বাংলা কিউআর
বাংলা কিউআর-এর বাংলাদেশ ব্যাংকের প্রচারণা কর্মসূচি উদ্বোধন

বাংলা কিউআর-এর বাংলাদেশ ব্যাংকের প্রচারণা কর্মসূচি উদ্বোধন

পোস্ট করেছেন bKash Limited

১৮ জুন ২০২৬ | ১ মিনিটের পাঠ্য

Bangla QR-এর মাধ্যমে লেনদেন প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১ জুলাই ২০২৬ তারিখ থেকে সারাদেশে বাংলা কিউআর (Bangla QR) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাস্তবায়ন উপলক্ষে ১০ জুন ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংক চত্বরে তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP), পেমেন্ট সিস্টেমস অপারেটর (PSO) এর প্রধান নির্বাহীগণের অংশগ্রহণে একটি প্রচারণা কর্মসূচি শুরু করেছে। 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বাংলাদেশের তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP), পেমেন্ট সিস্টেমস অপারেটর (PSO) এর প্রধান নির্বাহীগণের সাথে তিনি একটি ফটোসেশনে অংশগ্ৰহণ করেন। 
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকল ব্যাংক ও অংশীজনের সহযোগিতায় ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে।
বাংলা কিউআরের সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: Bangladesh Bank-The Central Bank of Bangladesh ফেসবুক পেইজ

আর্টিকেল শেয়ার করুন
  • Facebook share
  • Linkedin share
সার্ভিসেস
হেল্প