বুরোর কিস্তি বিকাশ করলেই অফার

মেয়াদ: ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত

বুরোর কিস্তি বিকাশ করলেই অফার
বিকাশ-এ ব্যুরো বাংলাদেশ-এর কিস্তি দিলেই পাচ্ছেন ১% ক্যাশব্যাক (সর্বোচ্চ ৳৫০)। অফার চলাকালীন একবার।

বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ-এ জমা দিলেই অফার


১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিকাশ-এর মাধ্যমে বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করেননি এমন গ্রাহকেরা এখন বিকাশ-এ কিস্তি দিলেই পাচ্ছেন ১% ক্যাশব্যাক (সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত)! অর্থাৎ, এই বছর বিকাশ দিয়ে বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি দেননি এমন গ্রাহকেরা অফার চলাকালীন কিস্তি দিলেই ক্যাশব্যাক পাবেন। সাথে পেয়ে যাবেন এনজিও থেকে ডিজিটাল রিসিট। অফারটি অফার চলাকালীন সময়ে একবার উপভোগ করা যাবে।

 

অফারের মেয়াদ
২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত

 

শর্তাবলি

১. সক্রিয় বিকাশ একাউন্ট এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা নির্দিষ্ট গ্রাহকরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (PGW) অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট/বিল পে-এর মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন (একাউন্ট অবশ্যই Trust Level-2 বা Trust Level-3 হতে হবে)।

২. গ্রাহক যোগ্যতা: ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিকাশ-এর মাধ্যমে বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি-এ কোনো পেমেন্ট/কিস্তি দেননি এমন গ্রাহকরা ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কিস্তি পরিশোধ করে এই অফারটি পাবেন। উক্ত সময়ে (১ জানুয়ারি - ৩১ আগস্ট ২০২৬) পেমেন্ট করা গ্রাহকেরা এই অফারের আওতাভুক্ত হবেন না।

৩. কোনো অজানা/অনাকাঙ্ক্ষিত কারণে (গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া) যোগ্য গ্রাহক অফার উপভোগ করতে ব্যর্থ হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩টি ধাপে বিকাশ ম্যানুয়ালি ক্যাশব্যাক প্রদান করবে। সবগুলো প্রচেষ্টা ব্যর্থ হলে পরবর্তীতে আর কোনো প্রচেষ্টা করা হবে না এবং গ্রাহক আর এই ক্যাম্পেইনের অফারের জন্য যোগ্য থাকবেন না।

৪. বিকাশ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেট অংশগ্রহণ পরিবর্তন বা সংশোধন করার কিংবা পুরো ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৫. কোনো নির্দিষ্ট ট্রানজেকশন বা গ্রাহকের লেনদেনের আচরণ থেকে যদি যৌক্তিকভাবে মনে হয় যে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার করা হয়েছে, তাহলে বিকাশ ক্যাশব্যাক বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৬. পণ্যের প্রাপ্যতা বা সেবা নিশ্চিত করতে মার্চেন্ট ব্যর্থ হলে তার জন্য বিকাশ দায়ী থাকবে না, কারণ বিকাশ শুধুমাত্র গ্রাহককে পেমেন্ট সেবা প্রদান করে। মার্চেন্ট থেকে গ্রাহককে কোনো রিফান্ড প্রদান করা হলেও, সংশ্লিষ্ট ট্রানজেকশন বাতিল বলে গণ্য হবে না। ফলে ওই ট্রানজেকশনের জন্য ক্যাম্পেইন চলাকালীন অফারের যোগ্যতা পুনর্বহাল করতে বিকাশ বাধ্য থাকবে না।

৭. গ্রাহক মার্চেন্টের ওয়েবসাইট/অ্যাপে ভুল পেমেন্ট করলে সংশ্লিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

সাধারণ জিজ্ঞাসা

১. ক্যাম্পেইন অফারের সময়সীমা কতদিন?
• অফারটি ২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০০:০০ থেকে ৩০ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত চলবে।

২. অফারটি কোন গ্রাহকদের জন্য প্রযোজ্য?
• ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিকাশ-এর মাধ্যমে বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি বা পেমেন্ট দেননি এমন নির্দিষ্ট গ্রাহকরা এই অফারটি পাবেন।

৩. ক্যাশব্যাক অফার কী?
• বুরো বাংলাদেশ-এর সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ করলেই যোগ্য গ্রাহক তাৎক্ষণিক ১% ক্যাশব্যাক (সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত) পাবেন।

৪. ক্যাম্পেইনে কোনো লিমিট আছে কি?
• হ্যাঁ। ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহক ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

৫. যেকোনো পেমেন্ট অ্যামাউন্টে কি ক্যাশব্যাক পাওয়া যাবে?
• না। গ্রাহক ন্যূনতম ৫০ টাকা বা তার বেশি কিস্তি বিকাশ করলে ক্যাশব্যাক পাবেন।

৬. ক্যাশব্যাক পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?
• গ্রাহকেরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (PGW) এবং *২৪৭# (USSD)-এর মাধ্যমে সফলভাবে পেমেন্ট করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

৭. ক্যাশব্যাক পেতে কি একাউন্ট ‘Active Status’-এ থাকতে হবে?
• হ্যাঁ, ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।

৮. পেমেন্ট সফল হলেই কি ক্যাশব্যাক পাওয়া যাবে?
• গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে পেমেন্ট সফল ও গ্রহণযোগ্য হলে ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে অপব্যবহারের সন্দেহ হলে বিকাশ ক্যাশব্যাক বাতিলের অধিকার রাখে।

৯. ক্যাশব্যাক পেতে দেরি হওয়ার সম্ভাবনা আছে কি? থাকলে কী করতে হবে?
• সাধারণত গ্রাহক তাৎক্ষণিকভাবে ক্যাশব্যাক পাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কারণে বিলম্ব হলে ১৬২৪৭ নম্বরে কল, বিকাশ সেন্টার/কেয়ার, ফেসবুক পেজ, লাইভ চ্যাট অথবা [email protected]এ যোগাযোগ করতে পারবেন।

সার্ভিসেস
কাস্টমার সার্ভিস