময় এনক্যাশমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন
- আপনার বিকাশ একাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড কখনো কারো সাথে শেয়ার বা প্রকাশ করবেননা। আপনার বিকাশ একাউন্টের পিন, ওটিপি এবং অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে এই ডিপিএস সুবিধা বাতিল করে দেয় তবে বিকাশ-এর কোনো দায় বহন করবেনা
- আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার ডিপিএস বন্ধ করতে চান, তবে আপনি আপনার নির্বাচিত ডিপিএস অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন। অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন
- বিকাশ নির্ধারিত দিনে গ্রাহকদের আমানত/কিস্তির পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে। আপনার বিকাশ গ্রাহক একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স/অর্থ না থাকলে বা কিস্তির টাকা একাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার একাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী ৭ দিন বিকাশ আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে। যদি আপনার বিকাশ একাউন্টে অপর্যাপ্ত স্থিতি/ব্যালেন্স থাকার কারণে অথবা একাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নেওয়া সম্ভব না হয়, তবে আপনি উক্ত দিনের মুনাফা পাবেননা
- যদি কিস্তি সংগ্রহের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয়, তবে আপনি কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন বলে গণ্য হবে এবং উক্ত আমানতের পরিমাণের উপর আপনি মুনাফা পাবেননা। অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন
- আর্থিক প্রতিষ্ঠান তার নীতিমালা অনুযায়ী মুনাফার হার কোনো কারণ দর্শানো ব্যতিরেকে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করে
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে