পদ্মা সেতু টোলে ক্যাশব্যাক
মেয়াদ: ৩০ জুন ২০২৬ পর্যন্ত
পদ্মা সেতুর টোল দিন বিকাশ-এ!
টোল বুথে না থামতে গাড়ি রেজিস্ট্রেশন করুন বিকাশ-এ। পদ্মা সেতুর টোল বিকাশ পেমেন্ট করতে D-Toll রিচার্জ করুন। না আছে টোল বুথে থামার টেনশন, না আছে ভাংতির ঝামেলা! । এছাড়া D-Toll-এ রিচার্জে ১০% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ৳১০০ পর্যন্ত, অফার চলাকালীন একবার
সার্ভিসের বিস্তারিত
যেভাবে বিকাশ অ্যাপে রেজিস্ট্রেশন করবেন:
- বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে যান
- মূল সার্ভিস সেকশনে ‘টোল’ অপশনটি পাবেন
- প্রয়োজনীয় যানবাহনের তথ্য (যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বারের শেষ ৪ সংখ্যা এবং যানবাহনের নাম) দিয়ে বিকাশ টোল সার্ভিস-এ আপনার গাড়ি রেজিস্টার করুন
ফিজিক্যাল রেজিস্ট্রেশন:
- প্রথমবার ব্রিজ ব্যবহার করার সময় আপনাকে একবারের জন্য ব্রিজ সিস্টেমে আপনার যানবাহন রেজিস্টার করতে হবে
- ইটিসি রেজিস্ট্রেশন বুথে গিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
বিকাশ অ্যাপ থেকে যেভাবে ডি-টোল রিচার্জ করবেন
১. টোল ব্যবহারের আগে টোল ব্যালেন্স যোগ করতে “ব্যালেন্স যোগ করুন” অপশনে ট্যাপ করুন
২. প্রয়োজনীয় টোল রিচার্জের পরিমাণ লিখে এগিয়ে যান
৩. টোল রিচার্জ কনফার্ম করতে ট্যাপ করে ধরে রাখুন
৪. রিচার্জ সফল হলে বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনার নতুন টোল ব্যালেন্স দেখা যাবে
৫. এখন রেজিস্টার করা গাড়ি দিয়ে নির্ধারিত টোল প্লাজায় সহজেই টোল পেমেন্ট করতে পারবেন। সাথে ১০% করে ক্যাশব্যাক পাবেন ৳১০০ পর্যন্ত
*** বর্তমানে এই সেবাটি পদ্মা সেতুর জন্য চালু আছে। শীঘ্রই অন্যান্য সেতুও এই সেবার সাথে যুক্ত করা হবে।
প্রতিটি লেনদেনে নিয়মিত ১.২৫% সার্ভিস চার্জ প্রযোজ্য। তবে চলমান ক্যাম্পেইনের আওতায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস চার্জ ০% থাকবে।
সাধারণ জিজ্ঞাসা
১. এই ক্যাম্পেইন অফারটি কতদিন চলবে?
- এই অফারটি ৩০ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত প্রযোজ্য।
২. ক্যাশব্যাক কত?
- বিকাশ টোল পেমেন্টে D-Toll রিচার্জ করলে গ্রাহক ১০% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ৳১০০ পর্যন্ত।
৩. এই ক্যাম্পেইনে কি কোনো সীমা আছে?
- হ্যাঁ, এই অফারটি মোট একবার প্রযোজ্য।
৪। মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন ধরনের তথ্য দিতে হবে?
- যানবাহন রেজিস্ট্রেশনের জন্য কাস্টমারকে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
- যানবাহনের সিরিয়াল নাম্বার (ক্লাস ও জোনসহ)
- যানবাহনের চেসিস নাম্বারের শেষ ৪টি সংখ্যা
৫। সফল রেজিস্ট্রেশনের এসএমএস পাওয়ার পর কী করতে হবে?
- বিকাশ অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে “টোল” অপশন পাওয়া যাবে
- টোল ব্যালেন্স যোগ করতে “ব্যালেন্স যোগ করুন” অপশনে ট্যাপ করুন।
- প্রয়োজনীয় টোল রিচার্জের পরিমাণ লিখে এগিয়ে যান।
- টোল রিচার্জ কনফার্ম করতে ট্যাপ করে ধরে রাখুন।
- রিচার্জ সফল হলে বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনার নতুন টোল ব্যালেন্স দেখা যাবে।
- এখন রেজিস্টার করা গাড়ি দিয়ে নির্ধারিত টোল প্লাজায় সহজেই টোল পেমেন্ট করতে পারবেন।
৬। যদি গ্রাহক বিকাশ টোল মেনু থেকে যানবাহন আনরেজিস্টার করি, তাহলে কি D-Toll ID বাতিল হয়ে যাবে?
- না। আপনার EkPass ID ডি-টোল সিস্টেমে সংরক্ষিত থাকবে, তবে আপনি যে যানবাহনটি আনরেজিস্টার করেছেন সেটি শুধু বিকাশ-এর ডি-টোল তালিকা থেকে মুছে যাবে। অর্থাৎ, আপনি আর বিকাশ অ্যাপের পে বিল মেনু থেকে রিচার্জ করতে পারবেন না।
৭। গ্রাহক কীভাবে ডি-টোল ব্যালেন্স চেক করবেন?
- বিকাশ অ্যাপের টোল অপশনটি ট্যাপ করে ডি-টোল পরিমাণ লেখার স্ক্রিনে আপনি আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
৮। বিকাশ টোল মেনুতে গ্রাহকের আরেকটি রেজিস্টার্ড গাড়ি থাকলে গ্রাহক কি একই একপাস আইডি ব্যবহার করে রিচার্জ করতে পারবেন?
- হ্যাঁ, গ্রাহক ডি-টোল টপ আপ থেকে একই পদ্ধতিতে রিচার্জ করতে পারবেন।
৯। গ্রাহক কি বিকাশ থেকে তার একপাস আইডি ডিলিট করতে পারবেন?
- না, EkPass ID, EkPass কর্তৃক তৈরি করা হয়। এর জন্য গ্রাহককে আলাদাভাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)-এর সাথে যোগাযোগ করতে হবে (কল সেন্টার: ৩৩৩)। বিকাশ অ্যাপের মাধ্যমে রিচার্জ করা বন্ধ করতে গ্রাহককে 'আনরেজিস্টার' বাটন ব্যবহার করে বিকাশ থেকে গ্রাহকের গাড়িটি ডিলিট/আনরেজিস্টার করতে পারবেন।
১০। কোন কোন সেতুতে আরএফআইডি (RFID) টোল দেওয়ার ব্যবস্থা আছে?
- বর্তমানে এই সেবাটি পদ্মা সেতুর জন্য চালু আছে। শীঘ্রই অন্যান্য সেতুও এই সেবার সাথে যুক্ত করা হবে।
১১। কোনো অতিরিক্ত ফি বা খরচ আছে কি?
- প্রতিটি লেনদেনে নিয়মিত ১.২৫% সার্ভিস চার্জ প্রযোজ্য। তবে চলমান ক্যাম্পেইনের আওতায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস চার্জ ০% থাকবে।