রিকোয়েস্ট মানি
প্রয়োজন হোক যেমনই, বিকাশ অ্যাপে করুন রিকোয়েস্ট মানি
এখন প্রয়োজনে বা আবদারে, আপনার প্রিয়জনকে রিকোয়েস্ট মানি করতে পারবেন বিকাশ অ্যাপে! একজনকে বা গ্রুপ করে, আপনি রিকোয়েস্ট মানি করতে পারবেন আপনার সুবিধামতো, যেকোনো সময়!
কীভাবে রিকোয়েস্ট মানি করবেন?
- রিকোয়েস্ট করতে বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি’তে ট্যাপ করুন
- যে কন্ট্যাক্টে রিকোয়েস্ট করতে চান, তা সিলেক্ট করুন
- টাকার পরিমাণ দিন
- নোট লিখে আর বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই রিকোয়েস্ট মানি সাবমিট হয়ে যাবে
- এবার রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্ট মানি’র নোটিফিকেশন অথবা বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি’র ড্যাশবোর্ড থেকে আপনার রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সেন্ড মানি করতে পারবেন
কীভাবে গ্রুপ রিকোয়েস্ট মানি করবেন?
- রিকোয়েস্ট মানি’র গ্রুপ তৈরি করতে বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি অপশনের ভেতরে গ্রুপ বাটনে ট্যাপ করুন
- সর্বোচ্চ ১০টি কন্ট্যাক্ট এবং গ্রুপের নাম সিলেক্ট করুন
- মোট রিকোয়েস্ট মানির পরিমাণ দিন, যেখানে আপনি চাইলে প্রতি নাম্বারে সমানভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমাণ টাকা রিকোয়েস্ট করতে পারবেন
- গ্রুপের বিস্তারিত দেখে, নোট লিখে, আর বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই গ্রুপ রিকোয়েস্ট মানি সাবমিট হয়ে যাবে
- এবার রিকোয়েস্ট গ্রহণকারীরা রিকোয়েস্ট মানি’র নোটিফিকেশন অথবা বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি’র ড্যাশবোর্ড থেকে আপনার রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সেন্ড মানি করতে পারবেন
- এছাড়া গ্রুপ রিকোয়েস্ট মানি বাটনে ট্যাপ করে সেভ করা গ্রুপগুলোতে গ্রুপ রিকোয়েস্ট মানি করতে পারবেন
রিকোয়েস্ট মানি’র নিয়মাবলি
- একজন গ্রাহক একজন অথবা গ্রুপ করে রিকোয়েস্ট মানি করতে পারবেন
- একটি গ্রুপে সর্বোচ্চ ১০ জন সদস্য থাকতে পারবে
- একটি গ্রুপের জন্য ন্যূনতম ২ জন সদস্যের প্রয়োজন
- গ্রুপে নিজের নাম্বার ব্যবহার করা যাবেনা
- গ্রুপ সদস্যদের মাঝে আপনি চাইলে একই অ্যামাউন্ট অথবা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট রিকোয়েস্ট মানি করতে পারবেন
- একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করতে পারেন
- রিকোয়েস্ট মানি করতে কোনো চার্জ প্রযোজ্য নয়
- রিকোয়েস্ট মানি’তে সম্মতি দিয়ে লেনদেনের জন্য সেন্ড মানি’র নিয়মিত চার্জ প্রযোজ্য (প্রিয় নাম্বার এবং অন্য নাম্বার উভয়)
- রিকোয়েস্ট মানি’তে সম্মতি দিয়ে লেনদেনের জন্য সেন্ড মানি’র দৈনিক ও মাসিক লিমিট প্রযোজ্য
- রিকোয়েস্ট মানি শুধুমাত্র বিকাশ অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য
- রিকোয়েস্টকারীকে তাদের রিকোয়েস্ট বাতিল করে জানাতে পারেন। রিকোয়েস্টকারী একটি রিকোয়েস্ট বাতিল হওয়ার নোটিফিকেশন পাবেন
- যদি চান, রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্টকারীকে ব্লক করতে পারেন যাতে সে ভবিষ্যতে আর কোনো রিকোয়েস্ট পাঠাতে না পারে সেই গ্রাহককে
- রিকোয়েস্ট মানি অপশনের মধ্যে ব্লক করা কন্ট্যাক্টসের তালিকা থেকে সবসময় একটি কন্ট্যাক্টকে আনব্লকও করতে পারেন
- একদিনে সর্বোচ্চ ১০টি রিকোয়েস্ট মানি করতে পারেন (গ্রুপ এবং একক মিলিয়ে)
- একদিনে একই কন্ট্যাক্টকে সর্বোচ্চ ১টি রিকোয়েস্ট মানি করতে পারেন
- দিনে সর্বোচ্চ ৩টি রিকোয়েস্ট মানি পেতে পারেন
- একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা রিকোয়েস্ট মানি করতে পারেন