কিছু সমাধান আপনার হাতেই

আপনার বিকাশ একাউন্টের পিন ভুলে গিয়েছেন? নাকি স্টেটমেন্ট প্রয়োজন? নাকি কোনো লেনদেনের তথ্য যাচাই বা সার্ভিস নিয়ে কোনো অভিযোগ জানাতে চান? এধরনের বিকাশ-এর কিছু সমস্যার সমাধান এখন আপনার হাতেই।
দৈনন্দিন জীবনে এমন অনেক সমস্যার দ্রুত সমাধান দরকার হয়। কিন্তু তার জন্য সবসময় গ্রাহক সেবা কেন্দ্রে যাওয়া বা কল করে অপেক্ষায় থাকতে হয় অনেক সময়। এখন থেকে আর কোনো ঝামেলা বা অপেক্ষা নয়, সমাধান নিতে পারবেন নিজে নিজেই!
বিকাশ নিয়ে এসেছে আরো সহজ, নিরাপদ ও স্বয়ংক্রিয় সেলফ সার্ভিস সুবিধা।
পিন রিসেট থেকে শুরু করে লেনদেন নিশ্চিত করা, সার্ভিস নিয়ে অভিযোগ জমা, একাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড, মোবাইল নেটওয়ার্ক পরিবর্তনের তথ্য আপডেট - এখন এসব সেবা নিতে পারবেন আরো সহজে, আরো দ্রুত, নিজের সুবিধামতো।
গ্রাহক সেবা কেন্দ্র বা গ্রাহক সেবায় না গিয়ে বা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ-এর সাথে কথা না বলে সরাসরি এখন বিকাশ অ্যাপ, ১৬২৪৭ সেলফ সার্ভিস আইভিআর অথবা *২৪৭# ডায়াল করেই প্রয়োজনীয় সমাধান নিতে পারবেন আপনি নিজেই।
যেভাবে সেলফ সার্ভিস সেবা নিতে পারবেন
বিকাশ অ্যাপ
- বিকাশ অ্যাপ থেকেই অনেক সেবার সমাধান নিতে পারবেন সহজে ও নিরাপদে।
১৬২৪৭ সেলফ সার্ভিস আইভিআর
- ১৬২৪৭-এ কল করে সেলফ সার্ভিস আইভিআর-এর নির্দেশনা অনুসরণ করে নিতে পারবেন প্রয়োজনীয় সমাধান।
*২৪৭#
- ইন্টারনেট ছাড়াও *২৪৭# ডায়াল করে নির্ধারিত মেন্যু থেকে সেবা নিতে পারবেন সহজেই।
যেসব সমাধান এখন আপনার হাতেই...
পিন রিসেট
পিন ভুলে গেলে বা পিন নিয়ে সমস্যায় পড়লে বিকাশ অ্যাপ, *২৪৭# এবং ১৬২৪৭ সেলফ সার্ভিস আইভিআরের মাধ্যমে নির্ধারিত ধাপ অনুসরণ করে নিজেই পিন রিসেট করতে পারবেন।
একাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড
আপনার প্রয়োজন অনুযায়ী বিকাশ একাউন্টের ই-স্টেটমেন্ট নিতে পারবেন বিকাশ অ্যাপ থেকে, নিজের সুবিধামতো।
লেনদেনের তথ্য যাচাই করা
কোনো লেনদেন সম্পন্ন হয়েছে কি না, সেই তথ্য সহজেই যাচাই করতে পারবেন নিজে নিজে বিকাশ অ্যাপ এবং ১৬২৪৭ সেলফ সার্ভিস আইভিআরের মাধ্যমে ।

সার্ভিস নিয়ে অভিযোগ জমা
সেবা বা লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা হলে নিজেই অভিযোগ জমা দিতে পারবেন দ্রুত ও সহজে সরাসরি বিকাশ অ্যাপ থেকেই।

মোবাইল নেটওয়ার্ক পরিবর্তনের তথ্য আপডেট
মোবাইল নাম্বারের অপারেটর পরিবর্তনের পর প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারবেন *২৪৭# এবং ১৬২৪৭ সেলফ সার্ভিস আইভিআর থেকে।


