পে বিল-এ মেগা অফার
মেয়াদ: ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত
প্রতিদিন, প্রতি মিনিটে,
ডাবল অফার বিল বিকাশ-এ!
বিকাশ নিয়ে এলো পে বিলে মেগা অফার! এখন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট বা টিভি’র বিল বিকাশ করলে প্রতি মিনিটে ৫০% ক্যাশব্যাক তো আছেই, সাথে প্রতিদিন পাবেন ৪৩’’ স্মার্ট টিভি!
অফারের বিস্তারিত:
|
|
পে বিল অফার ১ |
পে বিল অফার ২ |
|
বিস্তারিত |
প্রতি মিনিটে ১ম গ্রাহক হিসেবে বিল বিকাশ করলেই ৫০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ৳১০০ পর্যন্ত |
প্রতিদিন সর্বোচ্চ বিল বিকাশ করলেই স্মার্টটিভি কুপন |
|
সময়সীমা |
১-১৫ অক্টোবর, ২০২৬ প্রতিদিন সকাল ১০টা - বিকেল ৬টা |
১-১৫ অক্টোবর, ২০২৬ প্রতিদিন |
|
যেসকল বিলে প্রযোজ্য |
বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি’র বিল |
বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি’র বিল |
কুপনের বিস্তারিত:
● ৳৪৫,০০১ পেমেন্ট কুপন পাবেন
● কুপনের মেয়াদ: ৩০ দিন
● যেসব আউটলেটে কুপন উপভোগ করা যাবে: আউটলেটের তালিকা দেখুন
● ক্যাম্পেইন শেষ হওয়ার পর ১৪ কর্মদিবসের মধ্যে কুপন প্রদান করা হবে
অফারের মেয়াদ: ১ - ১৫ অক্টোবর, ২০২৬
শর্তাবলি
● সক্রিয় বিকাশ একাউন্ট ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
● টিভি কুপন পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সক্রিয় থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত কারণে কুপন প্রদান সফল না হলে গ্রাহক এই অফার পাওয়ার যোগ্য হবেন না।
● গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে কুপন প্রদান সফল না হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার কুপন প্রদানের চেষ্টা করা হবে। সবগুলো চেষ্টা ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই ক্যাম্পেইনের কুপন পাওয়ার অধিকারী থাকবেন না।
● বিকাশ পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের শর্তাবলি পরিবর্তন/পরিমার্জন অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
● কোনো গ্রাহক ক্যাম্পেইনের সুবিধা পাওয়ার জন্য প্রতারণামূলক, সন্দেহজনক, যোগসাজশমূলক বা অপব্যবহারমূলক কার্যক্রমে যুক্ত হয়েছেন বলে বিকাশ-এর যুক্তিসঙ্গত সন্দেহ হলে, ওই গ্রাহক ক্যাম্পেইনের পুরস্কার পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। গ্রাহকের যোগ্যতা ও পুরস্কার পাওয়ার অধিকার নির্ধারণের অধিকার বিকাশ সংরক্ষণ করে এবং এবিষয়ে বিকাশ-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ ধরনের গ্রাহকের বিকাশ একাউন্টের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যৎ বিকাশ ক্যাম্পেইনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার অধিকারও বিকাশ সংরক্ষণ করে।
সাধারণ জিজ্ঞাসা
১. এই অফারের মেয়াদ কতদিন?
● অফার ১: ১ - ১৫ অক্টোবর, ২০২৬, প্রতিদিন সকাল ১০টা - বিকেল ৬টা
● অফার ২: ১ - ১৫ অক্টোবর, ২০২৬
২. অফার কী?
-
প্রতি মিনিটের প্রথম গ্রাহক পাবেন ৫০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ৳১০০ পর্যন্ত
-
প্রতিদিন সর্বোচ্চ পে বিল করলেই পাবেন ৪৩’’ ইঞ্চি স্মার্ট টিভি কুপন (৪৫,০০১ টাকার কুপন)
৩. অফার ১ কখন পাবো?
- আপনি বিজয়ী হলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
৪. অফার ২ এর বিজয়ী কিনা কীভাবে জানবো?
- ক্যাম্পেইনের বিজয়ীদের বিকাশ-এর পক্ষ থেকে ফোন কলের মাধ্যমে জানানো হবে।
৫. টিভি বিজয়ী নির্বাচিত হলে কখন অফার পাব?
- টিভি কুপন প্রদানের তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে বিকাশ-এর পক্ষ থেকে ফোন কলের মাধ্যমে জানানো হবে।
৬. অফার ২ এর ক্ষেত্রে কি লিমিট রয়েছে?
- অফার ২ চলাকালীন সময়ে একজন গ্রাহক সর্বোচ্চ একবার স্মার্ট টিভি বিজয়ী হতে পারবেন।
৭. অফার ২ এর নির্বাচিত বিজয়ীর সাথে ফোনে যোগাযোগ না হলে কী হবে?
- অফার ২ এর নির্বাচিত বিজয়ীর সাথে পরপর ৩ বার ফোনে যোগাযোগ করা সম্ভব না হলে বা তিনি অনুপস্থিত থাকলে, বিজয়ী তালিকার পরবর্তী যোগ্য গ্রাহককে ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
৮. অফার পেতে দেরি হতে পারে কি? হলে কী করবো?
- অপ্রত্যাশিত বা অজানা কারণে অফার প্রদান বিলম্ব হতে পারে। অফার না পেলে বিস্তারিত জানতে ১৬২৪৭ নাম্বারে কল করুন অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেজ, ওয়েব চ্যাট (Live Chat Service) বা [email protected]-এ যোগাযোগ করুন।