আশা'র কিস্তি বিকাশ করুন সহজে
মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত
বিকাশ অ্যাপ-এ আশা'র কিস্তি বিকাশ করুন সহজে, সাথে ক্যাশব্যাক অফার!
বিকাশ অ্যাপ দিয়ে আশা’র কিস্তি বিকাশ করুন সহজে। বিকাশ অ্যাপ থেকে আশা’র ন্যূনতম ৳৫০ কিস্তি পেমেন্ট করলেই পাচ্ছেন ১% ক্যাশব্যাক, প্রতিবারে সর্বোচ্চ ৳১৫ পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বমোট ৫ বার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন (মোট ৳৭৫ পর্যন্ত)।
অফারের বিস্তারিত
-
ন্যূনতম পেমেন্ট: ৳৫০
-
ক্যাশব্যাক: ১%, সর্বোচ্চ ৳১৫
-
একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ: ৫ বার (মোট ৳৭৫ পর্যন্ত)
অফারের মেয়াদ
১ অক্টোবর ২০২৬, ০০:০০:০০টা থেকে ৩১ ডিসেম্বর ২০২৬, ২৩:৫৯:৫৯টা পর্যন্ত।
শর্তাবলি
১। এই অফারটি সচল বিকাশ অ্যাকাউন্টধারী সকল গ্রাহকের জন্য প্রযোজ্য। অফারটি পেতে গ্রাহকের একাউন্টের আউটগোয়িং ও ইনকামিং ট্রানজেকশন সচল থাকতে হবে।
২। অংশগ্রহণকারী মার্চেন্টকে (আশা) বিকাশ একাউন্ট থেকে সফলভাবে পেমেন্ট করলেই গ্রাহক অফারটি পাবেন।
৩। কোনো অনাকাঙ্ক্ষিত বা অনির্ধারিত কারণে (গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া) যোগ্য গ্রাহক ক্যাশব্যাক না পেলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পর দুই মাসের মধ্যে তিনটি বিরতিতে বিকাশ ম্যানুয়ালি ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করবে। সব চেষ্টা ব্যর্থ হলে গ্রাহক আর ক্যাম্পেইনের অফারটি পাওয়ার জন্য যোগ্য থাকবেন না।
৪। কোনো নির্দিষ্ট ট্রানজেকশন এবং/অথবা গ্রাহকের ট্রানজেকশন ব্যবহারে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যৌক্তিক সন্দেহ থাকলে বিকাশ অফারের ক্যাশব্যাক বাতিল করার অধিকার রাখে।
৫। মার্চেন্ট কোনো পণ্য/সেবা সরবরাহ করতে ব্যর্থ হলে তার জন্য বিকাশ দায়ী থাকবে না, কারণ বিকাশ শুধুমাত্র পেমেন্ট সেবা প্রদান করছে।
৬। পণ্য/সেবা সরবরাহ না হওয়ার কারণে মার্চেন্ট গ্রাহককে কোনো অর্থ ফেরত দিলে সংশ্লিষ্ট ট্রানজেকশনটি বাতিল বলে গণ্য হবে না এবং গ্রাহকের অফার লিমিট পুনর্বহাল করার জন্য বিকাশ বাধ্য থাকবে না। ওই ট্রানজেকশনের জন্য অফারটি গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে।
৭। ভুল পেমেন্টের ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৮। কোনো ট্রানজেকশন রিভার্সাল (সম্পূর্ণ বা আংশিক রিফান্ড) হলে প্রযোজ্য ক্ষেত্রে পুরো ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে।
৯। বিকাশ ও অংশগ্রহণকারী মার্চেন্ট যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/পরিবর্ধন বা পুরো ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে।
সাধারণ জিজ্ঞাসা
১। অফারটি কতদিন চলবে?
অফারটি ১ অক্টোবর ২০২৬, ০০:০০:০০টা থেকে ৩১ ডিসেম্বর ২০২৬, ২৩:৫৯:৫৯টা পর্যন্ত চলবে।
২। ক্যাশব্যাকের পরিমাণ কত?
আশা’র কিস্তিতে ন্যূনতম ৳৫০ পেমেন্ট করলে ১% ক্যাশব্যাক পাবেন, প্রতিবারে সর্বোচ্চ ৳১৫ পর্যন্ত।
৩। ক্যাশব্যাকের কোনো লিমিট আছে কি?
প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ৳১৫ এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৫ বার ক্যাশব্যাক পাওয়া যাবে (মোট ৳৭৫ পর্যন্ত)।
৪। ক্যাশব্যাক পেতে কোন মাধ্যমে পেমেন্ট করতে হবে?
বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে।
৫। ক্যাশব্যাক পেতে কি আমার একাউন্ট সচল থাকতে হবে?
হ্যাঁ। ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং ট্রানজেকশন সচল থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক দেওয়া সম্ভব না হলে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।
৬। সফলভাবে পেমেন্ট করলেই কি ক্যাশব্যাক পাব?
গ্রাহকের পেমেন্টটি বৈধ হলে, বিকাশ ট্রানজেকশনটিকে সঠিক হিসেবে শনাক্ত করলে এবং গ্রাহকের ইনকামিং ট্রানজেকশন সচল থাকলে ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে কোনো ট্রানজেকশন এবং/অথবা গ্রাহকের ট্রানজেকশন ব্যবহারে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যৌক্তিক সন্দেহ থাকলে বিকাশ ক্যাশব্যাক বাতিল করার অধিকার রাখে।
৭। ক্যাশব্যাক পেতে বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? হলে কী করতে হবে?
যোগ্যতার ভিত্তিতে সাধারণত ক্যাশব্যাক তাৎক্ষণিকভাবে পাওয়ার কথা। তবে অনাকাঙ্ক্ষিত বা অনির্ধারিত কারণে ক্যাশব্যাক পেতে বিলম্ব হতে পারে। ক্যাশব্যাক না পেলে ১৬২৪৭-এ কল করতে পারেন অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এ যোগাযোগ করতে পারেন। এছাড়া [email protected]এ ই-মেইল করেও বিস্তারিত জানতে পারবেন।